নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা হারিনা ।।।

দেবীপ্রসাদ নয়ন

আমি কে....

দেবীপ্রসাদ নয়ন › বিস্তারিত পোস্টঃ

সুদূরপরাহত

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

কিছু সময় জীবন থেকে হারিয়ে গেলে ভালোই হতো,
বেঁচে থাকার বিরক্তিকর আকাঙ্খাটা
ঘুমের ভেতর মিলিয়ে গেলে রাতবিরেতে;
কিংবা হঠাৎ করে যদি বর্তমানটা ভবিষ্যতে-
অতীত হয়ে ছড়িয়ে যেত;ভালো হতো।
ঠাণ্ডা রক্ত শুধুই বাতাস বয়ে বেড়ায়
শরীর জুড়ে,
মাথার ভেতর অর্থলোলুপ পোকাগুলো
ঘুরে ফিরে ভালো থাকার গন্ধ খোঁজে।
দুহাত লোভে আঁকড়ে ধরে ছাইভস্ম,
যেন ওরাই আমায় বেশি চেনে আমার থেকে !
তাইতো নোংরা দুহাত আবার পদ্য লেখে,
দুপুর বেলা অন্য নামে।
কিছু সময় বেচতে পারলে জলের দামে;ভালো হতো।
ভীষণ চেনা মানুষগুলো হারিয়ে গেলে,
পথের ধারে বেঁচে থাকার সঞ্জীবনী কুড়িয়ে পেলে।
অথবা এই নাছোড়বান্দা কলম খানা
ছুঁড়ে ফেলে দেওয়া যেত??

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

ফারিহা নোভা বলেছেন: কবিতার আকুলতা হৃদয় ছুঁয়ে গেল।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

দেবীপ্রসাদ নয়ন বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

বিজন রয় বলেছেন: অনেক ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.