| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কাজেতে স্বর্গ মেলে, কোন কাজেতে নরক
ইচ্ছে খুশি সর্বদাই করছো নানান পরখ।
ব্যক্তি লাভের আশায় জীবন কাটানোই মুখ্য
লোভের জালে বন্দী তুমি, পাপের সাথে সখ্য।
মানুষের মাঝে নরকবাস মানুষের মাঝেই স্বর্গ
মানুষের মাঝে বিদ্যমান ভালো মন্দ উপসর্গ।
মিথ্যা মোহমায়ার জালে পাপে ফাঁদে বন্দি
ধর্ম কথার আড়ালে সুচতুর আটো ফন্দি।
মুক্তমনা হও রে মন বাস্তববাদী হও
বুদ্ধি বিবেচনা থাকতে কেন বোধের অভাব ঘটাও।
© রফিকুল ইসলাম ইসিয়াক
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২৬ দুপুর ১:০৪
অনুসরণ বলেছেন: আমাদের সর্বদা নিজেদেরকে মনে করিয়ে দেওয়া উচিত যেন আমরা পথভ্রষ্ট না হই, এবং অনন্তকালের প্রকৃত মূল্যকে সর্বদা উপলব্ধি করা উচিত। survival race