নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।


২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি। ছবিগুলো ডিলিট দিতে হবে। তাই ব্লগে রেখে দিব ভেবে কষ্ট করে পোস্টাইতাছি। ভালোই কেটেছিল সেখানে আলহামদুলিল্লাহ।

পরিবেশ বেশ আরামের ছিল। তখন আগস্ট মাস ছিল। রাস্তাঘাটে যান জট নাই। বাজার করেছি আমি তাসীনের বাপ আর দেবর মিলে। সেখানে দুই তিনটা কাঁচামরিচও কেনা যায়। যতটুকু প্রয়োজন ততটুকু। একেবারে ফ্রেশ সব্জি। আমরা নিজেরা রান্না করে খেয়েছি। রান্নাঘর অপরিস্কার ছিল। বেশ ইয়াক ইয়াক অবস্থায় রানছি বাড়ছি আর ছবি তুলছি। উফ শালার তেলাপোকাও ছিল। বাঙালি হোটেল, এরাই বেশি নোংরা করে রেখে আসে, একটা ছবিতে দেখেন পান খেয়ে পিক ক্যাম্নে ফালায় আসছি। তাই স্ট্যাটাস দিয়েছিলাম ফেবুতে। বাঙালিরা যেখানে যায়, স্মৃতিচিহ্ন রাখিয়া যায় হা হা হা।

০২। মেঘলা আকাশ আর টমেটো, বেগুন আন্ডা


০৩। বাঙালিরা যেখানে যায়, স্মৃতিচিহ্ন রাখিয়া যায় হা হা হা।


০৪। পেয়ারা ভেবে কিনছিলাম।


০৫। পরে শুনছি এটা সব্জি


০৬। পানি কিনে খেয়েছি। অনেকগুলো বোতল জমা হয়ে গেছিল। দেশে পাইলে গাছ লাগাইতাম অইলে।


০৭। নারায়না হাসপাতাল প্রাঙ্গনের নয়নতারা।


০৮। রান্নাবান্না ফটোগ্রাফী


০৯। একটু দূরে রেখে ক্লিক।


পরবর্তীতে আরও পোস্ট দেয়ার ইচ্ছা আছে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঐ কাছাকাছি সময় আমিও ব্যাঙ্গালোরে ছিলাম
দেখা হয় নাই কেন ?
কোন হাসপাতালে গিয়েছিলেন ?

.................................................................
আমি গিয়েছিলাম মেয়ের চিকিৎসার জন্য ।
আমি অবশ্য হোটেলে ছিলাম , ওখানে হায়েদ্রাবাদী বিরিয়ানী
মেয়ের বেশ পসন্দ আর কাবাব । ভালোই মজা করে খেতাম ।
সুবিধা ছিলো , বেশ বাঙ্গালীর সহযোগিতা পেয়েছিলাম ।

২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নারায়ণা হাসপাতালে গেছিলাম, দেবিসেটীকে দেখাইতে। হোটেলের খাবার ভালোই।।মাংস অনেক দেয়, চিংড়িও অনেক দেয়।

২| ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পেট মোটা পানির বোতল গুলো অনেক সুন্দর।

৩| ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



ছবি সুন্দর হয়েছে । আশা করি তাসিনের বাপের হৃদয়ের সমস্যা এখন নেই । ২০০২ সালে কমনোয়েল্থ
ফান্ডিংএ ২ মাসের জন্য শিক্ষা সফরে ভারতে গিয়েছিলাম এক প্রশিক্ষন কাম শিক্ষাসফরে । সেসময় বাগানের
শহড় হিসাবে খ্যাত বাঙ্গালুরেও গিয়েছিলাম । সেসময় আমিউ ভুল করে পেয়ারা ভেবে এই সবজিটির কয়েকটি
কিনেছিলাম । পরে কেটে কুটে ঝাল মরিচ লবন মিশিয়ে সালাত হিসাবে খেয়ে ফেলি। বাংগালুরের বোটানিক্যল
গার্ডেনের দুটি ছবি যুক্ত করে গেলাম এ সাথে । শুভেচ্ছা রইল

৪| ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

আলামিন১০৪ বলেছেন: দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দু পা ফেলিয়া....

নাহ ইউরোপ- আমেরিকা- অস্ট্রেলিয়া ভ্রমন করেছি
ভারত দেখার সুযোগ এখনো পাই নাই

শুনেছি সেখানে খাবারের দাম কম, সত্যি নাকি?

৫| ২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: বেংগালোরের চন্দ্রপুরা বাজারে শনিবারের হাট থেকে শাম্মাম মনে করে শাম্মামের মতই একটা ফল কিনেছিলাম হোটেলে নিয়ে কেটেকুটে খেয়ে দেখি বাংগী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.