নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিশেষে আমাদের সবাইকে কবরে যেতে হবে।সুতরাং সেই বুদ্ধিমান যে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহন করে

সুলাইমান হোসেন

,,তোমার অস্তিত্বটাই সবচেয়ে বড় বিস্ময় এবং সৃষ্টিকর্তার সবচেয়ে বড় প্রমান

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

সনেট কবিতা ------>>০১

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩০



আল্লাহ
আল্লাহকে সতত ডাকো নিভৃতে নীরবে
প্রয়োজনীয় সবকিছু যাচো তার কাছে।
তিনি ছাড়া সবকিছু,লীন হয়ে যাবে,
তিনি ছাড়া শান্তি আর কার কাছে পাবে?

যিকিরে জাগো মন সকাল সন্ধা বেলা
যদি পারো তাকে ছাড়া যাও সব ভুলে।
তার কাছে পাবে তুমি,প্রকৃত শান্তনা-
অন্যরা দিতে জানে সুধু বেদনা।

সব ভুলে তারই দ্বারে পরে থাকো মন—
সবকিছু ভুলে তাকে ডাকো সারাক্ষন।
হৃদয় হবে তখন,নূরের খাজানা-
প্রবাহিত হবে সেথায় প্রশান্তির ঝরনা।

তার কাছে হবে তোমার শেষ ঠিকানা—
অচিরেই কবর হবে ক্ষনিকের বিছানা।

২।আস সালাম= যাবতীয় প্রশান্তির উৎস

হুওয়াল্লাহুস সালাম,
যাবতীয় প্রশান্তি তারই থেকে আসে,
আসমান জমিন তার নূরেতেই ভাসে।
যাবতীয় অস্থিরতা বিলিন হয়ে যায়
যদি এক ফোটাও,প্রশান্তির ছোয়া পায়।

জীবন ধন্য হবে, যদি মানে কেহ তাকে,
তার দয়া ছাড়া সবে,অশান্তিতে থাকে
মুমিনরাই পায় তার বিশেষ দয়া
মুমিনদেরই মন পায় শান্তির ছোয়া।

বাহিরে যত দেখ অশান্তিরা টানে-
ভিতরে ভ্রমন করে শান্তির বাগানে,
ধন্য হয় সবকিছু, গেয়ে তার শানে,
ফয়েজ পেয়ে,তারা দোয়া করে প্রানে।

যদি তুমি মুমিনের সাথে থাকো সদা
শান্তি পাবে তুমি,দূরে যাবে কাদা।


৩।আল মু'মিনু= বিশ্বাসী
হুওয়াল্লাহুল মুমিনু,বিশ্বাস তারই গুন
সৃজিলেন সবকিছু, বিশ্বাসের উপর।
মুমিনগন বিশ্বাস পায় তার অপার দয়ায়।
আতংকিত থাকে সদা হারানোর ভয়।

ভালোবাসা হয় সুধু তাদেরই সাথে,
যদি কোনো গুনে,মিল হয়ে থাকে।
এজন্যই মুমিনের সাথে হয় মুমিনের প্রেম,
উভয়ের একই গুনে থাকে একই ফ্রেম।

আল্লাহ ভালোবাসেন মুমিনকে খুবই
মুমিনের ভালোবাসা তারই প্রেমের ছবি।
যদি তিনি ভালো না বাসেন কাউকে,
তবে সে প্রেম হীন নিরস হয়ে থাকে।

তাই ভাই তার গুণে গুণী হও সবাই,
চলো ভাই তারই প্রেমে সবাই হারাই।






মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.