নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আজ খুশি ভাগ করতে এসেছি=

২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন পদের মর্যাদা রাখতে পারি। প্রমোশনের সাথে সাথে আমি ভল্ট হতে মুক্ত হয়েছি।



মিষ্টি খাওয়ার দাওয়াত রইল ব্লগবাসী। ভালো থাকুন সবাই। ফি আমানিল্লাহ।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:১১

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর ছবি। ও অভিনন্দন।

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালৈা থাকুন

২| ২১ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩২

মেহবুবা বলেছেন: অভিনন্দন।

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিও সো মাচ আপু
ভালো থাকুন

৩| ২১ শে জুলাই, ২০২৬ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা!!! :)

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। কেমন আছো তুমি
পা ভালো হয়েছে কী

৪| ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।
...................................................................................
এই দেরী সহ্য হবে, আগে পেট ভরে মিষ্টি খেতে চাই !!!
অভিনন্দন ! অভিনন্দন !! অভিনন্দন !!!

ছবি'জি কা কাব্য,
মিষ্টি কোথায় , বাজবে এবার বাদ্য

----------------------------------------------------

কালো এবং সাদায় খাঁটি, মিষ্টি কালোজাম;
রাখতে হবে মিষ্টির সব রাজকীয় নাম!
বুকের ভেতরের তীব্র ইচ্ছা করতে একটু শান্ত,
মিষ্টি দই এসে জুড়াবে, যা ছিল আজ ক্লান্ত!

তিনবার ওই চিৎকার ওঠে, উল্লাস চারিপাশে,
খুশির খবর পেয়ে আজি, মন খুশিতে হাসে।
পেটটি ভরে খাওরে ভাই ,নেই কোনো আজ দ্বিধা
অভিনন্দন! এবার তবে মিষ্টিমুখের পালা!

কথার আগে, দেখার আগে, চাই যে মধুর স্বাদ,
মিষ্টির মাঝে ডুব দিয়ে আজ ভাঙবো সব বাঁধ!


২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাদা কালো-চকলেট কালার-মিষ্টি দেব খেতে;
নেবে নাকি ভাইয়া তুমি-হাতটা তোমার পেতে?
দই চিড়া আর ফালুদাও –রাখবো খাওয়ার মেনুতে;
কোথায় তোমায় দাওয়াত করি-আসবে যে কোন ভেন্যুতে?

হাসি খুশি একটি প্রহর-দিয়ে দেব তোমাকে
খুশির খবর শুনে ভাইয়া-কী দেবে কও আমাকে?
মন খুশিতে আছে ভরে-মন্ডা মিঠাই খাওয়াবো;
তোমায় দিয়ে খুশির গানটা-অনায়াসে গাওয়াবো।

অভিনন্দন জানিয়েছো-ধন্যবাদ নাও মিষ্টি খাও
রসগোল্লা না রসমালাই-দেব সবই যা খেতে চাও;
কোথায় তোমায় দেব মিষ্টি-আসবে আমার বাড়ীতে;
রাঁধবো না হয় কোরমা পোলাও-সোনা রূপার হাঁড়িতে।
========
তাড়াতাড়ি লিখছি কিন্তু। এখন আমার সীট নাই-পিসি নাই

অনেক ধন্যবাদ

৫| ২১ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০

এম ডি মুসা বলেছেন: ফুলের প্রতি ভালোবাসা সব সময় ছিল আছে।

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস

ধন্যবাদ আপনাকে

৬| ২২ শে জুলাই, ২০২৬ রাত ১:১৭

ভুয়া মফিজ বলেছেন: প্রমোশনের সাথে সাথে আমি ভল্ট হতে মুক্ত হয়েছি। আপনেরে ভল্টে আটকায়া রাখার তীব্র প্রতিবাদ জানাই। ভল্টে কিভাবে দিনাতিপাত করতেন সেই বিষয়ে একটা পোষ্ট দিয়েন; অত্যান্ত কৌতুহল হইতাছে!!!! :P

জোকস এপার্ট!!! সদ্য প্রমোশনের জন্য আমার আন্তরিক অভিনন্দন নেন। :)

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভল্ট হইলো গিয়া বন্দি জীবন। নেটওয়ার্কের বাইরে থাকা লাগে। রেমিটেন্স আসে-রাতেও থাকা লাগে। ধুলা বালি আর বাক্স ফেলার আওয়াজ ইত্যাদি ইত্যাদি । বয়স্ক মানুষদের জন্য কষ্ট। কাজ কিছুই না -বসে থাকা শুধু সারাদিন।

অনেক ধন্যবাদ ভালো থাকুন

৭| ২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৪৫

সামিয়া বলেছেন: কংগ্রাচুলেশন আপু,

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৮| ২২ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৪৭

শ্রাবণধারা বলেছেন: অভিনন্দন!

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৯| ২২ শে জুলাই, ২০২৬ রাত ১০:২৪

করুণাধারা বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। অভিনন্দন!

আচ্ছা, দোয়া করলাম! মিষ্টি খাওয়াবেন কবে?

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপু এই ইচ্ছে তো পূর্ণ হবার নয় আমার। কারণ দাওয়াত দিলে কী আসবে আপু সত্যিই? ইশ আসতে যদি। আমাদের অফিসে একদিন অথবা রমনা পার্কে-দেখা করতে ইচ্ছে হয় খুব।

ইংশাআল্লহ রিযিকে থাকলে খাওয়াবো একদিন

১০| ২২ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০

সাইফুলসাইফসাই বলেছেন: অভিনন্দন বোন

২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১১| ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোথায় তোমায় দাওয়াত করি-আসবে যে কোন ভেন্যুতে?
.....................................................................................
আমার ভেন্যু আকাশে তে
ভাসছি আজি দাওয়াতে,
আহা কি আনন্দ বাতাসে
মজার খাবার হতে পার , হারপি তে !!!

৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হারপি টা কই তে?

আচ্ছা হারপিতেই হবে রিযিক থাকলে ইংশাআল্লহ

১২| ০২ রা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



ব্লগের ফুল রানী ছবি আপুকে অভিনন্দন

বাংলাদেশ ব্যাংকের ভল্টের ঘরে
কেটেছে কত দিন-রাত
লোহার দরজা, মোটা দেয়াল
ছিল যেন নীরব প্রহরার সাথ।

সূর্য উঠেছে কি ডুবেছে কবে
খবর রাখার ছিল না সময়
টাকা গুনে, দায়িত্ব কাঁধে
কেটেছে কর্মময় জীবনময়।

হয়তো ভল্টও বলছে আজ
ছবি’পু বোনটি , একটু থামো!
এতদিন আমায় পাহারা দিলে
এবার আকাশটাও দেখে নাও!

আজ আর নয় সেই বদ্ধ ঘর
নয় শুধু তালা-চাবির টান
অতিরিক্ত পরিচালকের আসন জুড়ে
জ্বলুক আপনর সম্মানের প্রাণ।

ফুল রানী ছবি’পু, এ প্রমোশন শুধু
একটি নতুন পদ নয়
এ আপনার সততা, নিষ্ঠা, পরিশ্রমের
সার্থকতার জয়।

তাই আজ সবাই একসাথে বলি
হাসি থাকুক আপনার মুখে
বাংলাদেশ ব্যাংকের গর্ব হয়ে
এগিয়ে চলুন সুখে-দুঃখে।

ভল্টের চাবি অন্যের হাতে
নতুন স্বপ্ন আজ আপনার সাথে
অভিনন্দন, সকলের প্রিয় ছবি‌‌’পু
সাফল্যের শিখরে থাকুন শতবর্ষ ধরে!

পদোন্নতি হোক প্রেরণার নতুন অধ্যায়
সাফল্যের পথে এগিয়ে চলুন নিরন্তর
সততা, প্রজ্ঞা ও নেতৃত্বের আলোয়
আলোকিত হোক আপনার প্রতিটি কর্মপ্রহর।
সাথে ব্লগে ফুল আর কবিতার চাষ চলুক
বরাবরের মতই এমনই করে ।

ছবিপু, অনেকদিনতো টাকার পাহারা দিয়েছেন, এবার মানুষ আর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পাহারা দেওয়ার পালা।
ভল্টের দরজা বন্ধ হয়েছে, কিন্তু আপনার সাফল্যের দরজা আজ আরও বড় করে খুলে গেছে।

আন্তরিক অভিনন্দন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.