নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

আড়ষ্ট হয়ে শুয়ে আছি

৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৫৩

তোমাদের সাদা দেয়ালে একটা জ্বলজ্বলে রাঙা পোস্টার
সেঁটে দিব বলে আমি ছেড়ে এসেছি ছেলেবেলা
পাখির কলতানে মুখরিত ভোর, মায়ের তুলতুলে হাতের
টাকি মাছের ঝোল, নরম সুখোষ্ণ কোল;
তোমাদের ভালোবাসা পাব বলেই তো ক্রমাগত লাথি মেরেছি
পড়ন্ত শীতবিকেলের চোয়ালে, জ্বেলেছি আগুন
উজাড় করে দিছি সবুজের সারি, বসন্ত না আসতেই
শুকাতে শুকাতে মরে গেছে ফাগুন !

তবুও তোমাদের সাদা দেয়ালে একটুও রক্তের উত্তাপ লাগল না
আমিও ভালোবাসা পেলাম না; তবুও কেউ এসে বলল না—
‘ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে ? এই গাছে ওই গাছে
এত এত মৃত্যু ঝুলে আছে !’
ভালোবাসা পাবার বদলে আমি কেবল বিষাক্ত ছোবল পেয়েছি
ছোবলের নীল নিপীড়নে আমি কেবল ক্ষয়ে ক্ষয়ে ঝরে গেছি;
ভালোবাসা পাবার বদলে আমি শুধু নষ্ট হয়ে গেছি, ভ্রষ্ট হয়ে গেছি
আড়ষ্ট হয়ে শুয়ে আছি ভনভনে মাছিদের সাথে !

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৩:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
.......................................
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে।

৩১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪০

সামরিন হক বলেছেন: সুন্দর হোক জীবন ।
শুভেচ্ছা ।

৩১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪২

সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ । আপনার প্রতিও শুভেচ্ছা রইল ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.