| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বহুদিন হলো কবিতা লিখি না। বহুদিন বৃষ্টিহীন—বালি-বালি, পাথর-পাথর শহর। কবিতা এসেছিলো খরগোশের কাঁধে চেপে, গাজরের ঘ্রাণ ভরা অপরাহ্নে। মানুষেরা একবিন্দুতে একীভূত হয়েছিলো। আমি তো লিখিনি! দুর্লভ সুযোগের পর অলস ঘুমে আদ্যন্ত ডুবেছিলাম। গাজরের ঘ্রাণ ভরা অপরাহ্নে—বিষণ্ণ খরগোশ ফিরে গিয়েছিলো মৃদু পা’য়। মানুষেরা যে যার পথে চলে গিয়েছিলো। অলস ঘুমে কেটে গেছে রাত! বহুদিন কবিতাহীন... বহুদিন বৃষ্টিহীন—বালি-বালি, পাথর-পাথর সময়।
১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৪৫
অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৫০
সামছুল আলম কচি বলেছেন: সমরেশ মজুমদারের কালপুরুষ বইয়ের অর্ক !!! অর্ক মানে কী ?