নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য। একজন নিহিলিস্ট।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

বিদায় বার্তা

১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে প্রথম। কৈশোর থেকে যৌবন পেরিয়ে এখন মাঝ বয়সে দাঁড়িয়ে। ফেসবুক অ্যাকাউন্ট সম্ভবত বদলেছি ৭/৮ বার। এখন যেটা ব্যবহার করছি সেটার বয়স ১০ বছর। এছাড়া অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে তো কয়েক মাসের বেশি থাকিইনি। ভালো লাগেনি। ইন্সট্রাগ্রাম কমপক্ষে ১০/১৫ বার খুলেছি আর বন্ধ করেছি। এখনও সম্ভবত ১/২টা অ্যাকাউন্ট পড়ে আছে যার পাসওয়ার্ড, ই-মেইল সব ভুলে গিয়েছি। এসব লেখার কারণ জানি না। তবে গত কয়েকদিন ধরে ফেসবুক ব্যবহার একেবারে বন্ধ রেখেছি এমনকি ম্যাসেঞ্জারও। আজ আরেকটি সিদ্ধান্তও নিয়ে নিলাম। ব্লগ লেখাও বন্ধ করে দিবো। যদিও ২০১৬ থেকে এখানে আছি এবং পোস্ট সংখ্যা অনেক কমই, তবুও আজকাল ঘনঘন আসছি। সকাল থেকে মনে হচ্ছে এও নিরর্থক। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা। লেখালেখি চালিয়ে যান। লেখালেখি ভালো।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮

হুমায়রা হারুন বলেছেন: আজ তারিখ ১১/১১
অনেকের 'লাইফ পাথ' টার্ন নেবে অন্য টাইম -লাইনে। হতে পারে আপনার সেরকম কিছু।
যেই টাইম লাইনে থাকুন, আনন্দে থাকুন।

১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৮

সুব্রত দত্ত বলেছেন: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। ‘লাইফ পাথ’ বদলাক সেটাই চাই আমি কিন্তু কেমন একটা চক্রে আটকে আছি। :-(

২| ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আসা করি দ্রুত মত বদলে ফিরে আসবেন ।

১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

সুব্রত দত্ত বলেছেন: আমার এই আসা-যাওয়া লেগেই থাকে। হয়তো আবার এসে পড়বো। লিখতে মন চায় অনেক কিছু কিন্তু আবার মনে হয় লিখে লাভ কি, মানুষ কি পড়ে- যারা পড়ে তারা আগেই তা জানে, যারা পড়ে না, তাদের পড়ালেও কিছু হয় না। যাহোক আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৩| ১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৫

মাহদী হাসান শিহাব বলেছেন: মনের পরে প্রেশার দিয়ে ব্লগ লিখেন না। মানুষ সাধারণত লেখেই তো ভালো লাগার জন্য।

ভালোই যদি না লাগে তাহলে লেখালেখি নিরর্থক।

বরং যা ভালো লাগে তাই করেন।

ভালো লাগাটাই গুরুত্বপূর্ণ।

১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২১

সুব্রত দত্ত বলেছেন: প্রেশারটা লেখালেখিতে না। লিখতে তো ভালোবাসি কিন্তু জীবনের চক্রে বারবার হেরে গিয়ে, হারিয়ে গিয়ে মনে হয় সবই নিরর্থক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৪| ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: সামাজিক মাধ্যমের যদি একটিমাত্র ক্ষেত্রে থাকতে হয়, তবে এই ব্লগেই থাকুন। যদি কিছু লিখতে ইচ্চছে না হয়, তবে লিখবেন না; তবুও আসুন, আমাদের দুই একটি লেখা পড়ে কিছু বলে যান, যেমন আমি আপনারটা পড়ে বলছি।

পেশা যার শিক্ষকতা, নেশা সাহিত্য, এমন একজনকে আমরা এ ব্লগ থেকে হারাতে চাই না।

আপনি একজন আত্মস্বীকৃত নিহিলিস্ট - তা হউন। তবে আপনার কিছু ভাবনা, এবং সম্ভব হলে নৈরাশ্যের কারণগুলো সম্পর্কে কিছু লিখে যান। সেখান থেকেও হয়তো আমরা কিছু শিখতে পারবো।

১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২

সুব্রত দত্ত বলেছেন: ঠিক আছে আপনার লেখা পড়বো। আপাতত কিছুদিন পড়ি। তারপর লিখতে মন চাইলে আবার লিখবো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবং উৎসাহ প্রদানের জন্য।

৫| ১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

রাজীব নুর বলেছেন: হায় হায়।
না না এরকম ফালতু চিন্তা বাদ দেন।

১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৪

সুব্রত দত্ত বলেছেন: ভাই, এটাকে ফালুত চিন্তা মনে হলো আপনার? অবশ্যই আপনি ভালো মানের লেখক এবং পাঠকও, সেহেতু লেখালেখি কেউ বন্ধ করুক তা তো চাইবেন না। দেখি কোনটা বাদ দেওয়া যায়? আসলে কেমন একটা বিষন্ন সময়ে আছি বলে বোঝাতে পারবো না। যাহোক ধন্যবাদ ভাই।

৬| ১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপেক্ষিক তত্ব মানুষকে ভাবায়
আবার মহাজাগতি ক চিন্তা চেতনায় বিব্রত করে বৈকি !

.......................................................................
কোন কিছু ছেড়ে চলে যাবেন
নাকি বাস্তবতা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ?
ভাবুন ! ভাবুন !! ভাবুন !!!

মহাজাগতিক স্রোতের টানে হারিয়ে যাবার পূর্বে
এই বিশ্বে এমন কিছু কাজ করুন যে,
আপনি ঠিক ছিলেন আমরা ভূল পথে চলেছি !

১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

সুব্রত দত্ত বলেছেন: ভেবে ভেবে জীবনটা শেষ হয়ে যাচ্ছে :-(, কিছু যেন করা হলো না। পারলাম না একটা ভালো কিছু লিখতেও :-(।
তবুও চেষ্টা হয়তো করবো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৭| ১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার প্রতিটি নিঃশ্বাস।

অথচ আমার বেলায় ,
কখনো হাসতে গিয়ে চোখের কোণে জল জমেছে,
কখনো আবার অকারণেই মন খারাপ হয়েছে।
সে নিখুঁতভাবে ভালোবাসতে জানত,
কোনো অভিমান ছাড়াই, কোনো পিছুটান ছাড়াই।

আর আমি?
আমি ভালোবেসে বারবার হোঁচট খেয়েছি,
না বলা কথার ভারে নিজেকে হারিয়েছি।
তবু দিনশেষে, যান্ত্রিক ওই নিখুঁত পৃথিবীর চেয়ে
আমার এই এলোমেলো, অসম্পূর্ণ জীবনটাই বেশি জীবন্ত।
ভুল করার অধিকার তো কেবল মানুষেরই থাকে!

৮| ১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হুমায়রা হারুন বলেছেন: লেখক বলেছেন: ‘লাইফ পাথ’ বদলাক সেটাই চাই আমি কিন্তু কেমন একটা চক্রে আটকে আছি।

১১ /১১ থেকে বদলেছে। ২০২৭ -এ দেখবেন সবকিছু অন্যরকম। যে লুপে আটকে আছেন, সেটা আর থাকবে না।
সেই নতুন টাইম লাইনে যদি 'সামু ব্লগ' থাকে তাহলে দেখা হবে।

[২+০+২+৭ =১১] ২০২৭ কিন্তু নিজেই ১১

৯| ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



এক জন স্বঘোষিত নিহিলিস্ট ব্লগারের বিদায় বার্তার
পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক কিছু কথামালা



যদিও আপনার সব লেখার সাথে পরিচয় নেই তেমন
তবু এ বিদায় বার্তায় মোরা হলাম কিছুটা মনোক্ষুন্ন ।

এ বোধ হতেই এখন আপনার বিদায় ক্ষনে গেলাম
তব পরিচিতির পাতায় ক্ষানিক চোখ বুলিয়ে এলাম।

নামে দেখায় আপনি নিহিলিস্ট, দর্শনে তাই কী শূন্যতা
পেশায় শিক্ষক, নেশায় সাহিত্যিকের একি বিদায় বার্তা ।

জীবনের অর্থ নেই, নিহিলিলিস্টের নীতির নেই কী কোনো ভিত্তি
তাই কী নিজের নামের মহিমায় খোঁজেননি আত্মপ্রতিষ্ঠার তৃপ্তি!

যে দর্শন শেখায় সবই অর্থহীন, সবই মায়ার খেলা
সেই দর্শন মুলেই দিলেন কী বার্তা বিদায়ের বেলা।

স্বঘোষিত শূন্যবাদী, তবে অভিমানের কেন এত আয়োজন
অর্থহীনতার দর্শনেও নিজকে পরিবর্তনের কেন এত প্রয়োজন!

শূন্য যদি সবকিছু হয়, তবে এত বিদায়ের কেন আয়োজন?
অর্থহীন এই পৃথিবীতে এমনতর ঘোষনারই বা কী প্রয়োজন ?

নিহিলিজম হয়তো জীবনের অর্থকে করেছে প্রশ্নবিদ্ধ
কিন্তু আত্মগোপন কখনো দর্শন নয় এ সত্য চিরসদ্ধ।

শেষ কথা শূন্যতার দর্শন ধারণ করা সহজ,
নিজের শূন্যতাকে চিনতে পারাই কঠিন কাজ!

তাইতো বিদায়ক্ষনে কামনা করি শুন্যতার দর্শন হতে
ফিরে আসুন সামুর বুকে, হয়তো পাবেন জীবনের পুর্ণতা ।

শুভেচ্ছা রইল

১০| ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: নেই নেই করে আজ শেষ হতে হতেও ব্লগ টিকে আছে আমাদের কিছু মানুষদের জন্য!! তুমিও যাই যাই করে একেবারে যেও না ভাইয়া। এমন করেও থেকে যেও.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.