| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে, কিন্তু, কোটি কোটি মানুষকে হায়ার করা কীভাবে সম্ভব? কত টাকা দেওয়া হয়েছিলো কোটি কোটি আন্দোলনকারীকে? কাদের ব্যবহার করে কোটি কোটি মানুষকে এই টাকা দেওয়া হয়েছিলো? কোন ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে এই টাকা আম্রেইকায়া থেকে বাংলাদেশে ঢুকেছিল/
২) হত্যা করা ভালো কাজ নয়। ছাত্রদের হত্যা করতে পুলিশ আক্রমণ করেছিলো আগে, নাকি ছাত্ররা আগে আক্রমণ করেছিলো? নাকি কোন বৈদেশিক শক্তির স্নাইপাররা এই কাণ্ড ঘটিয়েছিল? যদি বৈদেশিক শক্তি স্নাইপারদের দিয়ে প্রথম আক্রমণ করে থাকে, তাহলে, তাদের তথ্য আপনার কাছে আসলো কীভাবে? কিয়াভবে আপনি জানলেন যে, স্নাইপাররা এই কাজ করেছে?
৩) পুলিশ আগে ছাত্রদের উপর আক্রমন করে হত্যা করে থাকলে, নিজেদের রক্ষা করতে সেটার প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে না ছাত্র-জনতা? নাকি পড়ে পড়ে মার খাওয়ার নীতিই ভালো ছিলো?
৪) আর, যদি প্রতিপক্ষকে প্রথম হত্যা ছাত্ররা করে থাকেন, তার প্রমাণ কোথায়?
আমাদের ইতিহাস জানা প্রয়োজন।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অসভ্য কিছু-মিছু মানুষের বক্তব্য এগুলো, বিদেশীদের কাছে হাসির পাত্র হওয়ার জন্যে।
বাঙালী পড়ে পড়ে মার খাবে, এটা কেমন কথা?
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১৩
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা যদি কোটা প্রথা ফিরিয়ে আনার কথা না বলতেন এসব ঘটনা ঘটতো না । সংসদে ২০১৮ সালে নিজেই কোটা প্রথা বাতিল ঘোষণা করেছিলেন । কোটা ফিরে এলে ছাত্ররা রাস্তায় নামবে এটা একদম শিউর শট ছিলো। যে ছেলে কোটা বাতিলের পক্ষে রীট করেছিলো সে এখন কোথায় ? সে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হতে পারে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ছাত্র জনতাকে পথ থেকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কোন দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতার ছিলো না।
ছিলো কি?
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব ক্ষমতায় আসবে আপনি জানতেন ?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের ক্ষমতার 'মসনদ' শুধু নাসিরুদ্দিন হোজ্জাদের দখলে থাকবে এটাই কি আপনি চান?
৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি এটা নিয়ে বই লিখুন, স্নাইপারের বিবর্তন নিয়েও একটা চ্যাপ্টার রাখেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি স্নাইপারদের নিয়ে চিন্তিত নই।
কিন্তু, যিনি প্রচার করেন যে নিজেদের 'অতীন্দ্রিয় ক্ষমতা' আছে এবং তা দিয়ে আমেরিকা কি করে তা আগে থেকেই বুঝে ফেলার ভান করেন তাকে নিয়ে চিন্তিত!!!
৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাহ্! আফনে খিতা গুমাইয়া আছলাইনি! অতোদিন বাদে আঁতকা হজাগ হইলায়!
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের দেশের মানুষ এখনো ৭১ নিয়ে গুতাগুতি করেন,
সেই তুলনায়, আমাদের ৩৬ জুলাই তো সেইদিনকার ঘটনা!!!
হাঁচা কতা কইরাম নাইনি?
৬|
০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:১০
মাথা পাগলা বলেছেন: @সত্যপথিক শাইয়্যান
আপনি কি জুলাইয়ে ১১ লক্ষ টাকা খরচ করেছিলেন?
@স্বপ্নের শঙ্খচিল
একজন মানুষ রাস্তায় মরে পরে আছে, ছুরির আঘাত - খুন হয়েছে বলার জন্য খুনির পরিচয় জানা লাগবে না।
জুলাইয়ে যারা মারা গেছেন, তাদের বিষয়ে বিভিন্ন ডকুমেন্ট ও ভিডিও প্রমাণ রয়েছে। অনেক মৃত্যু নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে কিন্তু ইউনূস-তারেক সরকারের পক্ষ থেকে এসব প্রমাণের সত্যতা যাচাই করার মতো কোনো প্রচেষ্টা আমার চোখে পড়েনি বা জনগণের প্রশ্নের উত্তর দিতে পারেনি।
০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি জিজ্ঞাসা করেছেন - আমি ১১ লক্ষ খরচ করেছি কি না।
উহাও একই প্রশ্ন করেছেন।
আমি উহাকে জিজ্ঞাসা করেছি, এই প্রশ্ন করার অধিকার তাকে কে দিয়েছে?
উহা আমার এই প্রশ্ন শুনে আমাকে ব্লক মেরেছেন।
আপনি ১১ লক্ষ টাকাকে প্রাধান্য দিয়েছেন?
কেন? যে ১১ টাকাও সেই সময়ে খরচ করেছেন, তার সেই ত্যাগ নিয়ে আপনি কেন সন্দিহান হবেন?
১১ লক্ষ বলেই আপনার চোখে পড়লো???
আপনি বলেছেন 'খরচ''?
খরচ আর দানের মধ্যে পার্থক্য আছে কি?
আপনি দান না বলে খরচ কেন বললেন?
উহা যা বলছেন, আপনকেও কেন তা বলতে হবে?
চিন্তা করে উত্তর দিবেন।
৭|
০১ লা অক্টোবর, ২০২৬ সকাল ৯:১৫
আলামিন১০৪ বলেছেন: ফরহাদ মজহার এক সাক্ষাতকারে দেখলাম- জুলাই আন্দোলনে নাকি আমেরিকান দূতাবাস- কারে কারে শেল্টার দিয়েছিল। এটা আমার ঠিক বিশাস হচ্ছেনা- আম্রিকা এরকম প্রকাশ্যে এসপিওনাজ এর কাজ করে না।
০১ লা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি কি বলেছেন, আমি শুনি নাই। লিংক দেন।
তবে, আর্মি ক্যান্টনমেন্টে অনেকে শেল্টার দেওয়া হয়েছিলো বলে শুনেছি।
৮|
০১ লা অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫০
মাথা পাগলা বলেছেন: আপনার ১১ লক্ষ টাকা নিয়ে আমার কোন ধারনা নাই তাই জিগাস করেছি। আপনার মন অনেক বড়! ১১ লক্ষ টাকা ১~২ সপ্তাহে দান করাটা এতো সহজ না।
০১ লা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রত্যকেটি প্রশ্নের পিছনে একটি উদ্দেশ্য থাকা উচিৎ।
৯|
০১ লা অক্টোবর, ২০২৬ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: ১। জুলাইয়ে জামাত শিবির পানির মতো টাকা খরচ করেছে। গ্যাঞ্জাম করা, জ্বালাও পোড়াও করার জন্য অসংখ্যা লোকজনকে ভাড়া করা হয়েছিলো। বিহারী ক্যাম্প থেকে গনহারে লোক ভাড়া করা হয়েছে।
দেশের মানুষকে আবেগতাড়িত করে তাদের ঘর থেকে বাইরে আনা হয়েছে।
অর্থনীতিতে একটা সুত্র আছে। হেলিকাপ্টার ম্যানি।
২। পুলিশ কাউকে হত্যা করেনি। আসলে পুলিশোরা নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। যে দল ক্ষমতায় থাকে, পুলিশ তাদের মতো কাজ করে। জামাত শিবির ছাত্রদের হত্যা করে। এমনকি তারা স্কুল কলেজের ইউনিফর্ম পড়েও রাস্তায় নেমেছে। তবে পুলিশের গুলিতে বা লাঠির আঘাতে অনেকে আহত হয়েছে। একথাও সত্য অনেক পুলিশ মারা গেছে। পুলিশদের নিমর্ম ভাবে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার বিচার হওয়াটা জরুরি।
০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১। জুলাইয়ে জামাত শিবির পানির মতো টাকা খরচ করেছে।
================
টাকা খরচের কোন রিসিপ্ট দিয়েছিলো কি যা দেখে বুঝা যায় তাঁরা কতো টাকা খরচ করেছে?
২) গ্যাঞ্জাম করা, জ্বালাও পোড়াও করার জন্য অসংখ্যা লোকজনকে ভাড়া করা হয়েছিলো।
==============
পুলিশের কাছে এই নীয় একোণ তথ্য থাকলে তাঁরা গণমাধ্যমের কাছে এখন প্রকাশ করছেন না কেন?
৩) বিহারী ক্যাম্প থেকে গনহারে লোক ভাড়া করা হয়েছে।
======================
তখন তো আওয়ামীলীগারদের দখলে সব কিছু ছিলো। বেহারীদের ব্যবহার করবে কীভাবে?
৪) দেশের মানুষকে আবেগতাড়িত করে তাদের ঘর থেকে বাইরে আনা হয়েছে।
=============================
যেভাবে ছাত্রদের হত্যা করা হোয়, তাতে দেশের মানুষ আবেগতাড়িত হবেনই!!! আমিও হয়েছি।
৫) পুলিশ কাউকে হত্যা করেনি।
---------------------------------
তাহলে কি ভূতে করেছে? অথবা জীন?
৬) যে দল ক্ষমতায় থাকে, পুলিশ তাদের মতো কাজ করে।
=========================
পুলিশ কি গাবগাছের ভূমিকা নিয়েছিলো? জনগণের টাকায় এমন পুলিশ পালার দরকার কি বাংলাদেশে?
৭) জামাত শিবির ছাত্রদের হত্যা করে।
=======================
প্রমাণ থাকলে তাঁদের গ্রেফতার করা হচ্ছে না কেন এখনো?
৮) পুলিশ হত্যার বিচার হওয়াটা জরুরি।
===================
প্রতিটি হত্যার বিচার জরুরী। পুলসিহ যদি আগে হত্যা করে থাকে, তাদেরো বিচার আগে করতে হবে।
১০|
০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৫
আলামিন১০৪ বলেছেন: @রাজীব, আম্লীগগুলো জীবনেও মানুষ হবে না, নির্জলা সত্যকে অস্বীকার করে, তাই এদের আরও খারাপ পরিণতি অপেক্ষা করছে।
@ সত্য পথিক- ওয়েবে সার্চ দিন পেয়ে যাবেন-
আম্রিকা এত ন্যাংটা হয়ে কখনো মাঠে নামেনা যদি না ঈসরাইলের স্বার্থ থাকে-
আম্রিকা শুধু ভারতকে একটা মেসেজ দিয়েছে- হাসিনার সময় শেষ- দ্যাটস ইট- আর কিছু না
জনগণের বিজয় এসেছে সেনাবাহিনীতে কর্মরত দেশপ্রেমিক ইয়ং অফিসার্স আর কয়েক হাজার শহীদ এবং লক্ষ লক্ষ আত্মত্যাগী মানুষের রাস্তায় নামার কারণে০ এরা কোন টাকা পয়সার জন্য জীবন উৎসর্গ করে নাই-
সেই উক্তির কথা স্মরণ করেন- “মারি একটা- লাশ পড়ে একটা- বাকিডি যায় না স্যার- এইডাই সবচেয়ে ভয়ের ব্যাপার”
এভাবেই যুগে যুগে সাধারণ মানুষ বুকের রক্ত ঢেলে দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তেমনি আরেক ঘটনা
আম্লীগগুলো এত নিকৃষ্ট- দেখেন না এদের কথা-বার্তা- জীবনেও অপরাধ স্বীকার করবে না
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?
.........................................................................................................
কি ভাবে প্রমান করবেন ?
আপনার কাছে কি আদালতে প্রমানযোগ্য ডকুমেন্ট আছে ?
ঐ সময় ঢাকায় ১০/১৫ জনের স্নাইপার নেমেছিলো , তার কোন প্রমান আছে ?
হঠাৎ গুলিতে পাশের বন্ধু মারা গেল , কোন এঙ্গেলে গুলিটা হলো, এটা যে
স্নাইপারের গুলি কোন প্রমান আছে ???
==================================================
আমরা একটি অসভ্য, মগের মুল্লুকে বসবাস করছি, তাইতো ওসি দাঁড়ায়ে দাঁড়ায়ে
মব কি ভাবে হয় ট্রেনিং নিচ্ছিল ।