| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................
শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি, কাঁকড়াতে,
কাদা ছোড়ে আঁধারেতে।
ভাসে জুতো, ছেঁড়া ছাতা,
বিড়াল চুলকায় মাথা!
হিজিবিজি এই খাদ্যমেলা ,
চলছে রে ভাই সব বেলা!
মেহবুবার আদুরে খাবার,
খেয়ে যাবেন, আসবেন আবার !!!
( বিশেষ দ্রষ্টব্য : একজন ব্লগার আদর করে আমাকে কিছু খাবার দিয়েছেন, তার বন্দনা কাব্য দিলাম )
০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অশেষ ধন্যবাদ !
আপনারা কিছু দিলে, ভক্তি ভরে নিতে হয়
তাই একটু বন্দনা করলাম !
২|
০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: হিজিবিজি নামে আসলেই একটা নদী থাকলে ভালো হতো।
০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক বলেছেন ,
নামটা তো আমি দেইনি,
একজন ব্লগার আপুর মোহনীয় নাম;
আমি শুধু বন্দনা করলাম !!!
৩|
০১ লা আগস্ট, ২০২৬ রাত ১০:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঝিনুকের ছবিটি সুন্দর।
০১ লা আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
তাইতো কবিতাটা আরও সুন্দর ।
ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য ।
৪|
০১ লা আগস্ট, ২০২৬ রাত ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতা পড়ে ভালো লাগে ।
৫|
০২ রা আগস্ট, ২০২৬ রাত ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: বন্দনা কাব্যটি আপনার কৃৃতজ্ঞ মনের স্বাক্ষর বহন করে। আশাকরি, উদ্দিষ্ট ব্যক্তি এটা পাঠ করে প্রভূত প্রীত হবেন।
৬|
০২ রা আগস্ট, ২০২৬ রাত ১২:১৭
কাছের-মানুষ বলেছেন: কাব্যটি সত্যিই সুন্দর হয়েছে। আপনার কলমের বরকত কামনা করছি।
আমার ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
সামিয়া বলেছেন: ভালো হয়েছে কাব্য