নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত ১৫ জুলাই-২৬ তারিখ রোজ বুধবার সকাল ৬:৩০ ঘটিকার সময় আমার বাবা সেনাবাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার, মোঃ আব্দুল জলিল সরকার মৃত্যুবরণ করেন।

সকাল ৭:৩৯ মিনিট মেয়ে নিয়ে স্কুলে যাব সবে বাসার দরজা খুলে বের হবো ঠিক তখনই ফোনটা বেজে উঠল। একটা অজানা আতঙ্কে মন শিউরে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশে আমার কাকিমা কান্নাজড়িত কন্ঠে বললেন, তোমার বাবা আর নাই, তাড়াতাড়ি আসো।

হঠাৎ যেন পৃথিবীটা থমকে গেলো। তিন চার সেকেন্ড আমি বুঝে উঠতে পারলাম না আমি কি শোনলাম। মোবাইলে হাতে রেখেই কান্না শুরু হলো, আমার কান্নার শব্দে পাশের রুম থেকে ছেলেকে কোলে নিয়ে স্ত্রী এসে বুঝে গেলো ঠিক কি ঘটেছে। আমাদের কান্না দেখে ছেলে মেয়ে দুটো না বুঝে ওরাও হালকা কান্না করছে।

আমার পায়ের নীচে কোন মাটি নেই, আমি শরীরে শক্তি পাচ্ছি না, কি করবো বুঝতে পারছিনা । কাকিমা বলেছিল ছোট ভাইকে জানাতে, শোক করার সময় নেই, ফোনে ভাইকে জানাতেই সেও কান্নায় ভেঙ্গে পড়লো। আমাদের বাড়ি যেতে হবে, আমাদের শান্তনা দেবার কেউ নেই, গুছ গাছ, যাওয়ার ব্যবস্থা করে দেবার কেউ নেই। ভাঙ্গা মন নিয়ে সবাই চললাম বাড়িতে।

গাড়ির মধ্যে ফোন আমরা কখন পৌছবো ? বিকাল পর্যন্ত লাশ রাখতে সমস্যা হবে। আমার একটাই কথা বাবাকে শেষবারের মত না দেখে মাটি দিতে দেব না।

বিছানায় পড়া ছিল দুমাস। শেষবারের মত কোরবানীর ঈদে গোসল করিয়ে দিয়েছিলাম। তারপর জুন মাসে বাড়ি গিয়ে শেষ বারের মত ঢাকা সিএমএইচ-এ নিয়ে গিয়েছিলাম। কিন্তু তারা বলে দিয়েছেন, শেষ সময়ে বাসায় রাখেন, সেবা করেন, যা খেতে পারে খাওয়ান।

ফলের রস, ভাত ব্লেন্ডার করে শেষ পর্যন্ত খাওয়াতে পেরেছি। তারপর সমস্ত কষ্ট, দুঃখ, রোগ, শোক, জরা, জীর্ণকে পিছনে ফেলে অনন্তকালের জন্য অনন্তলোকে বাড়ি জমালেন। আমাদের এতিম করে দিয়ে গেলেন, আমাদের বাবহারা করে গেলেন, আমাদের পিতৃস্নেহ থেকে বঞ্চিত করলেন, বাবা ডাক থেকে সরে গেলেন, স্পর্শের বাহিরে চলে গেলেন, মাথার উপর বটবৃক্ষের ছায়া সরিয়ে নিলেন, আজীবনের জন্য এক শোক উপহার দিয়ে গেলেন, একটা কষ্টের হাহাকার আর দুঃখের গোপন স্রোত নীরবে বইবে বেদনার ক্ষত নিয়ে বুকের ভিতরে।

বাবাকে দুপুরে গিয়ে শেষ বারের মত দেখলাম, ছুঁয়ে দেখলাম, চিরঘুমে তলিয়ে আছেন, তবুও যেন মনে হয় ঘুমিয়ে আছেন, একটা উজ্জল দ্যুুতি যেন ছড়িয়ে আছে সারা মুখে, কী জীবন্ত.................................



তবুও এই যে লিখতে পারি, এই যে আঁকতে পারি, এই যে গাইতে পারি, এই যে পৃথিবী দেখি সব সবই আপনার জন্য বাবা। আপনার অভাব কোনদিন পূরন হবে না। আপনি ভালো থাকুন ওপারে, আপনি ভালো থাকুন জান্নাতের বাগিচায়।


কিছুদিন আগে আমার মায়ের চাচাতো ভাই মারা গেলো এর পর মারা গেলো চাচাতো ভাই এর মেয়ে। আমাদের সমান বয়স, কত খেলা করেছি একসাথে। আর দুদিন আগে মারা গেলো আমার মায়ের বড় মামি। এতগুলো মৃত্যু আর শোক কাটিয়ে ব্লগে ফেরাটা খুবই কঠিন।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সুস্থ্য থাকুন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৯

হুমায়রা হারুন বলেছেন: আপনার কষ্ট বুঝতে পারছি।
আমার চাচাজান চলে গেছেন আজ দশদিন।
আল্লাহ্‌ আপনাদের সহায় হউন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো থাকুন আপু।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৯

মেহবুবা বলেছেন: আপনার আব্বাকে আল্লাহ্ চিরশান্তি দান করুক সেই দুয়া করি।
ব্লগে এসেছেন, লিখেছেন ; দেখবেন হালকা লাগবে।
যে কষ্ট বেশী পীড়া দেয় সেটা শেয়ার করা ভালো।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। তাইতো এলাম।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৪১

রানার ব্লগ বলেছেন: আপনার বাবার আত্মার শান্তি কামনা করছি । শোক কাটিয়ে উঠুন । পরিবার কে সময় দিন । ব্লগ পালিয়ে যাচ্ছে না ।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৬

অর্ক বলেছেন: খুবই দুঃখজনক! শীঘ্রই সবাই শোক কাটিয়ে উঠুন। আপনার জন্য হার্দিক শুভেচ্ছা থাকলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লাহ বাবা কে জান্নাত বাসি করুণ আমিন
আমরাও বাবা মা দুই জনেই আর নেই
এখন কিছু ভাল লাগে না মনে হয় কি জানি কি নেই নেই
এভাবেই একদিন সবাকেই চলে যেতে হবে
কেউ আগে কেউ পরে এটাই নিঠুর নিয়ম

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার বাবা মা নেই জেন খারাপ লাগলো, ওনারা ওপারে ভালো থাকুন। ধন্যবাদ।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



বিলম্বিত শোকবার্তা
সুপ্রিয় মাইদুল সরকার ,
দুই মাস পেরিয়ে আজ শুনি
নীরবে থেমে গেছে একটি পরিচিত হৃদস্পন্দন
আপনার শ্রদ্ধেয় পিতা
পাড়ি দিয়েছেন অনন্তের ওপারে।
সংবাদটি দেরিতে এসে
আজ যেন হঠাৎ করেই ভারী করে দিল মন।

সময় চলে যায়
কিন্তু পিতার শূন্যতা কি কখনও যায়?
ঘরের পরিচিত কোণে
স্মৃতির পুরোনো আলোছায়ায়
কথার ফাঁকে, নীরবতার গভীরে
তিনি থেকে যান আপনজনের হৃদয়জুড়ে।

পিতা তো শুধু একটি সম্পর্ক নন
তিনি ছায়ার মতো আশ্রয়
নীরব প্রার্থনার মতো মমতা
জীবনের দীর্ঘ পথে
অদৃশ্য এক আশীর্বাদের হাত।

আজ তিনি দৃশ্যের অন্তরালে
তবু তাঁর স্নেহের ঋণ
কোনো বিদায়েই ফুরোয় না।
মানুষ চলে যায়
ভালোবাসা থেকে যায়,
স্মৃতি থেকে যায়
সন্তানের হৃদয়ে পিতার অস্তিত্ব
আরও গভীর হয়ে বেঁচে রয়।

সহ ব্লগার বন্ধুবর,
আপনার এই অপূরণীয় ক্ষতির সংবাদ
এতদিন পরে জেনে
আজ আন্তরিকভাবে শোকাহত হলাম।
দেরিতে পৌঁছালেও
আমার সমবেদনার এই অশ্রুসিক্ত সালাম
আপনার প্রয়াত পিতার স্মৃতির প্রতি নিবেদিত।

পরম করুণাময়
তাঁর আত্মাকে শান্তি ও পরম আশ্রয় দান করুন
দেশ মাতৃকার তরে নিবেদিত প্রান
সেনাবাহিনীর র্বিত সাহসী সৈনিক
আপনার প্রাণপ্রিয় পিতাকে
আল্লাহ জান্নাতুল ফেরদাওস নসিব করুন,
আর আপনাদের পরিবারকে
এই গভীর শোক সহ্য করার শক্তি দিন।

শ্রদ্ধায় নত হোক হৃদয়
পিতার মহাপ্রয়াণে
স্মৃতির আকাশে তিনি থাকুন
একটি চিরজাগ্রত নক্ষত্র হয়ে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনক ধন্যবাদ আপনাকে। সুদীর্ঘ মন্তব্য ও কাব্যের জন্য।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন

আল্লাহ আপনার বাবাকে জান্নাতে ঠাই দিন

৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিন।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরম করুণাময়
উনার আত্মাকে শান্তি ও পরম আশ্রয় প্রদান করুন।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: শিরোনামের ছবি ও ছবিটার কথাগুলো মন খারাপ করে দেয়।
মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল জলিল সরকার এর মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার মাগফিরাত কামনা করছি। আল্লাহতা'লা তাকে বেহেস্ত নসীব করুন।
আপনি ধৈর্য ধরুন এবং আপনার প্রয়াত স্নেহশীল পিতা যেভাবে আপনাদের লালন পালন করেছেন, আপনিও আপনার সন্তানদের কল্যান সাধনে ততটাই বা তার চেয়েও বেশি মনযোগী হউন। আশাকরি, শীঘ্রই আপনি এ শোক কাটিয়ে উঠে নতুন শক্তি সঞ্চয় করতে পারবেন।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:০৭

অপ্‌সরা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।এ মাসে আমারও দু'জন চলে গেলো!!

১৩| ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: "আমার একটাই কথা বাবাকে শেষ বারের মত না দেখে মাটি দিতে দেব না ।" এখানে আমি বুঝতে পারলাম না যে আপনি শেষ দেখার পর মাটি দিলে আপনার বা আপনার বাবার কি লাভ যেখানে হাদিসে দ্রুত দাফনের তাগিদ দেয়া হয়েছে।
বিলম্বে দাফনের ফলে কি লাভ পেলেন জানানোর অনুরোধ করছি।

১৪| ০১ লা অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৫| ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৬| ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.