| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল্পনিক সুজন
দুনিয়াতে আপন বলতে যে আছে সে হলো আমার মা, সবাই সবার প্রিয়মানুষকে একদিন ছেড়ে যাবে এটাই নিয়ম। আমাকেও ছেড়ে চলে গিয়েছিলো, সেদিন অনেক কেঁদেছিলাম সে ফিরে আসেনি শান্তনাও দেয়নি । আবেগের খোলস থেকে মুক্ত করার জন্য মায়ের দেওয়া টাকা আর আমার অন্তর থেকে ছুড়া সিগারেটের ধোয়ায় কুয়াশা ঘেরা কষ্ট আজ আমাকে ছুঁতে ভয় পায়। আমার মায়ের মতে মারা গেলে একা থাকতে পারবেনা আমাদের ছাড়া, তাই মা আমাকে মায়ের সাথে কবরে নিয়ে যাবে বলেছে। মায়ের একটা স্বপ্নও আজও পূরণ করতে পারিনি, কিন্ত ভাগ্যে যাই লিখা থাকুক আমার শেষ নি:শ্বাস দিয়ে হলেও মা\'কে ভালবেসে যাবো। অনেক কষ্ট দিছি মা\'কে ঋণ শোধ করতে পারবোনা কখনোই জানি। তাই, মায়ের তরেই জীবন সপে দিয়েছি। আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমায় শক্তি দেন, আমি যেন সাফল্য লাভ করতে পারি । √কিন্ত তিনি আমাকে করলেন দুর্বল ফলে আমি বিনম্রচিত্তে আদেশ পালন করতে শিখলাম। চাইলাম সুস্বাস্থ্য, যেন আমি কঠিন কাজের উপযুক্ত হতে পারি, √কিন্তু আমি পেলাম অশক্ত শরীর ফলে উন্নততর কাজে নিজেকে নিয়োগ করতে পারলাম না। চাইলাম সম্পদ, যাতে আমি সুখী হতে পারি, √কিন্ত আমি পেলাম দারিদ্রতা, যা আমাকে দিল গভীর ঙ্ঘান, চাইলাম ক্ষমতা, যেন মানুষের চোখ আমায় ধোকা না দিতে পারে, সবার খারাপ দৃষ্টি আমার ওপর নিবন্ধ হয়। √কিন্ত আমি পেলাম দুর্বলতা, যার ফলে আমি সর্ব্দাই আল্লাহর প্রয়োজন অনুভব করি। জীবনকে উপভোগের জন্য আমি সমস্ত কিছুই চাইলাম, আমি পেলাম জীবন, যার ফলে আমি সব কিছুকে উপভোগ আর অনুভব করি। যা চেয়েছিলাম, তা কিছুই পাইনি। √√কিন্তু আমি যা পেলাম তা প্রত্যেকটি আমি আশা করেছিলাম। আমার অনুচ্চারিত প্রার্থনা আল্লাহ পুর্ণ করেছেন, সব মানুষের মধ্যে অতি নগন্য হতে পারি কিন্ত নিজের কাছে কখনো খারাপ না। দুনিয়াতে অন্য কেউ কতোটুকু ভালবাসে,কতোটুকু আপন ভাবে জানিনা, নিজেকে ভালবাসতে শিখেছে তাই কষ্ট পেলে নিজেকেই জড়িয়ে ধরি। নিজেকে ভালবাসি তাই ভালবাসার চেয়ে ঘৃণা বেশী করি নিজেকে। Δ আমি হারতে চাই না হয়তো তাই বারে বারে পরাজিত Δ শূন্যতা ও অপ্রাপ্তিতা দিয়ে বিরক্ত করি অন্যদের ! Δ বিরক্ত করি বন্ধুদের Δ লিখতে গেলে কলম ভাঙ্গার দশা হয় Δ অলস ! Δ অবাস্তব চিন্তা ও কল্পনাপ্রেমী Δ পরিবারে ২য় Δ দেখতে বেজায় কালো (?) (মনে হয়) Δ কিছু না পারলে মাথা চুল্কাই Δ হাসতে পারি না (সঠিক ভাবে) Δ এক্স- বডি স্প্রে ব্যবহার করি Δ ফোন নিয়ে পরে থাকি রাগ আমার এটিটিউড, রাগ আমাকে মনে করিয়ে দেয় আমার ভুলগুলোর কথা,হারানোর কথা, রাগ আমাকে আমার পরিচিয় মনে করিয়ে দেয়, রাগ মনে করিয়ে দেয় মানুষকে ঘৃণা কিভাবে করতে হয়, রাগ আমার দূর্বলতা। আমি লেখক কিনা এই প্রশ্নের উত্তর আমার কাছে মুখের ভাষায় নেই, লিখিত ভাষায় সাহিত্যের মজা নিতে আর মনের কষ্টের ভাষা বোঝাতে চেস্টা করি। জীবনের অনেক বড় পাতা থেকে ছোটছোট হাসি কান্নার মাঝে কষ্টগুলো তুলে ধরি, লিখা পড়ে কান্না করেছে রাতভর অনেক যুবক অনেক যুবতি কিন্ত অতীত ভুলে। যাওয়ার সাথে আমাকেও ভুলিয়ে দিয়েছে তারা। অধিকারের যদি কথা হয়, আমি আমার নাম মানুষের মনে লিখাতে এসেছি, সেলিব্রেটি হওয়ার জন্যে না।সাধারণ মানুষের আপনজন হয়ে, ক্ষনিকের জন্যে না। আমার কোন প্রিয়বন্ধু নেই, যারা ছিলো সময়ের ধুলোর সাথে,আমাকে হয়তো ভুল বোঝে বা খারাপ ভেবে দূরে সরিয়ে দিয়েছে আমিও খুব অভীমানী তাই বারান্দা মনে করে কোন মাঠে বা রেল লাইনের স্লিপারে বসে সিগারেট টানি। বাস্তব কথা লিখতে চেস্টা করি, কষ্ট পেয়ে অনেকেই বাস্তব জীবনের মতো ভার্চুয়াল জীবনেই আন- ফ্রেন্ড করে চলে যায়। একবার যা লিখি পরবর্তীতে কিছুক্ষন পরেই ভুলে যাই, কিন্ত যা বলি তা কেউ ভুলতে পারবে কিনা সন্দেহ আছে আমার। বাবার অনেক টাকা নেই তাই অনেক স্বপ্ন পুড়য়েছি নিজ হাতেই। কি লাভ বলো এই বই পড়ে? কি লাভ বড় হয়ে? যতোই করি থাকতে হবে, তোমাদের গোলাম হয়ে .... মেসি বার্সা আর সবার মতো আমারও একটা রোদেলা,মিষ্টি , চমৎকার বিকেলের খুব সাধ । একটা নরম হাতের উঞ্চতা কিংবা পাশাপাশি হেটে যাবার ভালোলাগা মুহূর্তের জন্যও মনটা হাহাকার করে। কিন্তু জগতের সব নিয়মগুলো এতোটা নিষ্ঠুর কেন ?? এক অপ্সরী- কে বেহিসেবী ভালো লেগে গিয়েছিল। গোপনে আগলে রাখার মত কিছূ স্মৃতির বেড়াজালে নিজেকে জড়িয়ে নিয়ে কিছুদূর হেটেছিলাম । কিন্তু তারপর সব ....হা হা.. তার ধারণা আমি খূব স্বাথর্পর একজন মানুষ। কেবল নিজের ভালোটাই বুঝি বলেই তারসাথে ক্ষাণিকটা মুহূর্ত শেয়ার করতে চাই, তার কষ্টগুলো চুরি করতে চাই,অষ্টপ্রহর তার মুখে হাসির ফোয়ারা দেখার সাধ। আমি স্বার্থপর বলেই চাই সে আমার গোপন ইচ্ছেগুলোকে দোলা দিক। আমি এতোটাই স্বার্থপর যে ,তার কথা ভাবতে ভাবতে এখন আমার ক্লান্ত দুপুর, বিষন্ন বিকেল পেড়িয়ে শ্রান্ত রাত আসে।। আমি আর কোন স্বার্থের পেছনে ছুটতে চাইনা। খারাপ লাগে তখনই যখন সবচাইতে প্রিয় মানুষটিও অযৌক্তিকভাবে ভুল বোঝে । অনেক কষ্টের দামে জীবন থেকে জানতে পেরেছি, আমি আসলেই কারো যোগ্যই নই ।। মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা কৃষ্ঞচূড়া গাছের নিচে শুয়ে বিকেলের নীলচে সাদা আকাশের ক্যানভাসে তার মুখ আকিঁ। স্বপ্নগুলো ছড়িয়ে দিয়ে আবার কুড়িয়ে নিই। আমি বড়ই স্বপ্নবাজ মানুষ ।।।
"পেছনে রেখে আসা মানুষ গুলো সুখে থাকুক"
"আমাদের কষ্ট যেনো ওদের স্পর্শ করতে না পারে"
"প্রবাস আমাকে কষ্ট দিলেও আমার পরিবার টাকে সুখে রেখেছে"
প্রবাসে থাকি,
তাই প্রবাসী মানুষদের...
©somewhere in net ltd.