নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার প্রিয় “সামু” ব্লগের আজ এ কি করুণ দশা! নিউইয়র্ক সিটিকে যেমন বলা হয়ে থাকে “এ সিটি দ্যাট নেভার স্লীপস”, এক সময় এ ব্লগটাও ছিল সেরকমই- “এ ব্লগ দ্যাট নেভার গৌজ টু স্লীপ”! দিনের চব্বিশটি ঘণ্টা সরগরম হয়ে থাকতোঃ হয় উত্তর গোলার্ধের ব্লগারদের আধিক্যে, নয় দক্ষিণের; নয়তো পূর্বের নয় পশ্চিমের। আজ দেখলাম সেখানে মাত্র একজন সবেধন নীলমনি ব্লগার ‘অনলাইনে আছেন’- তিনি হলেন ‘স্বপ্নের শঙ্খচিল’। এমন কাব্যিক ছদ্মনামের অধিকারী একজন ব্লগার আপন কাঁধে এ ব্লগের পতাকাটি বহন করে জেগে আছেন এবং এগিয়ে চলেছেন, একথা ভেবে আবার পরক্ষণেই মনটা আনন্দে ভরে উঠলো। যতই ক্ষণিকের তরে হোক না কেন, এ তো কম গৌরবেরর কথা নয়! সবাই যখন ব্লগান্তরে কিংবা ‘অফলাইনে’, একমাত্র তিনিই তখন টিমটিমে প্রদীপ জ্বালিয়ে একা একাই আশার আলো ছড়িয়ে যাচ্ছেন।

এজন্য ‘স্বপ্নের শঙ্খচিল’, আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আপনার নিবেদিত এ ডেডিকেশন ব্লগে সুফল বয়ে আনুক! আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সকলের প্রতি এখানে নিয়মিত উপস্থিতির আবেদন জানাচ্ছি।


ঢাকা
২৯ মার্চ ২০২৬, সকাল ০৬-৫৪


মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৮:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



ব্লগের এ দশার জন্য আমাদের কৃপনতা ও হীনমন্যতাই দায়ী ।
আমরা নাম দেখে ব্লগে ব্লগে ঘুরি , লেখা দেখে নয় ।
অনেক অনেক পর্যবেক্ষনের পরেই এ কথা বলা ।

শুভেচ্ছা রইল ।

২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেকে অনেক ধরণের ফর্মূলা মেনে ব্লগে ঘোরাঘুরি করে মন্তব্য করে থাকেন। যার যা ভালো লাগে! একে আমি "কৃপণতা ও হীনমন্যতা" বলতে চাই না।

২| ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৫৫

অর্ক বলেছেন: ঠিক বলেছেন খায়রুল ভাই। ব্লগের এ দুর্দশা দেখে দুঃখ হয়। দুয়েকবার শূন্য ব্লগারও দেখেছি! আমি শঙ্কিত যে, না জানি কখন আবার নির্দেশনা দেয় যে, ব্লগ বন্ধ হতে যাচ্ছে। লেখা সরিয়ে নিন। কারণ বেশ কটি ব্লগ এভাবে বন্ধ হয়েছে! এটাই কোনওরকম সচল আছে। আসলে শিল্পচর্চার অনুকূল পরিবেশ নেই দেশে। যাত্রাপালা, সার্কাস, পথ নাটক ইত্যাদি বন্ধ হয়ে গেছে। শিল্পের অন্যান্য শাখাও ধুকছে। যাক, নেগেটিভ কথা আর না বাড়াই। কি লাভ! আপনার জন্য হার্দিক শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন সবসময়।

৩| ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫

আরাফআহনাফ বলেছেন: মানসিক বিকাশের সুস্থ চর্চাগুলোর উৎস সব একে একে বন্ধ হয়ে যাচ্ছে - আজকালের তরুনসমাজের হাতে পড়ার মতো সময় নেই - সব কিছুতে অস্থিরতা - অধর্য্য। পরমতসহিষ্ণুতা হারিয়ে গেছে - ব্লগারদের আন্তরিকতারও ঘাটতি আছে।

কামনা করি সব অন্ধকার কেটে যাক - সামু টিকে থাকুক স্বমহিমায়।

৪| ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্ধকার কেটে যাক। ব্লগাররা আলো জ্বালাক ব্লগ বাড়ীতে

৫| ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এজন্য ‘স্বপ্নের শঙ্খচিল’, আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
...................................................................................................................
আপনার জন্য থাকল শুভকামনা ।
আমি নিজেও দেখে অবাক হলাম ।
প্রথমে দেখলাম কেউ নেই তারপর রিফ্রেশ দেবার পর
শুধুমাত্র আমার নাম দেখে চিন্তায় পড়লাম, তখন
মোবাইলে একটা স্ন্যাপ নিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.