| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা
হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।
প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,
আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদের জন্য শুভকামনা রইল।
আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি আশা করি, আপনার মেয়াদের শুরুতে আমাদের বাণিজ্য সম্পর্কের গতিশীলতা বজায় রাখতে আপনি সহায়তা করবেন। বিশেষ করে আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি (Agreement on Reciprocal Trade) বাস্তবায়নে কাজ করবেন, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী হবে।
আমি আরও আশা করি যে, আপনি রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে জোরালো পদক্ষেপ নেবেন। এর ফলে আপনার সামরিক বাহিনী বিশ্বের সেরা আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।
আমি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সাথে কাজ করার প্রত্যাশা করি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা একসাথে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ পাব।
আগামী দিনগুলোর জন্য আপনার সাফল্য কামনা করি।
বিনীত,
ডোনাল্ড জে. ট্রাম্প
প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র
তরজমা: বাংলাদেশ এখন থেকে সামরিক সরঞ্জাম চায়না- রাশিয়া থেকে কিনতে পারবে না; আমেরিকা থেকে কিনবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের বাজার খুলে দিতে হবে। আমেরিকা থেকে এলএনজি আমদানি করতে হবে; বাণিজ্য ঘাটতি কমাতে হবে। তুলা আমদানি করতে হবে আগের চেয়ে বেশি। পোল্ট্রি ও মংস্য থেকে সাবসিডি কমাতে হতে পারে(বিশেষ ক্ষেত্রে)। চিটাগাং বন্দরের এনসিটি টারমিনাল খুব সম্ভবত নির্বাচিত সরকার dp world কে ইজারা দিতে বাধ্য হবে। চায়না নতুন আমেরিকান রাষ্ট্রদূত কে নিয়ে বেশ সতর্ক ! এসব কারণে ইন্টেরিম সরকারের নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এসব কিছুই গ্রান্ড ডিজাইনের অংশ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনি জমিদার মানুষ। ভেবেছিলাম আপনার পরিবার চাঁদ কিংবা মঙ্গলে থাকে।
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই চুক্তির মেয়াদ ১৫ বৎসর,
...............................................................................................
সেনা নৌ বা স্হল কেউই পছন্দের বিমান বা ফাইটার বা প্রতিরক্ষা সরন্জাম
কিনতে পারবেনা ।
বিষয়টি যে কতবড় গোলামী চুক্তি এখনও অনেকে বুঝতে পারছেনা ।
গতকাল দেখলাম পোষাক শিল্পের নেতৃবৃন্দ মাত্র সোচ্চার হচ্ছে এই বিষয় নিয়ে ।
ঢাকাস্হ সূদীজন বলতে শুরু করেছে , এই ১৭ মাসের চুক্তিসমূহ যাচাই করার জন্য ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৭
সৈয়দ কুতুব বলেছেন: এসব ডিল ছাড়া উপায় ছিলো না।
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০
ডার্ক ম্যান বলেছেন: বিএনপি অনেক কিছু বন্ধক রেখে ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ বর্ডার দিয়ে পালাইছে। এরা কোনদিক দিয়ে পালাইবো?
আমাদের সামুর ব্লগার, এক নিরুদ্দেশ পথিকও আমেরিকার সহায়তায় সহী সালামতে ফিরে গেলো।
আমাদের এক ব্লগার আপার হাজবেন্ডও এমপি হলেন। বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়ে খুবই খারাপ হবে।
কারণ কিসিঞ্জার বলেছিলেন°°°°°°°°°
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
এতো সবেমাত্র কোমলমতি ইউনুস ভেল্কি দেখার শুরু
মনে হচ্ছে আকাশে বাতাসে সংকেত বাজছে গুরু গুরু।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৫
সৈয়দ কুতুব বলেছেন: ভয় পেলুল্ম।
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৬
মাথা পাগলা বলেছেন: লীগ গোলামী চুক্তি করতে নারাজ ছিল বলেই আজ ক্ষমতাচ্যুত হয়েছে। বিএনপি-ইউনুস কি কি গোপন চুক্তি করেছে আমরা জানি না তবে আস্তে আস্তে সব বের হবে। মিলিটারিদের পেটে কতো টাকা গেছে সেটার হিসাব কি কেউ জানে?
চুক্তি করা খারাপ কিছু নয়, তবে সেসব চুক্তি যেন দেশের স্বার্থে হয়। ইউনুস আর তার রাজাকার মব পার্টি সকাল বিকাল বলে যে শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছেন। কিন্তু এখন পর্যন্ত তারা এমন কোনো দেশবিরোধী চুক্তি দেখাতে বা বাতিল করতে পারেনি।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৫
সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস স্যার একা কি করবেন? শেখ হাসিনা কিছুই রেখে যান নি।
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:২০
অগ্নিবাবা বলেছেন: আমি ভারতীয়, আমরা খুনী হাসিনাকে আশ্রয় দিয়েছি, কুতুবভাই মনে করে আমরা ভারতীয়রা বাংলাদেশকে গোলাম করে রাখতে চাই, কুতুবভাই তাই আমাকে পছন্দ করে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ভুল কথা। শেখ হাসিনাকে ভারতের দিয়ে এসে ভালো করেছে। উনার আর এমনিতেও কোনো রাজনীতি নেই।
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভেচ্ছা ও আদেশ একই সাথে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি জামাত কে ভোট দিয়েছেন।
৮|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: আমি ভাবছি, কোনো রকমে জীবনটা পার করে দিতে পারলে বাঁচি।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৩
সৈয়দ কুতুব বলেছেন: টিকে থাকাই চরম সার্থকতা নয়।
৯|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা কী? ভারতের চেয়ে আমেরিকার সাথে চুক্তি করলে ভাল। এক সেন্টমার্টিনের গল্প তো মার্কেট পেল না, এখন শুরু হল বাণিজ্য চুক্তি নিয়ে গাল গল্প। সিপিডি, টিআইবি - এরা সবসময় নেগেটিভ থাকে। কী হলে কী হবে - এসব হল মিথ। এরকম মিথ ৯/১১-এর সময় হয়েছিল যে, বাংলাদেশ যদি আমেরিকার সাথে যোগ না দেয় (আফগানিস্তানে আক্রমণের জন্য) তাহলে বাংলাদেশের উপর অনেক কিছু আরোপ করা হবে...
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১২
সৈয়দ কুতুব বলেছেন: সমস্যা কি এটা বুঝতে হলে আপনাকে আরো বছর/মাস অপেক্ষা করতে হতে পারে। আবার কোনো সমস্যা নাও হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমেরিকা বা রাশিয়া অথবা চীন - এই দেশগুলোর যে কোন একটার সাথে চুক্তি ছাড়া উপায় নেই।
এক্ষেত্রে, আমেরিকা আমার প্রথম পছন্দের।
কারণ, আমার ৮০% আত্মীয় আমেরিকা থাকেন।