নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকুরের অধিকার রক্ষার ব্যাপারে তুমি আন্তরিক নও। যা আমাকে কষ্ট দেয়।

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

পিতা বলেনি

২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৩



দেয়ালের ওপারে কি পিতা বলেনি। বিরাট দেয়াল। সীমান্তের খোঁজে ইতিউতি শুধু হাতড়ে গেছি। ব্যর্থতায় শেষ হয়েছিলো দিন পর্বগুলো। ভগ্নমন ঘরে ফিরে রঙিন পানিতে আকণ্ঠ ডুবেছি। সে সব শীত ঋতুতে সীমান্ত সন্ধানের অভিজ্ঞতা মারাত্মক। হিম কুয়াশা মেখেছিলাম গা’য়ে। ঠকঠক কেঁপেছি হিমাঙ্কছোঁয়া তাপমাত্রায়। উষ্ণতার খোঁজে শরীর ঘষেছি দেয়ালে। আবার বর্ষায় নোংরা পানিতে সাঁতরেছি। অসাবধানতায় তীব্র ধাক্কা লেগে মাথা ফেটে আহত হয়েছিলাম। চিকিৎসা শুস্রুষা সেড়ে ফের মধ্যরাত অব্দি আকণ্ঠ ডুবেছি যাদুর রঙিন পানিতে। বিচিত্র দৃশ্যের অজস্র স্মৃতি রেখে পিতা পাড়ি দিলো ধূসর বরফের দেশে। দেয়ালের ওপারে কি বলে যাননি। হয়তো নিজেও জানেনি। তারও পিতা কখনও বলেনি।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

অর্ক বলেছেন: ছবি; ইন্টারনেট। লেখা পূর্বে আরেক সাইটে প্রকাশ হয়েছিলো।

২| ২০ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেয়ালের ওপারে কি? দেয়ালের ওপারে গিয়ে ফিরে এসে কেউ বলে না দেয়ালের ওপারে কি? সেজন্য সেটা এখনো রহস্যই রয়ে গেলো।

২০ শে মে, ২০২৩ রাত ৮:৪৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি। খুব ভালো লাগলো আপনাকে দেখে। ভালো থাকবেন।

৩| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শাওন আহমাদ বলেছেন: দেয়ালের ওপারের বিষয় গুলো এক রহস্য।

২১ শে মে, ২০২৩ রাত ৯:৩৫

অর্ক বলেছেন: তাই ভাবছি। অনেক ধন্যবাদ। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.