| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল গ্রামীণফোনের ৯ টাকায় ১ জিবি অফারটির খবর পাওয়া মাত্রই হারামী ফোনের ইন্টারনেট গ্রাহকরা পতঙ্গ পালের মতো মোবাইলের কি-বোর্ডের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং দেদারছে লোড/কার্ড এর মাধ্যমে রিচার্জ করে বিরামহীন ভাবে চেষ্টা করে কেউ এক থেকে শুরু করে দশ জিবি পর্যন্ত নিয়েছেন। আমি নিজেও দশ জিবি নিয়ে নাকে তৈল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে ডাটা ব্যালেন্স চেক করতে গিয়ে তো চক্ষু ছানাবড়া! হারামী ফোন তার আসল রুপ প্রকাশ করেছে। দেখি আমার ঐ দশ জিবি গায়েব!! দিলাম হট লাইনে কল। প্রায় সাত মিনিট তাদের টুংটাং-ভুংভাং শোনার পর এক জোয়ান সম্ভাষণ জানিয়ে আরয করলো স্যার আপনাকে কিভাবে হেল্প করতে পারি?
সবিস্তারে তাকে সেই ঘটনা বললাম, সে বলল; এটা আমাদের ট্যাকনিকাল ত্রুটির জন্য হয়েছে! আপনার ডাটা আমরা ফেরত নিয়ে নিছি পরে আপনার টাকা ফেরত দেওয়া হবে!! ভদ্রতা স্বরুপ তাকে ধন্যবাদ জানিয়ে তার সাথে কথা বলা ইস্তফা দিলাম। অবশ্য কিছুক্ষণ পরেই আমার একশো দশ টাকা ফেরত দিয়ে দিছে।
এবার আসুন তাদের কেন ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সাথে তুলনা করলা তা নিয়ে মুখতাসার কিছু বয়ান করি।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শোষণ সম্পর্কে আপনারা সবাই কম বেশী অবগত আছেন। তারা কিভাবে চাষীদের দ্বারা জোরপূর্বক নীল চাষ করাতো সেটাও আপনাদের অবিধীত নয়। যাইহোক মূল কথায় আসি। একটু মাথা খাটালেই বুঝতে পারবেন যে, গ্রামীণফোন গ্রাহকদের সাথে কেমন সূক্ষ চাতুরী করেছে। তারা এখন এটাকে নেহাত ট্যাকনিকাল সমস্যা বলে অভিহিত করছে। আসলে যদি সেটা হত তাহলে তারা ঐ অফার সাময়িক সময়ের জন্য অফ করে দিতে পারতো। এবং সেটা তাদের জন্য কোন অসাধ্য কাজও ছিলনা। তাহলে কেন তারা এটা বন্ধ করলনা??
উত্তরটা খুব সোজা। আসলে এটা ছিল তাদের পাতা ফাঁদ, তারা ইচ্ছে করেই স্বজ্ঞানে এই কুকর্ম করেছে। যাতে গ্রাহকগণ প্রলোভনে পড়ে ধুমছে টাকা রিচার্জ করে আর এর ফলে তাদের কোষাগার ফুলেফেঁপে ওঠে।
অনেকেই হয়তো আমার কথার সাথে দ্বিমত পোষণ করবেন এবং বলবেন যে, তারাতো টাকা ফেরত দিয়েছে তাহলে এখানে কি চালাকি হইলো??
আরে আছে ভাই! চর্বিতেও যে গরল থাকে সেটা খুব সহজে অনুধাবন করা যায়না। তাদের এই জালিয়াতিটা খুব সূক্ষ, অনেকটা লজিকালও বটে। যেমনঃ আমি কাল ঐ অফারের জন্য মোট একশত চল্লিশ টাকা রিচার্জ করেছি। কিন্তু সাধারণত আমি একসাথে এই পরিমাণ টাকা রিচার্জ করতামনা। আপনারা হয়তো বলবেন তাতে অসুবিধা কোথায়? পরে আর রিচার্জ না করলেই হয়! কিন্তু আসল ঘটনা এখানেই। একটা সাধারণ লজিক হল আপনার কাছে যত বেশী টাকা থাকবে তত বেশী খরচ হবে, অর্থাৎ একসাথে যদি আপনি বেশী টাকা পান তাহলে আপনার খরচের পরিমানটাও বেশী হবে। আর এটাই স্বাভাবিক।
অতএব এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য, একবার চিন্তা করে দেখুন কাল লোকেরা কত পরিমাণ টাকা রিচার্জ করেছে তাহলেই একটা ভাল ধারণা পেয়ে যাবেন। এর জন্য বিশেষজ্ঞ হতে হবেনা।
©somewhere in net ltd.