নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

রক্তে ভেজা বর্ণমালা

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬







কেউ দিলনা গলায় তাদের বকুল ফুলের মালা
এই জনমে ফুরাবেনা আর ভাই হারানোর জ্বালা।

বাহান্নতে এমনই এক ফেব্রুয়ারির তপ্ত দুপুর বেলা
মোদের বুকের রক্তে ভাইসা গেছে প্রিয় বর্ণমালা।

ভাই থাকতে কেউ বুঝেনা ভাই হারানোর জ্বালা
শোকের আগুন পোড়ায় হার-মাংস কইরা কালা।

কাঁদেরে মা কেবল একলা ঘরে পুত্র হারা হইয়া
শান্তনায় বাধ মানেনা জ্বলে অনল রইয়া রইয়া।

এই বাংলায় সেই সোনার ছেলের সোনার কবর চাই
ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস অন্য জাতির নাই।

তুমি অমর অম্লান যুগে যুগে একুশে ফেব্রুয়ারি
মোদের প্রাণের গহিনে যেন তোমার বসত বাড়ি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



ঝোড় পঙতির শৈলীতে তৈরী কবিতা সুন্দর হয়েছে ।

এই বাংলায় সেই সোনার ছেলের সোনার কবর চাই
ভাষার জন্য রক্ত দেয়ার ইতিহাস অন্য জাতির নাই।


এই সংক্ষিপ্ত অথচ শক্তিশালী কবিতাংশ হৃদয়ের গভীরে নাড়া দেয়। কয়েকটি শব্দেই ভাষা শহীদদের
আত্মত্যাগকে মহিমান্বিত করেছেন এবং আমাদের জাতীয় চেতনার মূল শিকড় স্পর্শ করেছেন।
সোনার ছেলে ও সোনার কবর এই রূপক দুটি কবিতাকে আবেগময় মর্যাদায় উন্নীত করেছে।
এটি শুধু ভাষা শহীদদের স্মরণ নয়, বরং নতুন প্রজন্মকে দায়িত্ববোধ শেখানোর এক জাগরণী
উচ্চারণ। ভাষার মর্যাদা যে রক্তে লেখা ইতিহাস এই সত্যকে আপনি অত্যন্ত সংযত অথচ গভীর
শক্তিতে প্রকাশ করেছেন।

তবে ভাই জনান্তিকে একটি কথা বলাই যায়, এই বাংলামুলুকের মত বিশ্বাসঘাতক জাতি
দুনিয়াতে মনে হয় দ্বিতীয়টি খুঁজে পাওয়া ভার । এখানে সব কিছুই রক্তের বিনিময়ে অর্জন
করতে হয় । ভাষার সাথে ডাল ভাত, সারের দাবী, বিদ্যুতের দাবী, চাকুরির দাবী,ভোটের
দাবী সব কিছুই রক্তের বিনিময়ে অর্জন করতে হয় । ভাল হলে ছুট্ট করে সাধুবাদ দিয়ে
ক্ষ্যান্ত দেই, সামান্য কিছু খারাপ হলেই গুষ্টি উদ্ধার করি । তাই আমাদেরকে কিছু পেতে
হলে, ত্যাগ তিতিক্ষা সংগ্রাম করেই যেতে হবে ।

সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। সহমত।

তবুও ভালো থাকুক, মা-মাটি
ভালো থাকুক ভাষা ও জাতি এবং দেশ।

ধন্যবাদ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়েই দিন শুরু করলাম।
ভালো কবিতা। ভাষা সহজ ও প্রানবন্ত।

০১ লা মার্চ, ২০২৬ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: সুন্দর লিখেছেন, প্রিয় মাইদুল ভাই। ভাষাকে বুকে ধারণ করার এবং আগলে রাখার এখনই সবচে উপযুক্ত সময়। শুভেচ্ছা জানবেন।

০১ লা মার্চ, ২০২৬ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সাজিদ ভাই। দিন দিন ভাষা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। সহমত। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.