নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

অনন্ত সেই ভালবাসার স্রোত

২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব হোক কোটি বছরের সীমাহীন বুড়ো;
বুকের গহীনে তুমি আছো মিশে একাই,
আমার প্রেমের তুমিই শুধু ধ্রুবতারা, চূড়ো।

ইলেকট্রনরা ছুটছে ব্যাকুল স্পন্দনে,
যেন প্রতিটি কণিকায় জাগে তোমার নাম,
রক্তের স্রোতে মিশে আছো তুমি এভাবে;
তোমাকে সঁপেছি আমার এ চেনা ধাম।

সময় ও স্রোত বয়ে যাক বহুদূরে,
আমি তো বাঁধা তোমার চোখের ওই মায়ায়;
বুকের গভীরে যে তীব্র তড়িৎ তরঙ্গ,
তা মিশে গেছে আজ তোমার চেনা ছায়ায়।

তুমিহীন বেঁচে থাকা এক মরীচিকা,
শূন্য এ বুকে শুধু হাহাকার জাগে;
আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতি পরমাণু,
জানি সমর্পিত হৃদয়ের ব্যাকুলতা, তোমার প্রেমের অনুরাগে।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো সাথে যৌথ জীবন একাকী জীবন থেকে অনেক ভালো।

২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের এই পথ চলা থেমে থাকেনা কাহারও জন্য ।
.............................................................................
অন্যদিকে মহাকাল গ্রাস করে নেয় আমাদের
এইসব ছলাকলা, আর ভালবাসার নির্যাস ।
তবুও পৃথিবীতে বেঁচে থাকার আকুলতায়
ভালবাসা চলমান সমর্পিত হৃদয়ের টানে ,
অবিরাম !!!

২| ২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
স্বপ্ন সত্যি হউক

২৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সুন্দর সুন্দর কবিতা পড়ে আমি অনুপ্রাণিত,
তাই কিছু চেষ্টা করা ।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৭

হুমায়রা হারুন বলেছেন: আবার কবিতা শুরু হোক।

২৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাব্য তবে হোক আবার !
......................................................
জোছনা রাতে আলতো ছোঁয়ায় কাটুক ব্যাকুল ক্ষণ,
তোমার মাঝেই হারিয়ে যাক আমার অবুঝ মন।
হাজার বছর বাঁচতে রাজি জড়িয়ে তোমার ডোর,
তুমিই আমার প্রথম আলো, তুমিই শেষ ভোর।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ...............................হিংসা ভূলে চলুক এবার কবিতার ঐ পথের হাট ! .........................

তুমি আমার মেঘলা দিনের এক চিমটে রোদ্দুর,
তোমার দিকে যাচ্ছে ধেয়ে মনের কথা অনেক দূর।
হাতের ওপর হাতটি রেখে কাটুক হাজার উষ্ন রাত,
তোমার বুকে শান্তি খোঁজে , ব্যাকুল করা দিনপাত।

৫| ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতা যেন কাঠখোট্টা সামুর বুকে এক পশলা বৃষ্টির মতো ।

৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ , আপনার এই উপলব্ধির জন্য,
................................................................................
আমি চাইছি মানুষের মনের কোমল অনুভূতি সমূহ জাগ্রত করা
তাহালে আমরা মানবিক হবো। মানুষকে ভালবাসতে শিখব
অন্যর জমি বা সম্পদ দখলের চিন্তা মাথায় আনবনা ।

৬| ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি প্রেমানুভবের কবিতা লিখেছেন। + +

৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার না বলা অপ্রকাশিত আলো
....................................................................
তুমি মানে এক চিলতে রোদ, বিষণ্ন কোনো ভোরে,
হঠাৎ এসে জুড়িয়ে দেওয়া, মনকে আলতো করে।
তুমি মানে মেঘের চিঠি, নীল আকাশের গায়,
একলা মনের হাজার কথা, হারিয়ে যাওয়ার ধায়।

কিছু কথা থাকে গোপন , চোখের কোণেই হাসে,
না-বলা সেই সুরগুলো সব, তোমাকে ভালোবাসে।
হৃদয় জুড়ে আলতো ছোঁয়া, শান্ত দীঘির জল,
তুমি আমার একলা রাতের, শ্রেষ্ঠ কোলাহল।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
কেন্দ্রবিন্দুতে জাগে এক স্ফুলিঙ্গ, তীব্র ও চেনা,
লুকানো দুয়ারে যেন এক অচেনা কড়া নাড়া।
একটু থামে সে, নিতে চায় বুকভরে শ্বাস,
এখান থেকেই শুরু হয় ভাবনার নীল আকাশ।

৮| ৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১২

মেহবুবা বলেছেন: রুমান্তিক কবিতা ( চাঙ্কুর ভাষায়)!
ইলেকট্রন আছে, প্রোটন আসবে তারপর নিউট্রন !

৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহ্ আবার কোন ফঁন্দি আটা হচ্ছে ?
কবি ও কাব্যকে ভালবাসার ইলকেট্রন থেকে
প্রোটন ও নিউট্রনের মার প্যাঁচে ফেলে কোন সুবিধা নেবে ।

..............................................................................
একজন ব্লগার তো কবি যুদ্ধ ফেলে হারায়ে থাকে,
সেখানে ইলেকট্রন+ প্রোটন + নিউট্রনের ফিউসন ঘটলে
কি অবস্হা হবে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.