| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি কালে; পাশ ফিরে বালিশের কোনায়; নিজের অজান্তে, জানালার পর্দায়, এসির হিম বাতাসে।
কখনো দিনের গুমোট গরমে হঠাৎ নেমে আসা বৃষ্টির স্বর্গীয় পরশে ঝট করে তোমার চিন্তা বুকের মধ্যে মোচড় দেয়,
সন্ধ্যার আগে আগে দূর আকাশে উড়ে যাওয়া পাখিদের ডানায়, কফি হাতে বারান্দায়, গাছের সবুজ পাতায়, ঝরা ফুলে, তুমি সারাক্ষন আমার সঙ্গেই থাকো।
মানুষ ভাবে, তাহলে আমাদের দেখা হয় না কেন? ঠিক; যথেষ্ট যৌক্তিক প্রশ্ন, আমিও ঠিক বুঝে উঠতে পারি না আমাদের দেখা হয় না কেনো, মন কিছুতেই এই বিচ্ছেদকে সত্যি বলে মানে না।
আমি বলি, এটা শুকনো পাতার শব্দে, দুপুরের নীরবতায়, ক্ষুধার মধ্যেও ফিকফিক করে হাসা পাখপাখালির চোখে, ভাঙা স্মৃতির ভেতর লুকিয়ে থাকা তোমার শান্ত মুখে, আমাদের যোগাযোগ কখনো শেষ হয়ে যায় না।
আমি যদি তোমাকে বলি, তোমার কথা দিনের মধ্যে কতরকম ভাবি, তুমিও বিশ্বাস করবে না।
তুমি বলবে, আরে, তুমিই তো হারিয়ে যাও সমস্ত প্রতিজ্ঞা ভুলে, এইসব দিনরাত্রে, মুছে যাও; নিভে যাও, ডুবে যাও অথৈ জলে; আমিই তো বারবার তোমাকে টেনে টুনে তুলি।
আমি বলি, এটা তোমার রোজ কাঁপা প্রার্থনায়, চোখের গোপন আতঙ্কে, নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলা রাতগুলোর ভেতরে, ব্যাকুল চুমুতে; স্মৃতিতে, যেখানে সময় এখনও থমকে দাঁড়িয়ে আছে হারিয়ে ফেলার আশঙ্কায়, তবুও যে তুমিও যে আমাকে ভুলে যাওনি।
তারপর ও দীর্ঘ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আমি ভয় পাই, অস্থির হয়ে উঠি; দেখি এক উড়ন্ত কাক একা আকাশ পেরিয়ে যাচ্ছে, আমার নিজের কথা মনে করে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে।
ঐ একলা আকাশে, ভাগ হয়ে যাওয়া ভালোবাসায়, ঘুমহীন রাতের দীর্ঘ চিন্তায়, তোমাকে না বলা কথাগুলোর ভিড়ে, আমি চিরকাল তোমাকে ভালোবাসি আর এটাই চিরন্তন সত্যি।
০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:৪৭
সামিয়া বলেছেন: মন্তব্য কবিতাটি খুব ভালো লাগলো ❤️
২|
০৭ ই জুলাই, ২০২৬ ভোর ৫:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিভক্ত ওই একলা আকাশ, আঁধার ঘনায় রাতে,
মনের কোণে তোমার ছবি, জ্বলছে ধ্রুবর সাথে।
কালের নিয়ম ভাঙল যে আজ, অমর সে এক বন্ধন,
মোদের প্রেমের সত্য আলোয়, ঘুচল চোখের ক্রন্দন।
ঘুমহীন ওই ক্লান্ত প্রহর, ছায়া নামায় বুকে,
তোমার স্মৃতি প্রদীপ হয়ে, জ্বলছে পরম সুখে।
হৃদয় মাঝে জমল যত, গোপন কথার মেলা,
রাতের নিঝুম অতল গভীরে, করছি তাদের খেলা।
আলাদা আজ বিশ্ব মোদের, দূরত্ব ঢের মাঝে,
তবুও তো প্রেম একলা মনে, সত্য হয়ে বাজে।
প্রতিটি শ্বাসে অনুভবে আজ, তোমার নামটিই রটে,
আমি চিরকাল তোমারি থাকব, এই ধরণীর পটে।
৩|
০৭ ই জুলাই, ২০২৬ ভোর ৬:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একলা আকাশে, ভাগ হয়ে যাওয়া ভালোবাসায়
কাব্য এবার পাঠালাম ।
৪|
০৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:১০
অপলক বলেছেন: একই মানচিত্রে দুটো দেশ, মাঝে সময়ের দেয়াল।
৫|
০৭ ই জুলাই, ২০২৬ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর গদ্য কাব্য
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে;
ঘুমানোর প্রস্তুতি কালে; পাশ ফিরে বালিশের কোনায়; নিজের অজান্তে, জানালার পর্দায়, এসির হিম বাতাসে।
.....................................................................................................................................................
বাহ্ কি মজার ।
আমি কবি তায় বলে ছি লাম ... ... ...
আসলে তোমায় খোঁজা আমারই একলা নীরব ভালোবাসা।
আমি সেই হাওয়া, যা ছুঁয়ে যায় তোমার চুল,
সে জেন অদৃশ্য উপস্থিতি, পাশে দাঁড়িয়ে থাকা একুল-ওকুল।
আমি সেই নিস্তব্ধতা, তোমার নিঝুম ঘরের কোণে,
রাতের ফুল ফোটার মুহূর্তের এক অদ্ভুত ওম এ মনে।
ঝড় কিংবা বৃষ্টি ঝরার দিনে, পেয়ো না কোনো ভয়;
ও তো প্রতিবার আমারই হৃদয়ের ডাক, অন্য কিছু নয়।
আমার আত্মা বাঁধা আছে ,তোমার প্রতিটি শ্বাসে,
এমন এক সুন্দর প্রতিশ্রুতি, যা কখনো ভাঙবে না কোনো পাশে।