| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।
অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।
শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !
পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি সকলে
যে যার আপন খেয়ালে
নব আনন্দের জোয়ারে !
উৎসব চলুক নব সৃষ্টির উন্মাদনায়
ঝরুক অবিরাম বৃষ্টি ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২|
১০ ই জুলাই, ২০২৬ রাত ৮:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহ্ বৃষ্টি নামুক !!!
............................................
আকাশ থেকে নামা কবিতার মতো,
তোমার চোখে সত্যের আলো শত।
প্রকৃতি বাজাক তার ছন্দের সুর,
বৃষ্টি নাচুক আমার হৃদয়ে সুদূর।
৩|
১০ ই জুলাই, ২০২৬ রাত ১১:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: যারা শহরে বাস করে বৃষ্টি তাদের অনেক যন্ত্রনা করে।