| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
আমার হৃদয়জুড়ে কেবলি দহন !
মেঘের ঘোমটা সরিয়ে আমি কতবার
রূপালি চাঁদের সেই মায়াবিনী মুখচ্ছবি
দেখতে চেয়েছি—
একদিন যার শুভ্র জ্যোৎস্নায় স্নান করে
তোমার সবুজ ভালোবাসায় আমি ভূমিষ্ঠ হয়েছিলাম;
সেদিন তোমার সজীব স্পর্শে হৃদয় থেকে
শুকনো পাতার মত নিঃশব্দে ঝরে গিয়েছিল
বিগত দিনের কষ্টবিদ্ধ স্মৃতিগুলি—
আজ সেই চাঁদ নেই, সেই জ্যোৎস্না
অশ্রুর আগুনে পুড়ে ছাই হয়ে উড়ে !
নীলিমা, তুমি চলে যাবার পর থেকে
ভোরের সজীব ফুলে দেখতে পাইনি
কোন মৌপিয়াসী পতঙ্গ;
দেখেছি কিছু বিষাক্ত পোকা চিরে চিরে খাচ্ছে
নরম পাঁপড়িগুলো !
নীলিমা, তুমি চলে যাবার থেকে
শেষ বিকেলের সেই স্নিগ্ধতা আর নেই—
প্রতিটি সন্ধ্যা এক-একটি দুঃস্বপ্ন;
আকাশকে রক্তাক্ত করে ডুবে যায় সূর্য
নিঃসঙ্গ হৃদয়ের নিবিড় অন্ধকারে !
১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০২
সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ
২|
১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: নীলিমা চলে গিয়ে ভালৈ করেছে।
১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৩
সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ
৩|
১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন কাব্য পাঠ করলাম।
১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৩
সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২৬ ভোর ৪:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আকাশকে রক্তাক্ত করে ডুবে যায় সূর্য
নিঃসঙ্গ হৃদয়ের নিবিড় অন্ধকারে !
.............................................................
আকাশকে রক্তিম করে উঠে সকালের সূর্য
আশা আকাঙ্খার মাঝে মেতে থাকে তূর্য !!!