| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইউব আহমেদ খান
আমার নিজের সম্পর্কে যদি বলতে চাই তাহলে এক কথায় আমি খুব অস্থির প্রকৃতির একজন মানুষ। নিজেকে আমি স্ববিরোধী প্রকৃতির মানুষ বলি এবং এর বৈশিষ্ট আমার মাঝে প্রবল। কষ্টের মধ্যে ডুবে থাকলেও পারিপার্শ্বিক কারনে তা কারো বোঝার উপায় নাই। গুছিয়ে চলতে পছন্দ করি , নিজেকে সবময় মিঃ পারফেকনিস্ট বানানোর চিন্তায় থাকি। যদিও আমি তা নই! ব্র্যান্ডেড, ম্যগ্নিফিসেন্ট অথবা এলিট ক্লাস যা ই বলি না কেন ঐরকম লাইফ স্টাইলের প্রতি একটা জোঁক আছে।
সন্তান মারা গেলো, উল্টো জিহাদের বাবা কে পুলিশ থানায় নিয়ে হয়রানি করল! শুধু মাত্র গরীব/ ক্ষমতাহীন বলে । মুলত বাংলাদেশ নামক রাষ্ট্রটা হাই/এলিট ক্লাস এর কিছু মানুষের জন্য,যারা অর্থেবিত্তে আছে এবং ক্ষমতার প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাদের অবস্থান তাঁরা রাষ্ট্রের সার্ভিস পায়। সাধারন মানুষ( ব্যাঙ্গাত্তক অর্থে ম্যাঙ্গোপিপল) যারা আছে তাঁরা এইখানে বসবাস করে কৃত দাসের কিছু মৌলিক বৈশিষ্ট নিয়ে। হয়তো আমাদেরকে দাসদের মত সতর্ক পাহারায় রাখা হয় না অথবা দড়ি দিয়ে বেধে রাখা হয় না কিন্তু অবস্থা তাঁর চেয়ে ভাল কিছু নয় । থানা/ হাঁসপাতাল / শিক্ষা / অফিস / আদালত অর্থাৎ সরকারের প্রতিটা ডিপার্টমেন্টে গরীব আর অসহায় মানুষগুলো হয়রানী ছাড়া কিছু ই পায় না । জাস্ট একটা এক্সাম্পল দেই, ধরুন আপনি একজন গরীব অথবা সাধারন মানুষ , আপনার বৃদ্ধ বাবা-মা অথবা সন্তান, নয়তো পরিবারের কেউ অসুস্থ আপনি একটি সরকারী হাঁসপাতালে গেলেন। অতঃপর, ডাক্তারের সার্ভিস তোঁ বহু দুরের পথ হাঁসপাতালের আয়াও(যে নিজেও গরীব) আপনাকে মুল্য দিবে না। কারন আপনি গরীব আপনি সাধারন মানুষ, আপনার অবস্থান অর্থে নাই, বিত্তে নাই, ক্ষমতার কেন্দ্র থেকে শেষ প্রান্ত পর্যন্ত আপনি নাই।
....... এইটা আওয়ামী-বিম্পি প্রবলেম না এইটা আমাদের জেনেটিক প্রবলেম ।
©somewhere in net ltd.