নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশেষিত নীতিভাজন

সোহান্দ আবের নাহিন

নিত্য বদলে যায় যে মানুষগুলো আমি তাদের হয়ে বলছি”তোমরা যারা নিত্য বদলে যাওনা-সে তোমরাই আমাকে বাধ্য করেছো বদলে যেতে”।

সোহান্দ আবের নাহিন › বিস্তারিত পোস্টঃ

চলো,বৃষ্টি হয়ে কান্না করি

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৬

নিষিদ্ধ নগরীতে ঢুকে পড়েছে মেঘ-কালো মেঘ-সাদা মেঘ,
এ নগরীতে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;
এখানে আকাশে রং খেলা করে-চোখে খেলে রংধনু
বিস্তৃত ভূমিতে প্রেমিকরা প্রেমিকার নিস্তেজ দেহ খোঁজে চলে
কোথাও নারীর গন্ধটুকু শুকে পাওয়া যায়না এখানে-
এ নগরীতে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;


নারীর শেষ চিহ্নটুকু বাদ কয়েক পুরুষের মনে মায়া হয়ে
এখনো টিকে আছে-শুধু তাদের মধ্যেই মায়া আছে;
এখানে মানুষের চোখ শকুনের মতো ব্যবচ্ছেদ করে প্রেম-
কথায় বেজে উঠে রক্তবাহী তারে ফোঁসলানো টুংটাং,
এখানে পুরুষের কলিজা গাঁড়া ভূমিতলে-
হৃদ-মন-কলিজা বিহীন পুরুষগুলো কখনো কান্না করে না
এ নগরীতে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;


নিষিদ্ধ নগরীতে ঢুকে পড়েছে মেঘ-কালো মেঘ-সাদা মেঘ-
এখানে কি আবারো বৃষ্টি হবে?চোখ কি আপন ভাষায় কাঁদবে?
মাটির নিচ থেকে কলিজাগুলো বৃষ্টির জলে ভেসে উঠবে?
আবারো পুরুষের মনে কলিজা গঁজাবে?
পুরুষের কান্নার জল মাটিতে পড়তেই মাটি নারীতে রূপ নিবে?
এবার কি বৃষ্টি হবে-কান্না হবে?
নারী কি আবার নতুন করে প্রেম শিখাবে?তারা কি মায়াবী হবে?
এ নগরীতে যে বৃষ্টি নিষিদ্ধ-কান্না নিষিদ্ধ;

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.