নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

জীবন-যাপন

২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫২

আজকাল আয়নার মুখোমুখি দাঁড়ালে
নিজেকে খুব অসহায় লাগে–
মনে হয়, জলের মতন তোমার নরম বুকে
একটা ছেঁড়া পৃষ্ঠা হয়ে কেবলই ভাসছি
কিংবা পাথরের টুকরোর মতন
নিঃশব্দে ডুবে গেছি অতলে!
তবুও কিছু স্মৃতি কুয়াশার জাল ছিঁড়ে
উদ্ভাসিত রোদের মতন ঝলমলে;
মখমল স্পর্শে প্রকম্পিত হয় নিউরন–
যেন আজো আমি প্রতি সন্ধ্যায়
একটা সস্তা সিগারেট ঠোঁটে
তোমার অপেক্ষায় বসে থাকি হলগেটে
জ্যোৎস্নার বৃষ্টিতে দুটি শরীর ভেজাব বলে!

তোমার সেই প্রেম, তোমার সেই স্পর্শে
আমার জীবন ধন্য হলেও দামী হয় নি!
এমনকি, তোমার বিচ্ছেদের আগুনে পুড়েও
হতে পারি নি কোনো বিশেষ রত্ন
কিংবা বিশুদ্ধ মানুষ–
নিঃশ্বাসে শুধু ঝরে কষ্টের কার্বন
পদাঘাতে বিক্ষুব্ধ হয় পথের মাটি;
শরীরে বেকারত্বের গন্ধ লেগে আছে বলে
পৃথিবীতে কেবলই অনর্থক অন্নের অপচয়–
চতুর্দিক ঘিরে আছে এক নির্মম অক্ষমতা
আর ঘিনঘিনে অপমান!

এ এক অদ্ভুত জীবন-যাপন
এ এক হৃদয়বিদারক বেঁচে থাকা!
মাঝে মাঝে ইচ্ছে হয়, হয়ে যাই অশরীরী–
সর্বক্ষণ তোমাকে হন্য হয়ে খুঁজি
বীভৎস ভুতুড়ে অন্ধকারে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হলগেটের ওই চেনা কোণটায়,
দাঁড়িয়ে আছি একা,
আকাশ বেয়ে নামছে আলো,
কখন পাব দেখা?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:০০

সালমান মাহফুজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:০০

সালমান মাহফুজ বলেছেন: পাঠ করিবার জন্য অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.