নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mail: [email protected]

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য, অশিক্ষিত জাতি এই মাফিয়াকেই ডিজার্ভ করে। অন্যদের কি বলবো, জঙ্গি আতঙ্কবাদী শক্তির রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ভয়ে নিজে মন্দের ভালো হিসেবে একে ভোট দিয়েছি। দিতে বাধ্য হয়েছি। কারণ ধর্মান্ধ উগ্রবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা পেলে কি হয়, সে অভিজ্ঞতাও নেয়া হয়ে গেছে ইতোমধ্যে। দেশের বিভিন্ন জায়গায় নিরীহ সাধারণ আওয়ামীলীগ কর্মীদের লাশ ঝুলছে ল্যাম্পপোস্টে। দিনরাত এখানেসেখানে হামলা, জ্বালাওপোড়াও, আগুন। বেলাগাম মব কিলিং। যখনতখন যাকে খুশি পিটিয়ে হত্যা। উফফ, কী যে শ্বাসরুদ্ধকর নীল আতঙ্কের সময় পাড় করে এলাম! ৭১ টিভি, সময় টিভি পোড়ানো হলো। চ্যানেলগুলো তাদের প্রতিষ্ঠান পোড়ানোর খবর পর্যন্ত প্রকাশ করতে পারে না! দৈনিক প্রথম আলোর মতো ঐতিহ্যবাহী পুরনো পত্রিকা অফিসে আগুন। প্রকাশনা বন্ধ। প্রকাশ্য দিবালোকে দেশজুড়ে মানুষ জবাই করার উগ্র শ্লোগান। সংখ্যালঘু উপজাতিদের ওপর বারবার হামলা, নির্যাতন।

না, এই নির্গুণ মাফিয়ার কাছে উন্নয়নের আশা করি না। আগের মতো লুটপাট, ডাকাতি করুক। (করবেও জানি।) কিন্তু তারপরও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে সামান্য চাওয়া, দেশে যেন একটু হলেও শান্তি থাকে; অল্প হলেও আইনের শাসন থাকে। যখনতখন খেয়াল খুশি মতো বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠানে হমলা, ভাঙচুর, লুটপাট যেন বন্ধ হয়। মব লিঞ্চিং, আগুনে পুড়িয়ে হত্যা, ল্যাম্পপোস্টে লাশ ঝোলানো, সংখ্যালঘুদের আক্রমণ নির্যাতন যেন বন্ধ হয়। এতে মাফিয়ার মাফিয়াগিরিতে কোনও সমস্যা হবে না। হ্যা, তবুও আশা করি। আশা নিয়ে বাঁচি। এর বাইরে কিইবা করার আছে! ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অনেক সময় বিভিন্ন কারণে মন্তব্যে হয়তো দুর্ব্যবহার করেছি কারও কারও সাথে, নিজগুণে ক্ষমা করে দিবেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৩

তানভীর_আহম্মেদ বলেছেন: আগের পোস্টে তারেক রহমানকে জঙ্গি তকমা দিলেন আবার জঙ্গিদের হাত থেকে দেশ উদ্ধারের জন্য তাকেই ভোট দিলেন B:-)
বিগ ব্রেইন টাইম :D আগের পোস্টে তারেক রহমানকে জঙ্গি তকমা দিলেন আবার জঙ্গিদের হাত থেকে দেশ উদ্ধারের জন্য তাকেই ভোট দিলেন B:-)
বিগ ব্রেইন টাইম :D

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৪

অর্ক বলেছেন: ভাই, তারেক জিয়ার জঙ্গি কানেকশন নতুন কিছু না। লস্কর ই তৈয়বাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কানেকশান সবাই জানে। গ্রেনেড হামলাসহ বিভিন্ন সময় জঙ্গিদের ব্যবহার করেছেন। সে অর্থে জঙ্গি নেতা। একজন মাফিয়ার সবরকম কানেকশন থাকে। সবরকম অপরাধে জড়িত। সবখানে ফিট করতে পারেন। আমার মনে হয়েছে, ধর্মান্ধ উগ্রবাদী শক্তির হাত থেকে দেশ বাঁচাতে মাফিয়াকে ভোট দিতে হবে। দিয়েছি। না ভোট থাকলে না এ দিতাম। অন্য প্রার্থীদের চিনি না। এক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়েছে। ধন্যবাদ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: ২০১৮-২০২৪ সালের আওয়ামি শাসন পুরোটাই মাফিয়া ছিলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০

অর্ক বলেছেন: আপনি দাবি করলে অমনি তা সত্য হয়ে যায় না।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪০

মেঠোপথ২৩ বলেছেন: আইনের শাষন চেয়েছেন। আগে চাইতেন না, এখন চাইছেন। এটাই সবচেয়ে বড় পরিবর্তন এই দেশে। সবাই প্রানপনে আইনের শাষনের বাস্তবায়ন দেখতে চায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

অর্ক বলেছেন: কারণ আইনের শাসন ছিলো। বহু গুজব ছড়ানো হয়েছে। বিরাট ফান্ডিং হয়েছে। অশিক্ষিত, অনগ্রসর সমাজে মিথ্যা প্রতিষ্ঠিত করা খুব সহজ। মানুষের স্বাভাবিক প্রবণতা, ক্ষমতা পেলে তা কাজে লাগিয়ে যথাসম্ভব ভালোমন্দ সুবিধা নেয়া। আমরা সবাই আছি এর মধ্যে। অল্প কথায় আপনার দাবির পক্ষে কিছু বলেন সম্ভব হলে।

ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৮

রাসেল বলেছেন: ‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’

খুব বেশিদিন আগের স্মৃতি নয়।

যুবরাজের ইতিহাসও ভোলার নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

অর্ক বলেছেন: তারপর সে পুলিশের কি হলো? তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, তদন্তের মাধ্যমে বিচার করা লাগতো অপরাধীর। কিছুই হয়নি। আত্মরক্ষার জন্য পুলিশের গুলি করার অধিকার আইনেই আছে। এখানে বিরাট ষড়যন্ত্র, ফান্ডিং হয়েছে। এগুলো অল্প কথায় বলা সম্ভব না।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.