| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু বছর আগে হঠাৎ করেই মনে হলো একটা কাজ করা দরকার। নিজের একটা গল্প নিয়ে কাজ শুরু করলাম। গল্পকে সিনেপ্লে করার জন্য গল্প থেকে কিছু বাদ কিছু সংযোজন করে একটা গল্প দাঁড় করানো হলো। এরপর শুরু হলো অভিনয় কারা করবে তাদের নিয়ে ভাবনা চিন্তা। কলা কুশলি ক্যামেরা এবং অন্যান্য নানা বিষয়ের প্রস্তুতি। একে একে প্রতিটি ধাপের সম্ভাব্য সকল আয়োজন শেষ হলে অর্থনৈতিক আয়োজনের বিষয়েও ভাবতে হলো। যতটা বাজেট ধরা হলো এর মধ্যে কাজ শেষ করা যাবে কিনা।
বিশাল এই আয়োজন করার মধ্যেই অনেকটা সময় কেটে গেলো।
যাহোক এক সুন্দর সকালে কাজ শুরু করেছিলাম মুভি তৈরি করার। ধাপে ধাপে সব চিত্র ধারন শেষ করা হয়েছিল। এর মধ্যে বেশ কিছু ধকলও পোহাতে হয়েছিল।
এরপর সম্পাদনার কাজ করতে অনেকটা সময় চলে গেলো। যা হোক এ বছর কাজটা শেষ করে বিভিন্ন ফ্যাস্টিভ্যালে পাঠাতে শুরু করলাম। গত মাস থেকে। আঠাশে ফেব্রুয়ারি খবর পেলাম আমার মুভিটি বিচারকরা সিলেকশন করেছেন ফাইন্যালের জন্য। পরের দিন উনত্রিশে সেপ্টেম্বর দর্শকদের দেখানো হবে।
অপেক্ষা ছিল ভালো খবর শোনার । অপেক্ষা করতে করতে ঘুমাতে গেলাম। সকালে উঠেই খবর পেলাম আমার মুভিটি Thilsri International Film Festival থিলশ্রী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তামিল নাডু ইণ্ডিয়ায় এওয়ার্ড ইউনার মুভির শিরোপায় জয় করেছে। এত একটা আনন্দের খবর আজ সবাইকে জানাতে এলাম।
আমার গল্পের নাম উতল অপেক্ষা। মুভিতেও একই নাম রেখেছি। ইংরেজিতে Impatient Waiting.
বাংলায় করা হলেও ইন্টারন্যাশনাল ফ্যাস্টিভ্যালে দেওয়ার জন্য সাবটাইটেল ইয়রেজিতে করা হয়েছে। নামও দিতে হয়েছে ইংলিশে যাতে গ্রহণযোগ্য হয় ভিন্ন ভাষাভাষীর মধ্যে।
২|
০৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ । প্রথম ছবি বানিয়ে এওয়ার্ড উইনার হওয়া অনেক বেশি পাওয়া। কাজটা ছিল আন্তরিকতার।
এখনই লিঙ্ক দেয়া যাবে না। এখন ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে পাবলিক করা যাবে না।
দেশে কোন ফ্যাস্টিভ্যালে যোগ করতে পারলে জানাব।
হয়তো আগামী বছর পাবলিশ করব তখন কিন্তু কিছুটা পয়সা দিয়েই দেখতে হবে।
শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুভির শিরোপায় জয় করেছে। এত একটা আনন্দের
খবর আজ সবাইকে জানাতে এলাম।
..............................................................................
লিংক দিতে পারতেন তাহলে দেখা যেত ।