নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আল্লাহ মহান=

২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয় আনবে না মনে?
তবুও কী শিরকে ডুবাবে মন;
নামাজ করবে ক্বাযা?

চিন্তা করে দেখো না,
সহসা দেশের উপর নেমে আসলো ভয়ঙ্কর পরিস্থিতি
যারা নামাজে রাখেনি কখনো মন
তারাও মনে মনে আল্লাহকে করেছিল স্মরণ।

লা ইলাহা ইল্লাল্লাহু সুর শুনেছি কান পেতে
চারিদিকে গুনগুন আওয়াজ
ডেকেছে সবাই রবকে, চেয়েছে তাঁর সাহায্য;
তবুও কেন তার ইবাদত হতে বিমূখ হও বারবার?

কখন যে নেমে আসে দূর্যোগ
কে জানে বলো, কেউ কী জানো?
তবুও কেন গীবতে রাখো ঠোঁট;
শিরকে হও লিপ্ত,আল্লাহকে যাও ভুলে।
========================
©কাজী ফাতেমা ছবি
২৫/০১/২৬

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: =আল্লাহ মহান=
........................................................

সবাই ডেকেছে তাঁরে, বিপদের রাতে,
সাহায্য চেয়েছে সবে ,জোড় করি হাতে।
বিপদ কাটিলে তবে , কেন ভুলে যাও?
কোন মোহে বারবার ,বিমুখতা পাও?
দিয়েছেন যিনি প্রাণ, নিখিল ভুবন,
তাঁরি তরে হোক তবে , সুপ্ত এ জীবন।
মরীচিকা দুনিয়ায় ,সবই হবে শেষ,
সেজদাতে মুছে যাক , অন্তরের ক্লেশ।
সুখেতে অন্ধ হয়ে, কাটে দিনরাত,
যাঁর দয়ায় বেঁচে আছ , ভুলেছ সে হাত।
অকৃতজ্ঞ মন নিয়ে , ছুটে চল একা,
ভাবো না তো শেষ দিনে ,হবে তাঁর দেখা।
যাঁর হুকুমেতে চলে ,চন্দ্র আর তারা,
তাঁর প্রেম ছাড়া আজি, দিশেহারা কাহারা?
এখনো সময় আছে / ফিরে এসো তবে,
মালিকের চরণেতে / শান্তি খুঁজে পাবে।

২| ২৩ শে জুন, ২০২৬ ভোর ৬:১৩

সুলাইমান হোসেন বলেছেন: আল্লাহ মহান গাও তারই গুনগান,
তারই তরে বিসর্জন করো এই প্রান,
তবেইনা হবে তুমি মহা মূল্যবান।
হৃদয়কে নিযুক্ত করো তাহারই সন্ধানে,
সারাজীবন তাকেই খোঁজ, তাকেই রাখো মনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.