| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড. সাইদুর রহমান লিপন, নাট্যরূপ নজরুল সৈয়দ। হলে প্রায় ৩০০–৪০০ দর্শক ছিল।
তারা কী করতে চেয়েছেন:
একটা খামারের পশুরা অত্যাচারী মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে, সমতার স্বপ্ন দেখে। কিন্তু ধীরে ধীরে ক্ষমতা চলে যায় কয়েকজনের হাতে, আর নতুন শাসকেরা হয়ে ওঠে পুরোনোদের মতোই। অরওয়েলের এই রাজনৈতিক ব্যঙ্গ বাংলা মঞ্চে তুলে আনার চেষ্টা ছিল। মূল থিম, ব্যঙ্গ আর গল্পের প্রধান ধাপগুলো তারা বেশ পরিষ্কারভাবেই দেখাতে পেরেছেন
যা ভালো লেগেছে:
✅ অভিনয় সামগ্রিকভাবে ভালো। শিক্ষার্থীরা সত্যিই অনেক পরিশ্রম করেছেন
✅ নির্দেশনা, মঞ্চের ব্যাকগ্রাউন্ড আর টিমওয়ার্ক ছিল চমৎকার
✅ সবচেয়ে বেশি মুগ্ধ করেছে পশুর চরিত্রে ঢুকে যাওয়ার চেষ্টা।
মানুষ হয়ে পশুর চরিত্র করা, তাই মুখোশ পরে, পায়ের কাজে, হাঁটাচলায়, একা দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে, এমনকি পা কাঁপানোয়, একটা পশু কীভাবে চলে, কীভাবে শব্দ করে, সেটা তারা ধরার চেষ্টা করেছেন। যেখানে হয়তো কেউ খেয়ালও করছে না, সেখানেও তারা চরিত্র ধরে রেখেছেন। এই চেষ্টার জন্য হ্যাটস অফ
যেখানে উন্নতির জায়গা আছে:
❌ সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না। মাইক্রোফোনের প্লেসমেন্ট আরও ভালো হতে পারত
❌ সংলাপ অনেক দ্রুত বলা হচ্ছিল, ফলে কিছু শব্দের উচ্চারণ পরিষ্কার বোঝা যায়নি
আমার রেটিং: ৬ থেকে ৬.৫ / ১০
একটা বিশ্ববিদ্যালয়ের প্রযোজনা হিসেবে, অরওয়েলের লেখার বাংলা রূপান্তরে এটাই আমার সৎ মূল্যায়ন। সাউন্ড, মাইক্রোফোন আর সংলাপ বলার গতি ঠিক থাকলে অনায়াসে ৭.৫ পেত।
তবে একটা কথা নিশ্চিত: এই শিক্ষার্থীদের পরিশ্রম আর নিষ্ঠা দেখে ভালো লেগেছে। সামনে আরও ভালো কাজের অপেক্ষায় রইলাম।
২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৪৮
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল !!
এটাই ট্রেল ,শাসক একসময় স্বৈরাচারী হয়ে উঠে - একদম ঠিক বলেছেন। অরওয়েল সেই কবে লিখে গেছেন, অথচ মনে হয় আমাদের জন্যই লেখা; প্রতিবার নতুন শাসক আসে, আর কিছুদিন পরেই খামারের দেয়ালে নিয়মগুলো চুপচাপ বদলে যায়।
আর মঞ্চায়নটা সাহসী পদক্ষেপ তো বটেই। শিক্ষার্থীরা এই সময়ে দাঁড়িয়ে এনিমেল ফার্ম তুলে এনেছে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।
ভালো থাকবেন।
২|
২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: কতদিন মঞ্চ নাটক দেখি না!!!
২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৪৭
জাহিদ অনিক বলেছেন: রাজীব ভাই! চলে যান একদিন শিল্পকলায়। টিকিট সস্তা, আর হলের ভেতর বসলে কিছুক্ষণের জন্য হলেও ঢাকার জ্যাম, অফিস আর ডেডলাইন সব ভুলে যাবেন। হা হা
আমিও অনেকদিন পর গেলাম। মঞ্চ নাটকের একটা আলাদা মজা আছে; সামনে জীবন্ত মানুষ অভিনয় করছে, ভুল হলেও কাট নেই, রিটেক নেই।
আশা করি ভালো আছেন। অনেকদিন আপনার ডায়েরী পড়ি না, শীঘ্রই ঢু দেব!
৩|
২৮ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২০
সৈয়দ কুতুব বলেছেন: কোথায় দেখা যাবে ?
৪|
২৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাহিদ অনিক বলছেন @চলে যান একদিন শিল্পকলায়। টিকিট সস্তা,
আর হলের ভেতর বসলে কিছুক্ষণের জন্য হলেও ঢাকার জ্যাম,
অফিস আর ডেড লাইন সব ভুলে যাবেন। হা হা
...............................................................................................
বিষয়টা হলো এমন যে, বর্তমান ব্যস্ততার যুগে কোন নাটক বা গল্প বা উপন্যাস
শিল্পকলায় মন্চায়ন হচ্ছে , কি সময়ে হচ্ছে , টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে কিনা ?
আবার গিয়ে ফিরে আসতে হবে কিনা ? যদি কোন অনাকাঙ্খিত ঘটনা হলে টাকা
ফেরত পাবেন কিনা ? এরকম অজস্র প্রশ্ন সাধারন মানুষের মনে আসে এবং সমাধান চায় ।
.......................................................................................................................
আমি এখন অষ্ট্রেলিয়া ভ্রমনে আছি, এখানে ঘরে বসে অপেরা হাউজে কি হচ্ছে, কোন নাটক দেখব,
কখন যাবো, টিকেট অনলাইনে কিনছি । আবার ঘরের কাছে আছে "হয়টেস বি " তাও অনলাইনে
সব জানতে পারছি । এত সুযোগ সুবিধা না দিলে পাঠক/ দর্শক আসবে কেন ?
অথচ আমাদের সফটওয়ার প্রতিষ্ঠানের ও অভিজ্ঞতার অভাব নেই ।
.......................................................................................................................
আশা করি এইসব বিষয়ের উপর লেখালেখি শুরু করবেন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা খামারের পশুরা অত্যাচারী মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে, সমতার স্বপ্ন দেখে।
কিন্তু ধীরে ধীরে ক্ষমতা চলে যায় কয়েকজনের হাতে,
আর নতুন শাসকেরা হয়ে ওঠে পুরোনোদের মতোই।
...............................................................................................................
এটাই ট্রেল ,শাসক একসময় স্বৈরাচারী হয়ে উঠে, যখন রাষ্ট্রর প্রয়োজনীয় কাঠামোগুলো
ন্যায় বিচার ও সততার পথ থেকে সরে যায় ।
তথাপি এধরণের নাটক মঞ্চায়ন সাহসী পদক্ষেপ বটে !