নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইচ্ছেগুলো ডানা মেলুক=

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:২৬


ডালিয়ার পাপড়ির মত ইচ্ছে গুলো ডানা মেলুক
আমার ইচ্ছেগুলো পাথর ছিল, গলুক;
ইচ্ছেদের বায়না - আমি রাখবো,
সুখ পাখিদের ডাকবো, কাছে ডাকবো।

আমার ইচ্ছেগুলো - আর থাকবে না বন্দি
ইচ্ছেদের কষ্ট দেয়ার - যদি কেউ আঁটে ফন্দি
তাকেই বন্দি করবো বুকের বেড়াজালে,
তাকেও নাচাবো - বায়নার তালে তালে।

নীল রঙ ছুঁয়ে - আর থাকবো না
বিরহ পুষবো না, বিগত দুঃখবোধ- বুকে রাখবো না
বায়নাদের সাথে হেসে খেলে - পার করে দেব দুপুর,
সন্ধ্যা অথবা সাঁজে বাজাবো শুকনো পথে -পাতার নূপুর।

আমি আমার মতন, যতই অবহেলা আসুক ধেয়ে
তুচ্ছতাচ্ছিল্যতায় রাখুক কেউ, আমি ওঠবোই উচ্ছলতার সিঁড়ি বেয়ে
ফুলের পাপড়ির মত - মেলে দেব ডানা,
শুনবো না আর কারো কথা, মানবো না আর মানা।

ইচ্ছেগুলোর সাথেই - হোক তবে বসবাস
মনের কথা শুনবো, ফেলবো না আর দীর্ঘশ্বাস
শতভাগ মন জুগিয়ে চলার দিন শেষ,
আমিও মানুষ, পুড়াবো না বিরহে আর- স্বস্তির নিঃশ্বাস।

ফুল পাপড়িদের সাথে থাকবো, হবো মৌ পোকা
আমি কাউকে বুঝি না, বুঝবো না, আমি বোকা
ডালিয়া হবো, ঝুলে থাকবো ইচ্ছের শাখে
আমার ঘুম আর উচ্ছ্বাস অথবা উল্লাস সব করুক উৎসব
মনের বাঁকে।
====================================
©কাজী ফাতেমা ছবি
২৮-০৮-২০২৩

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইচ্ছেগুলোর সাথেই—হোক তবে বসবাস,
..........................................................
ইচ্ছেগুলোর সাথেই হোক তোমার বসবাস,
মনের কথা শুনবো আজি, ফেলবো না আর দীর্ঘশ্বাস।
অনেক তো হলো অন্যের মাপে নিজেকে রোজ সাজানো,
নিজের ভেতরের মানুষটাকে অকারণেই কাঁদানো।

আজ থেকে হোক খোলা আকাশ, সীমানা ভাঙা ডানার,
বুকের কোণে লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে জানার।
নদীর মতন চলুক বয়ে নিজের খেয়াল-খুশিতে,
আনন্দধারা বয়ে চলুক ছোট্ট একটু হাসিতে।

ধুলো জমা সব স্মৃতির পাতা এক নিমিষেই উল্টে,
মন চেয়েছে আজ আবার নতুন করে ফুলতে।
মেঘের চাদর সরিয়ে দিয়ে আসুক আলোর আভাস,
কষ্টে জড়ানো অতীত ভুলে হোক নতুন এক বিশ্বাস।

ইচ্ছেগুলোর সাথেই হোক তোমার বসবাস,
মনের যত ভালবাসায় , থাকবে না আর দীর্ঘশ্বাস।

৩০ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দীর্ঘশ্বাস সব উড়ে যাক।
কগুব সুন্দর লিখেছেন ভাইয়া জি
ভালো থাকুন

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৮

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে । এই যে ইচ্ছেগুলোর ডানা মেলতে চেয়েছেন , একবারো কী জানতে ইচ্ছে করেনা
আপনার ইচ্ছেগুলোর সাথে যে সুন্দর ডালিয়াকে জুড়ে দিয়েছেন তার কী ইচ্ছা আছে , সেওতো তার
মানবিক ইচ্ছেগুলিকে নিয়ে বলতে পারে -
আমি ডালিয়া
রঙিন পাপড়ির ভাঁজে ভাঁজে
লুকিয়ে রাখি মানুষের মতো কিছু স্বপ্ন
কেউ কি আমার নীরব ভাষা বোঝে?

আমারও ইচ্ছে করে
ভোরের শিশিরে মুখ ধুয়ে
একটু ভালোবাসা হয়ে ফুটে থাকি
কোনো ক্লান্ত মানুষের চোখে
একটুখানি শান্তি হয়ে থাকি।

আমারও ইচ্ছে করে
ঝরে যাওয়ার আগে
কাউকে বলি থেকো পাশে
যেমন মানুষ আঁকড়ে ধরে মানুষকে
অন্ধকারের শেষে আলোর আশায়।

আমি চাই না শুধু সৌন্দর্য হতে
চাই কারও দুঃখের দিনে
নিঃশব্দ সান্ত্বনা হতে
কারও একাকী জানালায়
এক মুঠো রঙের স্বপ্ন হতে।

আমারও ভয় হয়
যদি একদিন পাপড়িগুলো ঝরে যায়
যদি কেউ মনে না রাখে
এই ক্ষণিকের প্রস্ফুটন?

তবু আমি ফুটব
কারণ জীবন মানেই তো
ঝরে যাওয়া জেনেও হাসতে শেখা
ভালোবাসা মানেই তো
নিজেকে বিলিয়ে দিয়েও
কারও হৃদয়ে সুবাস রেখে যাওয়া।

আমি ডালিয়া
আমার মানবিক ইচ্ছা শুধু এই
যতদিন ফুটে আছি
ততদিন পৃথিবীটা যেন
একটু বেশি কোমল হয়
একটু বেশি সুন্দর হয়
আর মানুষ যেন মানুষকে
আরও একটু ভালোবাসে।

শুভেচ্ছা রইল

০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডালিয়াকে নিয়ে দারুণ অভিব্যক্তি,

ডালিয়া যে কত রঙের আছে। অনেক ছবি আছে ডালিয়ার। একদিন পোস্ট দেব ইংশাআল্লহ

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: ইচ্ছেপূরণের সাধ অবলীলায় ব্যক্ত করেছেন। এ যেন আপন মনের সাথে যুদ্ধ, বোঝাপড়া।
ডালিয়া হয়ে ইচ্ছের শাখে ঝুলে থাকার ভাবনাটা চমৎকার!
"আমার ইচ্ছেগুলো পাথর ছিল, গলুক;" - হুম, বরফ গলতেই অনেক সময় নেয়। আর পাথর গলতে গলতে হয়তো জীবনটাই শেষ হয়ে যাবে! :(

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিকই বলেছেন। অপেক্ষায় সময় শেষ। শেষে বার্ধক্য এসে যায়, একদিন জীবনই নাই হয়ে যায়। অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.