| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ মন ধুয়ে নিতে- ইচ্ছে দাঁড়াই খোলাছাদে,
সময় দেয় না অবসর, সময় ফেলে দেয় আমায় ব্যস্ততার ফাঁদে,
ছাদবাগান পড়ে আছে একা,
ফুল'রা পাচ্ছে না আমার দেখা;
হাওয়া এলেই ওরা কী নেচে যায় এখনো আপন মনে,
কত ভাবনার ঢেউ- এবেলা মন উঠোনে!
এখনো কী হাওয়ার তালে পাতারা বাজায় বাঁশি!
এখনো কী শুভ্র মেঘের ফাঁকে দেখা যায় সূর্যের হাসি!
মিহি গোলাপী নয়নতারা - এখনো কী মেঘ চায় ছুঁতে,
মেঘফুল'রা উড়ে যায় এখনো কি হাওয়ার ফুঁ-তে?
কে জানে কেমন আছে আকাশ, কেমন আছে নয়নতারা,
বাজে না মনে সুখ বাদ্য, বাজে না মুগ্ধতার সেতারা;
কবে পাবো অবসর, কবে দেবো ব্যস্ততাকে ছুটি,
কবে খাবো হাওয়া - ফুল - মেঘদের সাথে সুখে লুটোপুটি!
কবে করবো চোখের আয়নায় মেঘেদের বন্দি,
অবসর পেতে পেতে শরত চলে যেতে আঁটবে ফন্দি।
====================================
©কাজী ফাতেমা ছবি
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শরত আমাদের হৃদয়ে মিশে আছে। এত শুভ্রতা আর কোনো ঋতুতে নেই। যেমন বাতাস এলোমেলো তেমনই তীক্ষ্ণ; রোদ।
এই সময়ে মানুষ অসুস্থ হয় বেশী। সর্দি জ্বর লেগেই থাকে। আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করবে
অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক অনেক
২|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন?
৩|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা ভালো হয়েছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন
৪|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কে জানে কেমন আছে আকাশ, কেমন আছে নয়নতারা,
বাজে না মনে সুখ বাদ্য, বাজে না মুগ্ধতার সেতারা
.............................................................................
যে আকাশে একদিন রোদ হাসতো, মেঘ জমেছে সেথায়,
নয়নতারা আজও আছে আমার ব্যাকুল ব্যথায়?
কেউ তো এসে শুধায় না আর, "কেমন আছো তুমি?
"স্মৃতির চাদরে ঢাকা পড়ে যাচ্ছে. অনুভূতির ভূমি।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
শরত তুই যাস নে কবিতা সুন্দর হয়েছে ।
আমার ফেলে আসা ফেবুর দিন গুলিতে
কেও একজন বলেছিল
আমি নাকি কবিতার পেছনে
কবিতা লেখায় সিদ্ধ হস্ত ।
আজ বছর দশেক পরে
লিখলাম কবিতা একই প্রকারে ।
শরত ফিরে আসে বার বার
বৃষ্টির হাপিত্যেশ শেষে
আকাশ জুড়ে মেঘেদের নাচন
কখনো ভেসে, কখনো থেমে
কখনো বা মেঘেদেরই বাঁচন।
আবেশ নামে মনজুড়ে
পাতার বাঁশির মধুর সুরে।
দাঁড়াই এসে খোলা ছাদে
ব্যস্ততার সেই ফাঁদে
তবু যেন আজ একা আমি
নিজের সাথেই দেখা
আপন মনে, আপন সুরে
মন উঠোনে আলো ঝরে।
কে যেন বাজায় বাঁশি দূরে
শরৎ আসে নীলের নূরে
রোদের হাসি সোনার মতো
ছুঁয়ে যায় মন অবিরত।
হাওয়ার ফুঁয়ে দুলে ওঠে
কাশের বন সাদা ঢেউতে।
নয়নতারা চোখে মেলে
মুগ্ধতার সেতারা খেলে
নীল আকাশের নরম কোলে
সাদা মেঘের ভেলা দোলে।
ব্যস্ততাকে দিই যে ছুটি
সুখে তখন লুটোপুটি!
মেঘেদের কি বন্দি করব?
আঁটব কত ফন্দি!
তারা তো আজ মুক্ত পাখি
আকাশ জুড়ে আনন্দ আঁকি।
যতই রাখি মুঠো ভরে
ফিরে যাবে নীলের ঘরে।
শিউলি ঝরে ভোরের বুকে
সুবাস মেশে বাতাস-সুখে
কাশফুল দোলে নদীর ধারে
শরৎ নামে হৃদয়পারে।
ছয় ঋতুর এই যে খেলা
আসা-যাওয়ার চির মেলা।
বৃষ্টি শেষে রৌদ্র মেখে
শরৎ আসে নতুন দেখে
ক্লান্ত প্রাণে স্বপ্ন জাগায়
হারানো গান আবার গায়।
তাই তো মনে প্রশ্ন জাগে
কোথায় সে যায়, কোথায় লাগে?
যতই যাক, ফিরে আসে
নীল আকাশের ভালোবাসে
কাশের হাসি, শিউলি-ঘ্রাণে
শরৎ নামে আপন গানে।
বাংলার এই মায়ার টানে
ফিরে আসে বারেবারে।
শরৎ ফিরে আসে বার বার
নীল আকাশে, হৃদয়-দুয়ার।
শুভেচ্ছা রইল