| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে মুক্ত হলো স্বদেশ?
কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা?
কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন দেখলো প্রাণাধিক প্রিয় স্বদেশ?
কার ডাকেতে সোনার রবি ছড়ায় সোনার আলো,
কার ডাকেতে বিভেদ ভুলে মন্দ হয় যে ভালো?
কার ডাকেতে রক্তে আগুন জ্বলেছে বারবার,
কার ডাকেতে পরাধীনতার শিকল ভেঙেছে দুর্বার?
কার ডাকেতে মুক্তি মিলল শোষণ বঞ্চনার
কার ডাকেতে স্বাধীনতা হলো একান্ত আপনার?
সে আমাদের বঙ্গবন্ধু সে আমাদের জাতীয় নেতা,
সে আমাদের প্রাণাধিক প্রিয় আপন জাতির পিতা।
নেতা নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জাতি কখনো ভুলবে না তোমার নিঃস্বার্থ অবদান।
নেতা তোমার জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা।
জাতি আবার একত্রিত হোক এই রইলো ইচ্ছা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
২|
১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ।
১৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৪
ইসিয়াক বলেছেন: ওকে। থ্যাঙ্ক ইউ।
ভালো থাকুন।
৩|
১৮ ই মার্চ, ২০২৬ রাত ১২:০২
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের রূপকারের জন্ম হয়েছিল এই দেশ’কে স্বাধীন করতে। জাতির জনকের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাকে।
সেই সাথে তার ডাকে সাড়া দিয়ে যারা জীবনের বিনিময়ে নির্মাণ করে গেছেন আমাদের স্বদেশ। তাদেরকেও সম্মান ও শ্রদ্ধা জানাই। ক্ষনজন্মা প্রত্যেক মানুষের আত্মার মাগফেরাত কামনা করছি।
কবিতা ভালো হইছে, ধন্যবাদ॥
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।