| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কেউ ক্ষমতায় গেলে,
বাকিদের ভয় পেয়ে চলার এই প্রথা
বাতিল কর ,বাতিল কর।
তোমাদের মন নির্দিষ্ট একজন স্বৈরাচারির বিরুদ্ধে ,
তোমাদের রুখে দাঁড়াবার এই নাটক
প্রয়োজন নেই, প্রয়োজন নেই ।
সমাজ ক্ষতিগ্রস্থ মানুষের স্বেচ্ছাচারিতায়,
কাগজের পরিবর্তনের
অর্থ নেই , অর্থ নেই ।
মানুষের চিন্তা-চেতনায় মুল্যবোধের অভাব
শপথের নামে লুটপাট
বন্ধ কর, বন্ধ কর।
——————-
০২/০৭/২০২৫
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪
রাসেল বলেছেন: বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক।
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: তাহলে কাউকে ভোট দেবার প্রয়োজন নাই।
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬
ক্লোন রাফা বলেছেন: রাজিব বলে দিয়েছে ভোট দেয়ার দরকার নেই। ভোট’কে না বলুন আপাতত। আর বাঁধ্য হোলে না” ভোট দিন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষের চিন্তা-চেতনায় মুল্যবোধের অভাব
শপথের নামে লুটপাট
বন্ধ কর, বন্ধ কর।
.........................................................
বিশ্বাস , ভালোবাসা আর ঈমানদারী
উড়ে গেছে অসীম আকাশে,
এই বিচরন ভূমি যোগ্যনয় বসবাসের
গুহাবাসীর কাছে আবার ফিরে যাও
শুদ্ধ হয়ে আসো, ভালোবাসার
শুভ্র বসনে !!!