নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯ বছরের এই মেয়েটি ওপর কূনজর পড়েছিল বুইড়া শকুনের। তারপরের ইতিহাস সবারই জানা। কত নাটক? কত কাহিনী? কত অভিনয়? কত কারসাজি? কত মিথ্যার আশ্রয় নিয়েছিল পাঁঠা গাজী নজরুল।

কিন্তু দুঃখের বিষয় হলো শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। মরিয়ম খাতুনের এই অপমৃত্যুর দায় নেবে কে?

পাঁঠার আদৌ কোন বিচার সঠিকভাবে হবে কি? মরিয়ম খাতুনের বিদেহী আত্নার শান্তি কামনা করে তার এই অপমৃত্যুর জন্য দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৬

একজন নিষ্ঠাবান বলেছেন: ফেসবুকে একজন লিছেছে ---

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর এই লেখা দেখে কি মনে হয় তাকে চাকরির প্রলোভনে হোটেলে নেয়া হইছে? আজ মেয়ে টির আত্মহত্যার পর কেন পুলিশ তড়িঘড়ি করে নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের নামে থানায় নিয়ে বসিয়ে রাখলো? এরপর মেয়েটির বাবাকে চাপ দিয়ে নজরুল ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে মামলা করিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গত ছয় মাসে তেলের দাম লিটার প্রতি ৬০ টাকা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কি বেড়েছে? অত্যধিক চাঁদাবাজির কারণে দ্রব্য মূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তারেক মানুষকে বোকা মনে করে; ভেবেছে এই সুযোগে আরেক দফা বাড়ানো যায়, মানুষ তো অপ্রতীম, গাজী নজরুল ইস্যুতে ব্যস্ত ।

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুত্যুর ঘটনাটি সাজানো কিনা সেটাও আইন শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে হবে।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কোন পরিবারের ব্যক্তিগত সময়ের ছবি প্রচার করা উচিৎ কি, ভাই?

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যক্তিগত ছবে হলে ফাঁস হলো কীভাবে? যখন দেশের ৯৫% মানুষ যেটা জানে তখন সেটা ব্যক্তিগত বিষয় আর থাকেনা।

সমাজে অনেক নেতাখেতা আছে সুন্দর সুন্দর কথা বলে লোকজনকে ধোঁকা দেয় তলে তলে ফস্টিনস্টি করে ধরা খেলেই উহার বরে এটা ব্যক্তিগত বিষয়, এটা আলাদা বিষয় ইত্যাদি ইত্যাদি। যার ব্যক্তিগত বিষয় ভালোনা সে কিকরে জনগন সমাজ তথা রাস্ট্রের জন্য ভালো হয়?

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি স্যোশাল মিডিয়ায় যাই না গত ১ মাস হয়ে গেলো।
কতো কিছু যে দুনিয়ায় ঘটে যাচ্ছে!!!

এই ছবি স্যোশাল মিডিয়ায় গেলো কি করে!!! কে প্রকাশ করলো!!!! :|
এদেরও শাস্তি হওয়া প্রয়োজন।

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুধু সোশ্যাল মিডিয়া না সব প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়াতেই তোলপার করা খবর ছিল এটা।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন: শুধু সোশ্যাল মিডিয়া না সব প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়াতেই তোলপার করা খবর ছিল এটা।
======
আমি বাংলাদেশি কোন নিউজপেপার খুব একটা ফলো করি না।
বাসায় প্রথম আলো রাখি ২ সপ্তাহ হলো।
সেখানে আপনার দেওয়া এই ছবি পাই নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোথাও তো আছেই আমি তো আর ছবি তুলতে যায়নি। সোশ্যাল মিডিয়াতে অহরহ প্রিন্ট মিডিয়াতে ছবি কাট করা।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি যে ছবি প্রকাশ করেছেন, তারচেয়েও আরও বেশি অন্তরঙ্গ ঘটনা ঘটে বাংলাদেশের স্পা সেন্টারগুলোতে।
সেখানে 'বুইড়া'-দের ভিড়।

কই সেগুলো তো প্রকাশ করেন না!!!

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রঙিন কাপড়ে দাগ লাগলে বোঝা যায়না সাদা কাপড়ে দাগ লাগরে সেই দাগটিই বেশি দেখা যায়। জামাতের কেউ এমন হোক সেটা কেউ চায়না। তাই এটিই বেশি ছড়িয়েছে অন্য দিকে ঠিক ঐ সময়েই দিনাজপুরের এক এমপি ধরা খায় পেশী শক্তির কারণে সেটা খবর প্রত্রিকাগুলো চেপে যায়।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জামাতের কা্ছে বেহেশ্ত আছে ,
সেই লোভে নারীরা তাদের কাছে ডাকলেই
চলে যায় ।

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বেহেস্ত কারো কাছে নেই। আমল করতে হবে তারপর যদি আল্লাহ দয়া করেন।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪

জুল ভার্ন বলেছেন: একটা চাকুরীর জন্য!

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাকুরী তো হলোই উল্টো জীবন দিয়ে মাশুল গুনতে হলো।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

লম্পট ও ইতর গাজী নজরুলের মতো শীর্ষস্থানীয় একজন জামাতি নেতার নারী কেলেঙ্কারি মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে- জামাত একটি বদমাইশে দল। দাড়ি-টুপি ধর্মকে ব্যবহার করা এই বদমাইশদের শুধু সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার হাতিয়ার।

২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসলামের কথা বলে অনৈসলামিক কাজ জনগণ মানবেনা।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.