| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের ৫৭ মুসলিম রাষ্ট্রের মধ্যে ৫৪ টা রাষ্ট্রের মানুষ সহ হক্বপন্থী যে সকল মানুষ বিচ্ছিন্নভাবে রাষ্ট্রের এবং আলেমদের মুর্খতা উপেক্ষা করে আজ পুরো মুসলিম উম্মাহ্’র সাথে একাত্মতা ঘোষণা করে ঈদ-উল ফিত্বর উদযাপন করছেন, তাদের সবার সাথে আমিও একাত্মতা প্রকাশ করছি । সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা । তাক্ব’ব্বালাল্লাহু মিন ওয়া মিন্-কুম ।
আমাদের মত হতভাগাদেরকে আজ যারা ঈদ উদযাপন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, সেই সব দেশের সরকার এবং সেই সরকারকে যে সব আলেমরা অযৌক্তিক ফতোয়া দিয়ে মুসলিম উম্মাহ্’র সাথে একাত্মতা প্রকাশ করতে দিলেন না, তারা আল্লাহর দরবারে সেই বিচার দিবসে কঠিণ শাস্তির মুখে নিপতিত হবেন । আপনারা কু র‘আনের সূরা আল্- বাক্বরহ্ এর ১৮৯ নম্বর আয়াতকে অস্বীকার করেছেন, রাসুল(সঃ) এর সুন্নাহ্ এর অপব্যাখ্যা করছেন । আজকে যারা আপনাদের সিদ্ধান্তে সিয়াম পালনে বাধ্য হলেন, তাদেরকে দিয়ে এই হারাম কাজ করানোর দায়ে অবশ্যই আপনারা দায়ি হেবেন ।
অবশ্যই একদিন এ নিয়ে আপনাদের আফসোস করতে হবে । মুসলিম উম্মাহ্’কে ঐক্যবদ্ধ হতে আপনারাই প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দায়ি হবেন ।
কি ভেবেছেন ? ৫৪ দেশের সরকার সহ ইউরোপ-আমেরিকার যেসব নাগরিকরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আজ ঈদ করছেন, তারা সবাই বেকুব ? আর আপনারাই কেবল বুদ্ধিমান ?
আল্লাহ আপনাদের হিদায়াৎ নসীব করুন ।
©somewhere in net ltd.