| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।
পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।
কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব ঘটে চলেছে বাংলার মুলুকে।
মহাসংকটেও বেরিয়ে এলো দুষ্টু ছেলের দল
হল্লা করে ডাকছে তারা, আম কুড়াতে চল।
ঝড়ের দিনে আম কুড়াতে দারুণ মজা লাগে
অসন্তোষে মুখ ভার হয় কম পড়লে ভাগে।
কাঁচা আম ডাসা আম এমনিতে খুব টক
নুন সরষে মিশিয়ে খেলে মেটে মনের শখ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২|
১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩২
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি অসাধারণ হয়েছে ।