নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পাখির জগত

০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের বিচিত্র্্যতায় অদ্ভুত কোলাহল।

মারামারি লুটোপুটি নেইকো কারো হুশ।
খোকা যখন ধরতে গেল উড়ল ফুড়ুৎ ফুস।

একটা চড়ুই কেঁদে ফেরে সঙ্গীনি নিরুদ্দেশ
বিরহ যাতনায় নিরন্তর ডাকে কষ্টকর পরিবেশ। 

বাসাটি তার ফাঁকা দেখে  আরেক দম্পতি
বাধবে বাসা শুন্য ভিটায় উদ্যোগী সম্প্রতি। 

প্রকৃতি  কারও জন্য অপেক্ষা করে না
শূন্যতায় পূর্ণতা  পায়  এটাই  নমুনা।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রকৃতি কারও জন্য অপেক্ষা করে না
...........................................................
সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করেনা ।

২| ০৯ ই মে, ২০২৬ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। +
প্রচ্ছদ ছবিটা দেখে সেই শিশুকালের ছড়ার বইগুলোর কথা মনে পড়ে গেল!

৩| ০৯ ই মে, ২০২৬ দুপুর ২:০৮

সৈয়দ কুতুব বলেছেন: ইহা টেক্সট বইয়ে যায়গা পাওয়ার মতো কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.