| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম থেকেই ভেবেছিলাম
ভালোবেসে তোমাতে মগ্ন থাকবো আজীবন।
জলোচ্ছ্বাসে মতো ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যেদিকে দুচোখ যায়
অথবা
জলপ্রপাতের জল হয়ে তোমার শরীর বেয়ে গড়াতে চেয়েছিলাম আজীবন।
ছুটন্ত নদী
উড়ন্ত মেঘ
অথবা
খেজুর রসের পাটালীর মত জমে ক্ষীর হয়ে মিশে যেতে চেয়েছিলাম তোমার রন্ধ্রে রন্ধ্রে ।
সবই নিস্ফল !
কী এক আবেগে
তুমি হারালে
আমার দিকটাও যদি একটু ভাবতে!
সব মেনে নিয়ে
এখন আমার দিন কাটে তোমার পাথরে মালা দিয়ে।
সাকার নিরাকার তোমার পুজা প্রার্থনা করে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০২৬ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।