নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

তোমার কোন এক মুহূর্তের শব্দ শুনি

১০ ই মে, ২০২৬ রাত ৯:৩১


ছবি- নিজস্ব সংগ্রহ


কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।

জীবন কোন ক্ষুদ্র উদ্দেশ্যের জন্য নয়।
এসেছি,যাবার টিকিট নিয়েই।
তাই সময়ের হিসেব রাখার প্রয়োজন নেই।
কারণ,হঠাৎ ই চলে যেতে হবে ।

এই পৃথিবী ক্ষণস্থায়ী,
আছে স্থায়ী ভবিষ্যৎ দূরে।
তুমি তবুও হিসেব কষো!
জমকালো চোখ ধাঁধানো আয়োজন খোঁজ,
কত স্বপ্ন তোমার!
আমাকে পশ্চাতে রেখেই তুমি ছোটো।

আমি সূর্যের তীব্রতার কথা শুনি লোক মুখে,
আমার সবকিছু রূপকথার গল্প বলে মনে হয়!
কোন দন্ডিতেই খন্ডিত হই না আমি।

১০ই মে ২০২৪


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৬ রাত ১০:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার কবিতা ভালো হয়েছে।
আমাদের সময়ে বাংলা ব্যাকরণে সারমর্ম লিখতে হতো। আমি এখনও বাংলা ব্যাকরণের সারমর্ম পড়ি।

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,

তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

কুলি-মজুর
কাজী নজরুল ইসলাম

১১ ই মে, ২০২৬ রাত ১২:০১

সামরিন হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং
শুভেচ্ছা।

২| ১০ ই মে, ২০২৬ রাত ১১:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!!!

১১ ই মে, ২০২৬ রাত ১২:০২

সামরিন হক বলেছেন: ধন্যবাদ। আশা করি ভালো আছেন ।

৩| ১০ ই মে, ২০২৬ রাত ১১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি সূর্যের তীব্রতার কথা শুনি লোক মুখে,
আমার সবকিছু রূপকথার গল্প বলে মনে হয়!

..........................................................................
জীবনে বেঁচে থাকাটাই এক রুপ কথা,
মানবতার সেবা হউক আমাদের সার্বজনীন ধর্ম ।

১১ ই মে, ২০২৬ রাত ১২:০৩

সামরিন হক বলেছেন: যথার্থ বলেছেন।
শুভ রাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.