| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ নয়।
দীনা বলে হোক তবে তাই
বাঁচুক নিজের মতো।
আমায় যদি কেউ পুষতো খাঁচায়
কষ্ট আমারও হতো।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩
ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার
আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইল।
শুভেচ্ছা সতত।
২|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর এবং ভালো।
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩
ইসিয়াক বলেছেন: কেমন আছেন?
কৃতজ্ঞতা জানবেন।
শুভ সন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫২
সৈয়দ কুতুব বলেছেন: ছড়া-কবিতা ভালো হয়েছে ।