| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি ছিলো
ছিলো রঙিন টিভি রনি ভাইদের।
দেখতে যেতাম তাদের বাসায়
কারণ তাদের ছিলো ডিসের লাইন।
হিন্দি মুভি, হিন্দি গান দেখতাম।
কিন্তু দেখে চোখ স্থির রাখতে পারতাম না
একটু পরপর চ্যানেল পাল্টাতো।
অনেক পরে আমাদের ঘরেও
টিভি ক্রয় করা হয়।
দেখতাম বিটিভিতে সফলতার গল্প
সেরকম আমারও ইচ্ছে হতো হতে।
কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম
সেরা মানুষ হবো, শ্রেষ্ঠ হবো।
তখন আম-জাম ফলের সিজন
শুক্রবার হলে সবাই টিভির ঘরে
তখন গাছে উঠে পেড়ে খেতাম
পাকা জাম, কচি কচি আম চুরি করে।
উত্তরা, ঢাকা।
৩০.১০.২৬
৩০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০৯
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক আছে ভাই লিখব- ধন্যবাদ
২|
৩০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০
সৈয়দ কুতুব বলেছেন: খারাপ হয় নি , লিখে যান ।
৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
৩|
৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক আছে ভাই লিখব- ধন্যবা
পড়বেন বেশি। লিখবেন কম।
৪|
৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০৪
সুলাইমান হোসেন বলেছেন: ছোটবেলার কথা মনে পড়লো,অনেকের জীবনের সাথেই মিলে যাবে এই কবিতা।ধন্যবাদ সাইফুল ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে লাভ নাই। আপনার হাতে কবিতা আসে না।
ফিচার লিখুন। গল্প লিখুন। উপন্যাস লিখুন।