| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয় সখিরা যাবি নাকি;
তোদের বাড়ি - অতীত বেলা;
ভাসাবি কী দীঘির জলে
কলাগাছের সবুজ ভেলা?
ইচ্ছে করে যাই ছুটে যাই
মেয়েবেলার দিনগুলোতে,
তোদেরও কী ইচ্ছে করে;
খেলবি গিয়ে রোজ ধুলোতে?
টাইম মেশিনে বসে আমরা
চলে যাবো আজ শৈশবে,
বনভোজনে হব মত্ত;
যোগ দিবি কি সে উৎসবে?
বর্তমানে ব্যস্ততা খুব
আয় চলে যাই চুপ কৈশোরে;
যোগ দিবি কি গিয়ে সেথায়
খেলাধুলার সেই আসরে?
©কাজী ফাতেমা ছবি
২|
২০ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:১১
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
বেশ ছন্দবদ্ধ ছড়া।
এই ব্লগে এখন "সখি"দের ঘাটতি আছে। আছে কেবল "সখা"রা। তাই প্রথম মন্তব্যটি এসেছে একজন সখার থেকে আর দ্বিতীয়টি এই সখার।
দেখি কোন কোন সখিরা আপনার সাথে মেয়ে বেলায় ফিরতে চায়!
আমাদের তো আর মেয়ে বেলায় ফিরতে চাওয়ার কথা নয় তবুও আপনার ইচ্ছেকে সম্মান জানিয়ে আপনার সাথে থাকা। কারন আমাদেরও ছেলে বেলায় ফিরে যেতে খু্উব ইচ্ছে করে.......
৩|
২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের হলো ছেলে বেলা,
তবুও ঘুরে আসি ছবি'জি র মেয়েবেলা ... ,,,
....................................................................
হাতটা ধরে চল না সখি আজ আকাশে উড়ি,
সেই চেনা নীল আকাশ পানে মেঘের সাথে ঘুরি।
যাবি নাকি তোরা সখি আমার সাথে মেয়েবেলা?
যেখানে আজো ডাকছে আমাদের সেই ধূলোমাটির খেলা।
৪|
২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬
জুল ভার্ন বলেছেন: শৈশব আসলে কখনো হারিয়ে যায় না- হারিয়ে যায় শুধু সেই উঠোন, সেই মাঠ, সেই পুকুর, আর বিকেল নামলেই ছুটে আসা আপন মানুষগুলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা জীবনের কত হিসাব-নিকাশে ডুবে যাই, অথচ মনের এক কোণে ধুলোমাখা সেই ছোট্ট ছেলেমেয়েটা আজও খেলতে চায়।
আহা, যদি সত্যিই কোনো টাইম মেশিন থাকত! একবার ফিরে যেতাম সেই উঠোনে- যেখানে খেলায় হার-জিতের চেয়ে আনন্দটাই ছিল বড়, পুকুরের জলে ভেসে থাকাই ছিল অবকাশ, আর বিকেলের শেষ আলোটুকুও মনে হতো উৎসব।
কিছুক্ষণের জন্য বয়সটাকে ভুলে যাই। সংসার, ব্যস্ততা, দুশ্চিন্তা- সবকিছু পেছনে ফেলে ফিরে যাই সেই দিনগুলোতে। শৈশবে ফিরে যাওয়া সম্ভব না হলেও, শৈশবের কাছে ফিরে যাওয়া সম্ভব- স্মৃতির হাত ধরে।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হয়েছে ।