নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কিছু স্বপ্ন মুঠোয় রাখা বালি=

০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২০


কিছু স্বপ্ন রয়ে যায় অধরা,
কিছু কথার আগুনে বুকের জমিনে- নামে খরা;
কিছু অবহেলা - হয়ে যায় শুকনো পাতা,
কিছু চোখ রাঙানি - জীবন বিষাদে ভরা মলিন খাতা।

তবুও মুগ্ধতাদের মুঠোয় পুরি বেলা অবেলা,
স্বপ্ন আমার যায়নি হারিয়ে, আমি অবজ্ঞা করি অবহেলা;
আমি রঙিন স্বপ্ন মুঠোয় ধরে রাখি শক্ত,
স্বপ্নগুলো আমার গোধূলী রঙ, জবা ফুল যেমন রঙ রক্ত।

অনুভবে বাঁচিয়ে রাখি সুখ,
আমি মুহূর্তেই বিষণ্ণ হয়েও - রাখি হাসি মুখ,
আমি যেন জবা ফুল, রঙিন পাপড়ির ডানা মেলে উড়ি,
আমি স্বাধীন, আমি নাটাই ছেঁড়া ঘুড়ি।

পড়ি না আর কারো ইচ্ছের ফাঁদে
বিষণ্ণতার ভারও নিই না কাঁধে
আমি আমার মতন, যেমনটি হতে পারি সুখি,
কালো মুখ, বাঁকা ঠোঁট দেখি না, কারো মন আকাশেও দেই না উঁকি।

স্বপ্নগুলো আমার হতে দেই না ফিকে বর্ণ,
মুগ্ধতা সব আমার চারিপাশে থাকুক ঘূর্ণ,
আমি ছন্দ নিয়ে, কাব্য নিয়ে থাকি ভালো,
কবিতার শব্দ আমার মন ঘরে - দেয় আলো।

স্বপ্নগুলো বালি হোক তা সে চাই না, সুখ জমা রাখি আপন কুলায়,
আমি আমার রঙিন স্বপ্ন পড়তে দেই না আর ধুলায়,
আমার সুখ আমার চাহিদা নয় আকাশসম কিংবা সমুদ্দুর,
আমি সুখি হয়ে যাই -
যদি পড়ে মন উঠোনে - ভোরের মিহি রোদ্দুর।
===============================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার আজকের কবিতা পড়ে কবি কামিনী রায়ের কবিতা পড়লাম বলে মনে হলো। খুবই সুন্দর শব্দচয়ন করেছেন ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
সুন্দর মন্তব্য অনুপ্রেরণার উৎস

ভালো থাকুন অনেক অনেক

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার সুখ আমার চাহিদা নয় আকাশসম কিংবা সমুদ্দুর,
আমি সুখি হয়ে যাই -
যদি পড়ে মন উঠোনে - ভোরের মিহি রোদ্দুর।

............................................................................
খুবই সুন্দর , আমি মোহিত , আমি আপ্লুত ছবি ' জী
থাকল আমার কিছু কাব্য ...
====================================
তোমার চোখে চেয়ে দেখি সেই গোধূলির মায়া,
আমার বুকে জড়িয়ে রয় তোমার প্রেমের ছায়া।
জবা ফুলের মতন লাল ওই ঠোঁটের কোণে হাসি,
নীরবে আমায় জানিয়ে যায়, তোমায় কত ভালোবাসি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। লিখাগুলো সংগ্রহে রাখিয়েন ভাইয়া

অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০২

কিরকুট বলেছেন: ওহ !! অনেক বড় কবিতা । হাপিয়ে গেছি । মন্তব্য নিষ্প্রয়োজন ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে
ধন্যবাদ ভালো থাকুন

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর কবিতা লিখেছেন মিলের কথায়
মিলের মায়াতেইতো বাধা জীবন গাথায়

অধরা স্বপ্ন নামে, শুকিয়ে যায় খরা
তবু আশা লিখে রাখি পাতার পাশে খাতা
অবেলার নীরবতায় জমে কত অবহেলা
শক্ত বুকের ভেতরেও ঝরে নোনা রক্তধারা।

সুখ যদি থাকে মনে, হাসে আপন মুখ
দুঃখ পেরিয়ে মানুষ খোঁজে একটু সুখ
আকাশ ডাকে উড়ি , হাতে দোলে ঘুড়ি
হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে আসে ছুড়ি?

জীবন কত ফাঁদ পাতে, কত অচেনা ফাঁদে
তবু মানুষ পথ খোঁজে নিজের কাঁধে
সুখী হতে চায় সবাই, স্বপ্ন দেখে উকি
দুঃখের মাঝেও ফুটুক হাসি চোখের কোণে সুখী।

রঙিন পৃথিবীর কত বিচিত্র বর্ণ
সময় ঘুরে ঘুরে লেখে জীবনের ঘূর্ণ
ভালোবাসা যদি জ্বলে, পৃথিবী হয় ভালো
অন্ধকারের বুক চিরে জ্বলে আশার আলো।

পাখিরা সন্ধ্যায় ফেরে আপন কুলায়
দিনশেষে ক্লান্ত মানুষ বসে নরম ধুলায়
দিগন্ত ছুঁয়ে গর্জে ওঠে নীল সমুদ্দুর
তার বুকে সোনার রেখা হয়ে নামে রুদ্দুর।

অধরা যা তাকে নিয়ে কেন এত খরা
হারানো পাতাতেও থাকে জীবনের খাতা
অবেলা যদি আসে, এসুক তার অবহেলা
শক্ত থাকুক মন রক্তে জাগুক ভালোবাসার খেলা।

উড়ুক ঘুড়ি, কাটুক ফাঁদ, খুলুক মনের দুয়ার
কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ হোক মানুষের আপনজন আবার
সুখের মুখে ফুটুক আলো, আলোয় ভরে ভালো
ধুলার পথ পেরিয়ে সবাই ফিরুক আপন কুলায় আলো।

সমুদ্দুর যত গভীর হোক, রুদ্দুর তত জাগে
মানুষ যত দূরে যাক, মানুষ মানুষেরই আগে
জীবন মানে মিল-অমিল, হাসি-কান্নার ধারা
অধরা স্বপ্ন একদিন হবে
খরার শেষে বৃষ্টিভেজা সবুজ পৃথিবীর তারা।

শুভেচ্ছা রইল

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর লিখেছেন

এই ব্যস্ত সময়ে কত কাজে ব্যস্ত থাকার পরও কবিতার মন্তব্যে এত সুন্দর কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ
অনেক ভালো থাকুন ভাইয়া। ফি আমানিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.