| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি ও সুফি দার্শনিক "মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি"।
জগদ্বিখ্যাত কবি রুমি ৩০ শে সেপ্টেম্বর ১২০৭ তৎকালীন খোরাসানের বলখ শহরে (বর্তমানে আফগানিস্তানে) জন্মগ্রহণ করেন।
তার শেষজীবন কেটেছে তৎকালীন রুম সাম্রাজ্যের অধীন কোনিয়ায়, যা বর্তমান তুরস্কে অবস্থিত।
১৭ ডিসেম্বর ১২৭৩ তিনি ইন্তেকাল করেন।
তিনি লিকেছেন পারসিক বা ইরানি ভাষায় অর্থাৎ ফার্সিতে।
এমন পরিস্থিতিতে ২০১৬ সালের মে মাসে ইরান ও তুরস্ক কবি রুমির সাহিত্যকর্মকে নিজেদের যৌথ সম্পদ দাবি করে নিবন্ধনের জন্য জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর কাছে আবেদন জানায়।
তাদের এই আবেদনের পর তাতে আপত্তি জানায় আফগানিস্তান।
দেশটির দাবি, কবি রুমি জন্মগ্রহণ করেছেন যে দেশে, তিনি সেই দেশের সম্পদ।
তিন দেশের উক্ত দাবির মূলে রয়েছে মাওলানা রুমির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ "মসনবি"।
এটা শুধু ফার্সি সাহিত্যভান্ডার নয়, বিশ্বসাহিত্য ভাণ্ডারেরও একটি অমূল্য সম্পদ।
এ গ্রন্থে দ্বিপদী ছন্দবদ্ধ কবিতার সংখ্যা ২৫,৬০০ টি। মসনবি কেবল ধর্মতত্ত্বের নয়, সাধারণ দার্শনেরও একটি আদর্শ গ্রন্থ।
তার এ গ্রন্থটি বিশ্বের ২৩ টি ভাষায় অনূদিত, এমনকি যুক্তরাষ্ট্রেও একটি সর্বোচ্চ বিক্রিত গ্রন্থ।

©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: সবাই ভালোর অংশিদার হতে চাই।