নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া যেথায় থামে
ধার্মিকেরা শান্তি খুজেঁ , অজানা সেই আশ্রমে।
তবুও ভারী হয়ে ঝুলে থাকে নিঝুম অনেক রাত,
বিশ্ব চরাচরে গোপন পাপেরা এড়ায় আলোর হাত।

আমরা ভেসে চলি অপরাধ আর লজ্জার জোয়ারে,
বিবেকের গোপন কথা নিয়ে, বলতে পারি না কারোরে।
আত্মার ভাগ্যে তবে কী আছে লেখা !
ভাঙা টুকরোগুলো জুড়ে পাবে হয়তবা রূপরেখা?

দোদুল্যমান পাল্লা দুয়ের মাঝে আত্নারা দোলে
যে অন্ধকার আমরা এনেছি সততা গলে,
নিজেরে তবে শুধরে নিতে, সেরাটার ছলে।
সেই আলো আজ বুকের ভেতর আশার প্রদীপ জ্বলে।

হৃদয় জমিনে নামে যখন কালচে মেঘের ছায়া,
ভুল কোলাহলে হারিয়ে যায় সব চেনা আলোর মায়া।
তবুও গভীরে এক ফালি রোদ গোপনে হাত বাড়ায়,
ক্ষয়ে যাওয়া সব বিশ্বাসের বুকে নতুন জীবন জাগায়।

অতীত দিনের কালোছায়া যাক না দূরে সরে,
আজকে আমি শপথ নিলাম, বাঁচব নতুন করে।
ভুলের মাঝে শিখি আমি, ভুলের মাঝে চলি,
ভেঙে পড়াই শেষ কথা নয়, নতুন কথা বলি।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো লিখেছেন।

২৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার চিন্তার সাথে জাগতিক কিছু চিন্তার খোরাক দিয়েছি ।
..........................................................................................
ভাবলাম আপনি অনেক কিছু বলবেন , কিন্ত মনে হলো
এর গভীরে যাবার সময় পাননি !!!

২| ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪১

সৈয়দ কুতুব বলেছেন: যে হৃদয় বিলিয়ে দেয় বিশ্বচরাচরে/তার ছোঁয়াতেই বিশ্বজুড়ে শান্তি ডানা মেলে...

২৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহ বাহ্ , মনে হচ্ছে আপনার কবিতা লিখার আগ্রহ বাড়ছে,
.......................................................................................
চলে আসুন এই দলে, প্রতিদিন রাজনীতির কচকচানি আর
বে ঈমানদের অনাচার শুনতে ভালো লাগছেনা ।
একটু মন ভরে শান্তি চাই, প্রান ভরে সুস্হ নি:শ্বাস নিতে চাই ।

৩| ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
জীবনের উপর দিয়ে চলমান ঘটনা প্রবাহকে একটু
সুবাতাস দিতে চাই,
একটু আশার আলো,
যা আগামী প্রজন্মকে পথ চিনতে সহায়তা দিবে ।

৪| ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৫

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা!

২৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু চমৎকার বলিবেক !!!
মন পাগল হইবেক !

..........................................................
তাইলে খানিক কাব্য আসিবেক ... ... ...

গল্প ছাড়া কেবল কিছু শব্দ শুধু রয়,
মনের যত গোলকধাঁধা নিমেষে করে জয়।

রং তুলি আর কালির ছোঁয়ায়, চমকে ওঠে মন ;
কেমন করে ভাবি আমি, দেখায় অনুক্ষণ।

৫| ২৯ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৪

মেহবুবা বলেছেন: শেষ দুটো লাইন বেশী ভালো লাগলো।

২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এত ভালো লাগার পরও আপনার মন জয় করতে পারি নাই
তাই একটা লাইকও পেলাম না ।
সেজন্য কি আবার কাব্য করতে হবে ?

৬| ২৯ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৫

জুন বলেছেন: ছন্দে ছন্দে লেখা কবিতা শংখচিল ছোট বেলার কথা মনে পরলো। রইলো অনেক অনেক ভালোলাগা। আর বুড়াকালে স্প্যানকডের কবিতাই ভালোলাগাইতে চেষ্টা করতেছি :`>

২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুড়াকালে স্প্যানকডের কবিতাই ভালোলাগাইতে চেষ্টা করতেছি
............................................................................................
কবিতার পাঠক আর লেখকরা কখনোই বুড়া হয়না ।
আমার আরও অনেক কবিতা আছে,
তার মাঝে , পাহাড় আমি ভালোবাসি পড়ে দেখুন
একেবারে বাস্তব, পাহাড়ের সামনে বসে লেখা, আমার ৩ দিকে
পাহাড়, প্রতিদিন সকালে উঠে চেয়ে থাকি !!

৭| ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৬

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!!!

২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন কবিতা হইবেক,
আমি বসে আছি কবে আসিবেক ???

.............................................................
অসংখ্য ধন্যবাদ,
কবিতার গভীর অনেক কথা, আশা আকাংখা আছে;
আছে মনবেদনা... ...

৮| ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৫৬

সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো। শুভকামনা।

৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুবই চমৎকার !
আপনাকে অনেক দিন ব্লগে পাইনা ।
ভালো লাগার জন্য অশেষ ধন্যবাদ ।

৯| ৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো। প্রানবন্ত।

৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার প্রতি আপনার আগ্রহ জন্মাচ্ছে দেখে আমি আনন্দিত ।
.............................................................................................
সারাদিন রাজনীতি আর দেশের দূর্ণীতি
শুনতে শুনতে কান পঁচে গেল ।

১০| ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

৩১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
...................................................................
আগ্রহ থাকাটা অবশ্যই আনন্দের , কিন্ত আমার পোষ্টে
আপনি লাইক দিতে কার্পণ্য করেন কেন ?

একটি ব্লগে পড়ার আগেই পোষ্ট দিতে দেখি ।

১১| ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: শেষ স্তবকটা, বিশেষ করে শেষ দুটো লাইন বেশ ভালো লাগল।
তার আগের স্তবকের শেষ দুটো লাইনও চমৎকার!

০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশেষ করে শেষ দুটো লাইন বেশ ভালো লাগল।
.........................................................................
আপনার এই ভালোলাগা আর ভালোবাসা অশেষ অনুপ্রেরণা মূলক
যা আবারও একটি সুন্দর কবিতা লেখতে ভাবিত করবে ।

১২| ০২ রা আগস্ট, ২০২৬ ভোর ৬:০৫

ডঃ এম এ আলী বলেছেন:




ভাল লিখেছেন । মনে পড়ে কবিগুরুর লেখা শেষের কবিতার ধ্রব কাহন

কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?

তারি রথ নিত্য উধাও।

জাগিছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন

চক্রে পিষ্ট আধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন।

ওগো বন্ধু,

সেই ধাবমান কাল

জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল

তুলে নিল দ্রুতরথে

দু'সাহসী ভ্রমনের পথে

তোমা হতে বহু দূরে।

মনে হয় অজস্র মৃত্যুরে

পার হয়ে আসিলাম

আজি নব প্রভাতের শিখর চুড়ায়;

রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়

আমার পুরানো নাম।

ফিরিবার পথ নাহি;

দূর হতে যদি দেখ চাহি

পারিবে না চিনিতে আমায়।

হে বন্ধু বিদায়।

০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৯:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দূর হতে যদি দেখ চাহি,
পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়।

...........................................................
কবি গুরুর কবিতা অনেক সুন্দর ও দূরদৃষ্টি সম্পন্ন
আমরা তো অস্হিরতার যুগে বাস করছি, তাই
মাথায় শুধু বিচিত্র সাতকাহন, কবিতা হবে কি করে ?
তবুও আপনাদের আগ্রহই একমাত্র সামনে চলা ।
.......................................................................
কবিতা দিয়ে মন্তব্যর জন্য অশেষ ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.