| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ,
বলো দয়া করো, রহমত ঢালো ওগো আমার আল্লাহ্,
ইয়া-আল্লাহ লোভ লালসা-ছলনায়, ঈমান যেন না হয় আর নষ্ট,
ঈমানের ভিত করো শক্ত, পথ যেন না খুঁজি আর ভ্রষ্ট।
ইয়া-রহীমু (হে দয়াময় ও পরম দয়ালু), মন করে দাও পাহাড় সম বিনয়ী ও নম্র,
নূরের আলোয় দাও ভরে দাও, দূর করে দাও ক্রান্তিকাল এই ধুঁয়াশা ধুম্র;
ইয়া রহমানু (হে অনুগ্রহকারী ও করুণাময়) হে করুণাময় বান্দার প্রতি হও সহানুভূতিশীল আরও,
ওগো মাবুদ তোমার ইবাদত -তোমারই নাম, মনে দাও করে দাও গাঢ়।
ইয়া-মালিকু : (হে মালিক প্রভূ) টাকা পয়সায় ধনী নয় মাবুদ, পূন্যিতে করো ধনী
হৃদয় পাহাড় খুঁড়ে যেন পাই, তোমার নূরের খনি;
ইয়া-কুদ্দুসু : (হে পবিত্রতম)দূর করে দাও মনের হিংসা অহম বিদ্বেষ,
প্রভু মনের মাঝে যেন থাকে সদা, পবিত্রতার রেশ।
ইয়া-সালামু : (হে শান্তি দান কারী)বাঁচাও তুমি হে শান্তিদানকারী, বালা মুসিবত হতে
নাও টেনে নাও আমাদের শুদ্ধতার পথে;
ইয়া-মু’মিনু : (হে পরম বিশ্বাসী) আর যেন না দিতে পারে, শয়তান ধোকা,
আর যেন না দুনিয়ার মোহে সেজে থাকি বোকা।
ইয়া-মুহাইমিনু : (হে রক্ষাকর্তা ও পরম সাহসী)দুর্যোগকালে দাও- সাহস দাও মনে
দূর করে দাও ভয় যত মনের, তোমার দয়া রেখো আমাদের সনে।
ইয়া-আযীযু : (হে পরাক্রমশালী)শয়তানের মুখাপেক্ষী যেন না হই- করো দয়া তুমি
তোমার দয়ায় করো সম্মানিত, পরকালের চিন্তায় ভরো বুকের ভূমি।
ইয়া-জব্বারু : (হে অসীম ক্ষমতাশালী) দুনিয়ায় সম্মান দিয়ো, আখেরাতেও তা দিয়ো,
ক্বাযা যত নামাজ রোজা, শেষ করলে তুমি ঈমাণের সাথে প্রাণ নিয়ো;
ইয়া-মুতাকাব্বিরু: (হে মহা গৌরবান্বিত)গৌরবাম্বিত করো পূণ্যিতে- তুমি পরকালের বিচারে
থেকো মাবুদ সদা হৃদ গহীনে, তুমি জানো তোমারই নাম জপি সদা অনুচ্চারে;
ইয়া-খলিক্কু : (হে সৃজনকারী বা সৃষ্টিকর্তা)মুক্ত করো আমাদের মাবুদ, সকল বিপদ আপদ থেকে,
চাইছি ক্ষমা বিপদকালে, দাও করে দাও ক্ষমা মোদের, তোমার দয়া তোমার রহমত
এই দুনিয়ায় যাও -মাবুদ যাও রেখে।
=============================
©কাজী ফাতেমা ছবি
২৫/০৩/২০২০
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন ঈদ মুবারক
২|
২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৯:১২
ডঃ এম এ আলী বলেছেন:
পড়লাম , বিসমিল্লাহ হির রাহমানির রাহিম , লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ্(সা,)।
পাপ যায় আল্লাহর সাথে নবি নাম গেয়ে ।
আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে প্রার্থনা গীতি মালা সুন্দর হয়েছে ।
আল্লাহর সুন্দর নামগুলির মধ্যে আরো কয়েকটি নাম নিয়ে প্রার্থনা গীতি যুক্ত করে গেলাম এখানে ।
ইয়া-সাবুর;
(হে ধৈর্যের অধিকারী) ধৈর্য্য দাও আমাদের
ক্লেশ ও সংকটে যেন আমরা না হই হতাশ
আলো হয়ে জ্বলো মনের অন্ধকারে
তোমার শান্তি যেন প্রবাহিত হয় অন্তরে।
ইয়া-বারিয়ু;
(হে সৃষ্টিকর্তা) আমাদের সৃষ্টির রহস্যে দৃষ্টি দাও
প্রকৃতির জটিল পথে আমাদের পথ প্রদর্শক হও
জীবনের প্রতিটি রূপে তোমার নিখুঁত সৃজন দেখি
মনের গভীরে যেন কেবল তোমাকেই রাখি ।
ইয়া-তাওয়াব;
(হে ক্ষমাশীল) ভুল থেকে ফেরার তৌফিক দাও
পাপের ওজনে যেন দম বন্ধ না হয়
তোমার করুণা যেন শান্তির স্রোত
প্রতিটি হৃদয়ে তব অনন্ত প্রেম হোক প্রবাহিত।
ইয়া-হাকীম;
(হে জ্ঞানী ও ন্যায়পরায়ণ) আমাদের বুদ্ধি দীপ্ত কর
ভুল পথে চলা থেকে রক্ষা কর
সত্য ও ন্যায়ের পথে যেন আমরা থাকি অটল
তোমার জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক অঢেল ।
ইয়া-রশীদ
(হে সঠিক পথ প্রদর্শক) পথ দেখাও বিভ্রান্তি থেকে
মনের অন্ধকার কর দূর
জীবনের ধাঁধায় যেন আমরা না হারাই
তোমার নির্দেশে আমাদের পথ চলা হোক সত্য পথেই ।
শুভেচ্ছা রইল
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর লিখেছেন
এই কবিতাটি পেোস্ট করে দিয়েন ভাইয়া
ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫০
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি ভালো হয়েছে। ঈদ মুবারক ।