| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাব্বির আহমেদ সাকিল
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

শহরের রাস্তায় মাঝেমাঝে একটা জিনিস চোখে পড়ে । একটা সারিবদ্ধ লাইন । লাইনটা কিছু মানুষের । লাইনের সামনে দু’জন, পেছনে দু’জন আর মাঝখানে একজন (যিনি শুয়ে রয়েছেন) । আর তাঁদের পেছনে জনাকয়েক কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ ।
বলছি লাশের নিয়ে কথা । বলছি খাটিয়ার কথা । বলছি এই ইহলোকীয় পালকীর কথা । শেষ বাহনের কথা । বলছি একজন মৃতের প্রতি পরম শ্রদ্ধার কথা ।
সেই জনাকয়েক মানুষ শহরের প্রধান রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন । রাস্তার গাড়িগুলো তখন এক পাশ দিয়ে চলছে । যে মানুষটি হয়তো গতকাল-ই সেই রাস্তা দিয়ে একাই হেঁটে গেছেন । অথচ আজ তাঁকে চারজন মিলে বহন করতে হচ্ছে ।
যখন মৃতদেহটি আস্তে আস্তে তাঁর শেষ ঠিকানার দিকে এগোচ্ছেন । তিনি হয়তো একটিবারের জন্য উঁকি দিচ্ছেন সাদা কাপড়ে মোড়ানো টুকরোকে ভেদ করে । তিনি জানেন তিনি কোথায় যাচ্ছেন । যেই মানুষগুলো তাঁকে নিয়ে যাচ্ছেন তাঁরাও জানেন ।
রাস্তার দু’ধারে অসংখ্য মানুষের ভীড় । কেউ কেনাকাটা করছে, কেউ চা, সিগারেট ফুঁকছে, পান চিবোচ্ছে, কেউ মেডিসিন কিনছে । চারিপাশে এত ব্যস্ত মানুষ যে সেই খাটিয়ার দিকে তাকানোর সময় নেই । কারোর কোনো রা নেই ।
কারণটা নিশ্চয়ই রক্তের, আত্মীয়তার, সম্পর্কের বিষয়ের ফলেই ভিন্ন । কারণ তিনি অন্যদের কাছের মানুষ নন, তিনি অপরিচিত । তাই তাঁর চলে যাওয়াতে কেউ-ই অশ্রুসিক্ত হয়, বেদনায় ভারাক্রান্ত নয়, আগ্রহীও নন ।
যে মানুষটা হাজার হাজার দিন এই পৃথিবীর বুকে পদচারণা করেছেন সেই মানুষটি আজ সকলকে ফেলে চলে যাচ্ছেন । যাঁর সাথে আর কখনও কারোর পরিচয় হবেনা, কেউ তাঁকে দুঃখ দিতে পারবে না, কেউ তাঁর কাছে কোনো আবদার করতে পারবে না ।
জীবনের এটুকু সময়ের মধ্যে তিনিও হয়তো সংসার পেতেছিলেন । সন্তানসন্ততি জন্ম দিয়েছিলেন । পরিবারকে গভীরভাবে ভালোবাসতেন । অথচ তাঁর পথচলা আচমকাই শেষ হলো । জীবন তাঁকে সমস্ত ব্যস্ততা থেকে ছুটি দিয়ে দিলো ।
বাসে ঝুলিয়ে কাজে যাওয়া, প্রখর রোদে চামড়া পুড়ে যাওয়া, ঝুম বৃষ্টিতে ভিজে পরিবারের মুখে হাসি ফোটানো মানুষটা আর নেই । চাইলেই তিনি আর শখ করে সন্তানের জন্য খাবার কিনে দিতে পারবেন না, খেলনা কিনে দিতে পারবেন না ।
মৃত্যু এক চরম সত্য । যা আমরা জেনেও না জানার ভান করে থাকি । আজ অন্য কাউকে সেই পরিস্থিতিতে দেখছি অথচ সেই পরিস্থিতি আমার জন্যওতো অপেক্ষা করছে । একদিন খুব নিঃশব্দে এসে আমাকে হিম শীতল করে দিয়ে যাবে । ব্যস্ততাকে শেষ করে দিয়ে আমার বড়ভাই, নানা-নানি, দাদার কাছে নিয়ে যাবে ।
সাব্বির আহমেদ সাকিল
১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, শরৎকাল | সোমবার | ৩১ আগস্ট ২০২৬ ইং | নীলফামারী
২|
০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: মৃত্যুর কথা আমি ভাবি না। ভয় করে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৩৭
এইচ এন নার্গিস বলেছেন: "যা আমরা জেনেও না জানার ভান করি" খুব সত্য কথা ।
আরও আছে "এক মিনিট আমরা আছি পরের মিনিটে নাই" ,"মানুষ বুঝতে পারে না কিসের জন্য আমরা আসি" "আসা যাওয়ার ব্যাপারটা একটা কঠিন অমীমাংসিত ব্যাপার যা কিনা যুগ যুগ ধরে চলছে" "একটা মিস্ট্রি , strange concept" মানুষ বুঝতে চায় না বা তার পাশ দিয়েও যায় না যে আসলে জীবন টা অর্থহীন"