নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে কিছু নেই সেখানে। সাংবাদিকতা, অবাধ তথ্যপ্রবাহের জন্য একেবারেই অনিরাপদ। পক্ষান্তরে ইসরায়েলে দুনিয়ায় মিডিয়া নির্বিঘ্নে কাজ করছে। কোথাও কোনও সমস্যা নেই। ভারতীয় চ্যানেলগুলোর সংবাদকর্মীরা এই ভয়ানক যুদ্ধের মাঝেও দলে দলে অবস্থান করছে ইসরায়েলে। সেখানকার প্রশাসন, সরকার সবরকম সহযোগিতা, নিরাপত্তা দেয় পৃথিবীর সংবাদকর্মীদের। ইরানে যা অকল্পনীয়। আগে থেকেই ইরানের খবর সেভাবে পাওয়া যেতো না মিডিয়ায়। এখন তো প্রায় অসম্ভব। ইন্টারনেট বন্ধ ইরানে। ছিটেফোঁটা যে সব খবর পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে, সেটা ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছে, ইরান আত্মসমর্পণ না করলে তাদের পাথর যুগে নিয়ে যাওয়া হবে। উল্টোদিকে সে যাত্রাই চলছে ইরানের বাস্তবিক। ভয়ানকরকম ধ্বংসলীলা, বিপর্যয় ঘটে চলেছে প্রতিনিয়ত। যে স্কেলে ইরানে হামলা হয়েছে, তা অভাবনীয়। ইরানের তেরো হাজারের মতো স্থাপনা হিট হয়েছে এ পর্যন্ত। ধারাবাহিক হামলায় একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান। ভয়ানকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এদিকসেদিক থেকে লুকিয়ে কিছু মিসাইল, ড্রোন মারার সক্ষমতাই এখন শুধু অবশিষ্ট আছে ইরানের। শীঘ্রই সেটাও থাকবে না। অথচ আমাদের বাঙ্গু মিডিয়া, তৌহিদি জনতা, মোমিন মুসলমান পড়ে আছে ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিয়ে। ইসরায়েলই নাকি শেষ হয়ে গেছে এ যুদ্ধে। মিসাইল মেরে মেরে ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরান। হা হা হা। বাস্তবতা হলো যে, ইরানের একশো ভাগের এক ভাগও ক্ষতি হয়নি ইসরায়েলের। সেখানে সবই স্বাভাবিকভাবে চলমান। এরকম যুদ্ধের মাঝেও তাদের সংসদ চলছে পুরোদমে। ইসরায়েলিদের কাছে যুদ্ধ নতুন কিছু নয়। যুদ্ধ করেই টিকে আছে তারা। নাগরিকদের প্রস্তুতি থাকেই যুদ্ধ মোকাবিলার। ইসরায়েলে সবরকম স্থাপনার পাশে আলাদাভাবে বাঙ্কার, আন্ডারগ্রাউন্ড বোম শেল্টার থাকে। সাইরেন বাজলে তারা সেখানে আশ্রয় নেয়। তারপরও কিছু ক্ষয়ক্ষতি হবেই। সেটা ঠেকানো সম্ভব নয়। হয়েছেও। সে ক্ষয়ক্ষতি অল্প সময়েই কাটিয়ে উঠবে ইসরায়েল। কিন্তু ইরান একেবারেই শেষ। আগামী একশো বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না ইরান। দীর্ঘসময় যুদ্ধের প্রভাব থাকবে সেখানে। ইরানের সাধারণ মানুষ দীর্ঘসময় অবর্ননীয় দুঃখকষ্ট হতাশায় ভুগবে। যা অত্যন্ত দুঃখজনক।

(চলবে)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩

আলামিন১০৪ বলেছেন: জঙ্গিবাদ কী? আপনার গালে চড় মারলে চড় ফিরানো যাবে না? আপনি আমার সামনে আসেন তাহলে, হাতের সুখ মিটাই

০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৫

অর্ক বলেছেন: কি যুক্তি দিলেন ভাই! বুঝলাম না। ইরান জঙ্গি রাষ্ট্র। ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা বরাবর বলে আসছে। হুতি হামাস হিজবুল্লা আনসারুল্লাহ এগুলো কাদের দ্বারা সক্রিয়? এদের এতো দামি ভারি অস্ত্র কারা দেয়? জঙ্গিবাদ সন্ত্রাসবাদই করে ইরান। ইসরায়েলের অস্তিত্ব তারা মানে না। ইরানের সংবিধানেই আছে ইহুদিদের রাষ্ট্র থাকতে পারবে না। আমার লেখাগুলো পড়েন। আশা করি কিছু হলেও বুঝতে পারবেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার শিরিন ভারতে এসে কি বলেছে জানেন? বলেছে, ভারতকে তাদের দরকার ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করতে! আপনাকে কি বলি! ধন্যবাদ। ভালো থাকবেন। হাতের সুখ মিটাই ফিটাই এগুলো কি ভাষা ভাই! ভদ্রভাবে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলেন যে, এটা এরকম না, এরকম, আপনার জানার বোঝার ভুল আছে। শিষ্টাচার বহির্ভূত আচরণ না করি আমরা ব্লগে।

০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৪

অর্ক বলেছেন: ওকে আনব্লক করলাম। যে কোনও যৌক্তিক গঠনমূলক আলোচনা, মন্তব্যকে স্বাগত জানাই। আমি যা লিখি, শতভাগ নিশ্চিত হয়েই লিখি। দীর্ঘসময় ধরে জেনে-বুঝেই লিখি। তারপরও যদি আপনার মন্তব্যে আমি কনভিন্স হই যে, এতদিন ধরে ভুল জেনে এসেছি; ব্যাপারটা আসলে এমন নয় অমন, তাহলে সেটা স্বীকার করতে আমার কোনও দ্বিধা হবে না। এখানে মন্তব্যেই জানাবো যে, আলামিন১০৪ আমার চোখ খুলে দিয়েছে। এতোদিন ভুল জানতাম। আলামিন১০৪কে আন্তরিক ধন্যবাদ।

২| ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অর্ক, আমরা জানি যুদ্ধ কেবল ধ্বংস আনে শান্তি আনতে পারে না। তাই আপনি এই যুদ্ধে ইরানের বিপক্ষে আপনার একান্ত মনোভাব কিন্তু সেটা যখন ফলাও করে প্রকাশ করবেন তখন বুঝতে হবে আপনি ইচ্ছাকৃতভাবে অপমানিত হওয়ার জন্য এই সিরিজ পোস্ট দিচ্ছেন।

আপনি যদি বিবেকবান হোন তবে ইসরায়েলকে কোনভাবেই সমর্থন করতে পারে না।

সম্পূর্ণ অযৌক্তিভাবে আমেরিকা ও ইসরায়েল যখন ইরানে হামলা ও যুদ্ধ শুরু করল তখন আপনি তাদের দোষারোপ না করে মুসলিম দেশকে দোষ দিচ্ছেন সেটা কি শুধু আপনার ধর্মের কারণে ?

০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪০

অর্ক বলেছেন: আপনি ভাই টিপিকাল বাঙ্গু মোমিন। নলেজ জ্ঞান শূন্য। মন্তব্যে বাহাদুর। লেখায় ধর্মের কথা বলা হয়েছে? ধর্মীয় কোনও বিষয়ই নেই এখানে! পরে আরেকটা মন্তব্য করবো।

০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১৯

অর্ক বলেছেন: এই মন্তব্যের জন্য আপনার দোষ না; আগাগোড়া ধর্মান্ধ সাম্প্রদায়িক অসভ্য বর্বর সমাজ, রাষ্ট্র দায়ী। আপনার মতো গাণ্ডু পায়জামা মোমিনদের সাথে যুক্তিতর্কে যাওয়া মানে নিজের গায়েই থুথু দেয়া। অপমানিত নয়, আপনাদের মতো নৃশংস বর্বর সালওয়ার জঙ্গিদের হাতে আমি হত্যা হতে চাই; যেভাবে হত্যা হয়েছে অভিজিৎ রায়, আহমেদ রাজীব হায়দার, অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর রহমান বাবু, নীলাদ্রি চট্টোপাধ্যায় প্রমুখ কতো আলোকোজ্জ্বল নাম! ধন্যবাদ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা বাংলাদেশেও ঠিক কাজ করেছে । মানুষ শেখ হাসিনার শাসন থেকে রেহাই চাইতো । আমেরিকা সেই কাজ করে দিয়েছে ইউনুস সাহেব কে দিয়ে । আমেরিকা আসলেই ভালো দেশ । :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.