| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি গ্রামারে অত্যন্ত দুঃখজনক ভাবে লেখা হয়েছে - ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো। এই এক কথায়, রোগীদের প্রতি ডাক্তারের অবহেলা, রোগীদের প্রতি ডাক্তারের অপরাধ, রোগীদের প্রতি ডাক্তারের তুচ্ছ তাচ্ছিল্য ফুটে উঠেছে। বাংলাদেশের কোনো পাঠ্য বই সহ সংবাদপত্রে কখনও লেখা হয়নি “রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেলো” - the doctor had died before the patient came. এমন না যে ডাক্তারের মৃত্যু হয় না, অথবা ডাক্তার সাড়ে তিনশত বছর কচ্ছপের আয়ু নিয়ে বসে আছে। তারপরও ডাক্তার মারা যায় না। রোগীই মারা যাচ্ছে, রোগীই মারা যাবে।
শেষ কথা: ব্লগে একটি কথা প্রচলিত আছে -"জেনারেলাইজড"। আমার লেখা কোনো কালেই জেনারেলাইজড ছিলো না। বাংলাদেশে হয়তো হাতেগোনা ১৫-২০ জন ভালো ডাক্তার আছেন, বাদবাকি সবাই ভয়ংকর অপরাধে লিপ্ত। বাংলাদেশে যেই পেশার মানুষ চুরান্ত মাত্রায় অপরাধে লিপ্ত আছে, সেই পেশাটি হচ্ছে - ডাক্তার।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি এখন যা লিখবো হয়তো আপনার মনঃপূত হবে না। তখনই আপনার মনঃপূত হবে যেইদিন আপনি নিজে অথবা আপনার আপনজন নিয়ে আপনি হাসপাতালে ভুক্তভোগী হবেন। যেহেতু, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গোলো। তাই রোগীদের নিয়ে আপাতত চিন্তা করতে হবে না।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
২|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মামুরা আর ভাগিনারা মার্কা নির্বাচন।
এই সব নির্বাচন করে জনগণের করের টাকার অপচয় করার কোন মানে হয় না।
তার চেয়ে সরকারী কর্মকর্তাদের দিয়ে স্থানীয় সরকার চালানো হোক।
সবাই যখন নির্বাচনের অংশ নিতে পারবে তখন নির্বাচন দেয়াই উত্তম হবে।
৩|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
এই সত্য মানতে দ্বিধা নেই যে, রোগীদের প্রতি চিকিৎসকদের অবহেলা আছে, আছে উদাসীনতা, আছে তাচ্ছিল্যের ভাব । কিন্তু কেন এমন?
দেখতে পারেন এখানে ।।চিকিৎসক- রোগী: একটি জটিল মনঃস্তত্ব ।।
।।চিকিৎসক- রোগী: একটি জটিল মনঃস্তত্ব ।।
৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
সু্প্রিয় ঠাকুরমাহমুদ ভাই ,
আপনার লেখাটির মূল বক্তব্য ও চিকিৎসকদের অবহেলার কারণে মানুষের ভোগান্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে আপনার নিজের অভিজ্ঞতা থেকে উঠে আসা কথাগুলোর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই একটি বিনীত কথা
বলতে চাই।
যেই পেশার মানুষ চূড়ান্ত মাত্রায় অপরাধে লিপ্ত আছে, সেই পেশাটি হচ্ছে ডাক্তার এই উপসংহারটি আমার
কাছে একটু বেশি কঠোর এবং কিছুটা সাধারণীকরণ হয়ে গেছে বলে মনে হয়। চিকিৎসকদের মধ্যেও অবহেলা,
অনিয়ম বা গুরুতর অপরাধ থাকতে পারে এবং সেগুলোর যথাযথ সমালোচনা ও জবাবদিহি অবশ্যই প্রয়োজন।
কিন্তু একই সঙ্গে এই পেশার অসংখ্য মানুষ নীরবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেন সেটিও
আমাদের আলোচনায় থাকা উচিত।
সংক্রামক রোগের হাসপাতালে কর্মরত চিকিৎসকরা প্রতিদিনই জানেন যে রোগীর সেবা করতে গিয়ে তাঁরাও
সংক্রমিত হতে পারেন। কোভিড-১৯ মহামারির সময় আমরা দেখেছি, নিজেদের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি নিয়েও
বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত রোগীদের পাশে থেকেছেন এবং দায়িত্ব পালন করেছেন। তাঁদের
অনেকেই শেষ পর্যন্ত নিজেরাই আক্রান্ত হয়েছেন, কেউ কেউ প্রাণও হারিয়েছেন।
তাই আপনার অভিজ্ঞতা ও ক্ষোভের জায়গাটিকে অস্বীকার না করেই মনে হয়, অপরাধী চিকিৎসকের সমালোচনা
আর সমগ্র চিকিৎসক সমাজকে একই অভিধায় চিহ্নিত করা দুটি এক বিষয় নয়। বরং নির্দিষ্ট অনিয়ম, অবহেলা
ও অপরাধের বিরুদ্ধে আরও স্পষ্ট ও কঠোর হওয়া যায়, একই সঙ্গে সৎ ও দায়িত্বশীল চিকিৎসকদের অবদানকেও
স্বীকার করা যায় যদিও আপনি বলেছেন হাতে গোনা ২০-৩০ জন ভাল ডাক্তার আছেন।
জানি, আপনি আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে কথাগুলো লিখেছেন এবং আপনার ক্ষোভের পেছনে নিশ্চয়ই
বাস্তব কারণ রয়েছে। সেই কারণেই অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি লেখাটির উপসংহারের তেজ যদি খানিকটা কমিয়ে
এনে কথাটিকে চিকিৎসকদের একটি অংশের গুরুতর অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে
সীমাবদ্ধ করা যায়, তাহলে হয়তো আপনার মূল বক্তব্যটি আরও গ্রহণযোগ্য ও শক্তিশালী হয়ে উঠবে।
সমালোচনা প্রয়োজন, জবাবদিহিও প্রয়োজন; তবে সেই সমালোচনা যেন একই সঙ্গে ন্যায়সঙ্গত এবং সৎ
চিকিৎসকদের প্রতি সুবিচারপূর্ণ হয় এইটুকুই বিনীত অনুরোধ। ডাক্তারি পেশার কথা বললে হয়তবা এটা
ভাল ডাক্তারেরকেও আহত করতে পারে । তার পর একযোগে যদি সকলেই অপরাধে লিপ্ত হয় তাহলে
যাও কিছু সেবা পাওয়া যাচ্ছে তাও হয়ত পাওয়া দুস্কর হবে । '
শুভেচ্ছা রইল
৫|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসাকে সেবা হিসেবে না নিয়ে ব্যবসা হিসেবে নিয়েছে। টাকা কামানোর পেশা হিসেবে নিয়েছে।
৬|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৪
শ্রাবণধারা বলেছেন: বাংলাদেশের এই ডাক্তাররাই যখন অন্য কোন দেশে গিয়ে ডাক্তারী পেশায় নিয়োজিত হন, তখন তারা সম্পূর্ণ অন্য মানুষ।
আবার আমাদের বন্ধু-বান্ধব আত্নীয়-পরিজনেরাই এই পেশায় আছেন।
তাই মনে হয়, এই পেশার মানুষগুলোর চেয়ে তারা যে সিস্টেমটাতে কাজ করেন সেটা অনুসন্ধান দরকার।
৭|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩৫
অপলক বলেছেন: জবাব দিহিতার অভাব এবং ডাক্তারের সংখ্যা কম থাকায় তাদের এত দৌরাত্ব।
যদি প্রত্যেক ডাক্তারের পেছনে সরকার তদারকি করত + কোন রুগি কেন সুস্থ্য হলাে না বা কেন মারা গেল + কেন এত এত টেস্ট করা দরকার + কেন ২ মনিটে ৮০০ টাকা ভিজিট নিতে হবে? + কেন ডাক্তাররা ওষুধের নামের পরিবর্তে ওষুধের গ্রুপের নাম লিখবেন না? + কেন তারা আইনের বাহিরে? + কেন তাদের মেনটাল রিক্রেশন নিতে ছুটিতে যেতে বাধ্য থাকবেন না?
অন্যদিকে কেন বাংলাদেশের মেডিকেল ইনটিটিউশনের সংখ্যা বাড়ানো হবে না?
এসব নিয়ে মাঠে নামলেই সব ঠিক হয়ে আসবে।
৮|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ডাক্তার মানেই কষাই
৯|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৫
সামছুল আলম কচি বলেছেন: বাস্তব চিত্র, ধন্যবাদ !!! সব বান্দারা টাকার পিছে ছুঠছে !!!
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০০
ঋণাত্মক শূণ্য বলেছেন: দায় নিতে পারে সৎ লোকজন। কিন্তু সৎ লোকজন দায় নিয়ে জেলে গিয়ে বসে থাকলে অন্য রোগীদের কি হবে?