| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
হৈ হৈ রৈ রৈ
এলো ফুটবল বিশ্বকাপ
বাঙ্গালীর মনে
উঠেছে কাঁপন
তুমি আমি, বুড়া-বুড়ি
কি করে থাকি ঘরে!
যবে মেসি-নেইমার-রোনালডোরা
মাঠে নাচানাচি করে?
চোখে জ্বলে উল্লাস
মুখে হাসির ছায়া
সিলেট-এর গলি
ঢাকার মোড়ে মায়া
চলো, উঠি সবাই
একসাথে আজ রাতে
মনটা দে উড়িয়ে
গোলের বন্যার সাথে
ভাত-মাছের গন্ধে
খেলা জমুক আরও
বুকে বাজুক ঢোল
আরও জোরে, আরও
হৈ হৈ রৈ রৈ
আজ সবাই নাচবে
হৈ হৈ রৈ রৈ
মন মানে না ঘরে
চলো উঁড়ি মনের পতাকায়
চিটাগাং – সিলেট আর ঢাকায়
এসো দেই তাথৈ নাচ
খেয়ে সারা ভাত-মাছ
পাড়ার মোড়ে মোড়ে
ঝাঁপিয়ে পড়ে গান
ছেলেমেয়ে সবার
একই রকম প্রাণ
চা-দোকানের আড্ডা
জ্বলে ওঠে জোরে
কে দিবে গোল আজ
কে থামাবে সবারে?
মাঠের ধুলো উড়ে
হৃদয় ছুটে যায়
একটা বলের পেছনে
স্বপ্ন দৌড়ায়
চলো, হাত মেলাই
ভেঙে দিই সব ক্লান্তি
আজকের এই উৎসব
হোক রঙিন শান্তি
দূর থেকে যে ডাক
আজ কাছে এসে পড়ে
তালের ভেতর বেঁচে
উঠুক সবার ঘরে
হৈ হৈ রৈ রৈ
আজ সবাই নাচবে
হৈ হৈ রৈ রৈ
মন মানে না ঘরে
চলো উঁড়ি মনের পতাকায়
চিটাগাং – সিলেট আর ঢাকায়
এসো দেই তাথৈ নাচ
খেয়ে সারা ভাত-মাছ
যে যার মতো গাই
একটাই সুর ধরি
হাসির ভেতর জ্বলে
স্বপ্নেরই দড়ি
আজকের এই মাঠে
আমরাও আছি ভাই
বিশ্বকাপের রাতে
বাঙ্গালীকে জাগাই
হৈ হৈ রৈ রৈ
আজ সবাই নাচবে
হৈ হৈ রৈ রৈ
মন মানে না ঘরে
চলো উঁড়ি মনের পতাকায়
চিটাগাং – সিলেট আর ঢাকায়
এসো দেই তাথৈ নাচ
খেয়ে সারা ভাত-মাছ
হৈ হৈ রৈ রৈ
আজ নাচবে সবাই
হৈ হৈ রৈ রৈ
স্বাধীন বাংলায় ভাই
১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর
২|
১৩ ই জুন, ২০২৬ রাত ৯:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২০২৬ এর ফুটবল বিশ্বকাপ,
বাঙালির মনে এলো কাঁপন,
তুমি আমি আর বুড়ো-বুড়ি,
মেতেছি আজ আপন।
ঘরে বসে কি আর থাকা যায় এই আনন্দের ক্ষণে?
উন্মাদনার ঝড় উঠেছে দেশের প্রতি কোণে!
আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, চায়ের কাপে ঝড়,
কে জিতবে, কে হারবে, আপন হয়েছে পর।
পতাকা উড়ছে বাড়ীর ছাদে, জার্সি গায়ে সবাই,
দাদু-দিদা মেতেছে আজ, আছে বোন ও ভাই।
বিশাল স্ক্রিনে খেলা দেখা, গোল হলে চিৎকার,
বাঙালির এই ফুটবল প্রেম, তুলনা নাই তার।
বয়স কেবল সংখ্যার খেলা, মন তো সবার কচি,
বিশ্বকাপের এই জোয়ারে, জুড়লো সবার রুচি!
১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব সুন্দর কবিতা।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
১৩ ই জুন, ২০২৬ রাত ১১:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো
১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
৪|
১৫ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম, কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০২৬ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: গ্রেট।