| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
ঝুম ঝুমঝুম নুপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুর কেউ।
বিলে বিলে শাপলা পদ্ম রাখাল বাজায় বাঁশি
রাত নিশিথে দিগন্তরেখায় বাঁকা চাঁদের হাসি।
কাশের বনে কাশ ফুটেছে উতলা হাওয়া বয়
শিশির-স্নাত শিউলিগুলো অবাক চেয়ে রয়।
শরৎ এলেই সবার মাঝেই দারুণ পুলক জাগে
সবুজ মাঠে ঢেউ এর দোলা দেখতে ভালো লাগে।
ঢাক বাজছে ঢুলি পাড়ায় উৎসবের আগমনী
উঠলো নেচে আনন্দতে মায়ের নয়ন মনি।
আসছে পুজো সাজবে সবাই রঙ বাহারি সাজে
মাতবে সবাই বিভেদ ভুলে উৎসবের আমেজে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৯
ইসিয়াক বলেছেন: সত্যি কথা বললে বলতে হয়,এরম মন্তব্যের জন্য আমার যত লেখা লেখির চেষ্টা।এ জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের মন্তব্য । মনে যে কত শান্তি আনে কি আর বলবো। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।
ভালো থাকুন। শুভেচ্ছা সতত।
২|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪২
রোকসানা লেইস বলেছেন: শরতের কবিতা ছন্দময় ভালোলাগল
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০
ইসিয়াক বলেছেন: ভালো থাকুন। শুভেচ্ছা সতত।
৩|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪
শায়মা বলেছেন: শরৎ আর বসন্ত আমার প্রিয় ..... কবিদের নাকি বর্ষা ভালো লাগে..... আমার কিন্তু তেমন লাগে না .....মেঘের গুরু গুরু ভুই পাই আরও ভুই পাই বিদ্যুৎ চমক কড়কড় বাজের সাথে। আর বৃষ্টির পর প্যাচপেচে ভিজভিজে কাঁদা পথ খুব একটা পছন্দের নহে।
৪|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: শরত আমার পছন্দের ঋতু।
৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪৬
অধীতি বলেছেন: শরতের আকাশের দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। কি দারুণ এক ঋতু। শরতের আকাশের মতই আপনার কবিতা নান্দনিক।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩০
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতা গুলো পড়লে মন ভালো হয়ে যায় ।